Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ফোর্বসের ধনী তারকার তালিকায় দীপিকা-আলিয়া

বিনোদন

ইউএনবি
20 December, 2019, 01:20 pm
Last modified: 20 December, 2019, 02:50 pm

Related News

  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • রাশিয়ার শীর্ষ ধনীদের সম্পদ রেকর্ড ৬২৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে 
  • শীর্ষ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নাগরিকত্ব ত্যাগ করায় নেই বাংলাদেশের আজিজ খান
  • জেন্ডায়া, সিডনি সুইনিকে পেছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী এখন এই ৫৭ বছর বয়সী তারকা
  • ফোর্বস’র শীর্ষ ধনীর তালিকায় সবচেয়ে বেশি ডলার আয় করায় শীর্ষে গৌতম আদানী

ফোর্বসের ধনী তারকার তালিকায় দীপিকা-আলিয়া

ইউএনবি
20 December, 2019, 01:20 pm
Last modified: 20 December, 2019, 02:50 pm

ফোর্বস ইন্ডিয়ার ধনী তারকার তালিকায় প্রথমবারের মতো প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছেন বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি পত্রিকাটি প্রকাশ করেছে ২০১৯ সালের সবচেয়ে ধনী তারকাদের তালিকা। এতে ১০০ জনের নামের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি। তার মোট আয় ২৫২.৭২ কোটি রুপি। দ্বিতীয় স্থান দখল করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ২০১৯ সালে তার মোট আয় ২৯৩.২৫ কোটি রুপি।

জনপ্রিয়তার নিরিখে একধাপ নিচে তৃতীয় স্থানে নেমে এসেছেন ‘বলিউডের ভাইজান’ সালমান খান। তার মোট আয় ২২৯.২৫ কোটি রুপি।

এদিকে প্রথমবারের মতো ফোর্বসের ধনীতম তারকার তালিকায় প্রথম দশের মধ্যে স্থান পেয়েছেন বলিউড সুন্দরী আলিয়া ও দীপিকা। আট নম্বরে রয়েছেন আলিয়া ভাট (৫৯.২১ কোটি রুপি) এবং ১০ম স্থানে রয়েছেন দীপিকা পাডুকোন (৪৮ কোটি রুপি)।

এছাড়াও চতুর্থ স্থানে রয়েছেন বলিউডের জীবন্ত কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন (২৩৯.২৫ কোটি রুপি), পঞ্চম স্থানে জাতীয় দলের সাবেক অধিনায়ক এমএস ধোনি (১৩৫.৯৩ কোটি রুপি), ষষ্ঠ স্থানে রয়েছেন ‘বলিউডের বাদশা’ শাহরুখ খান (১২৪.৩৮ কোটি রুপি)।

সপ্তমে উঠে এসেছেন অভিনেতা রণবীর সিং (১১৮.২ কোটি রুপি)। নবম স্থানে রয়েছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার (৭৬.৯৬ কোটি রুপি)।

ফোর্বস ইন্ডিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে, শুধুমাত্র ২০১৯ সালে তারকাদের আয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি হয়নি। তালিকা তৈরির সময়ে মাথায় রাখা হয়েছে তারকাদের জনপ্রিয়তাও। তবে শুধু চলচ্চিত্র তারকারাই নন, এই তালিকায় নাম রয়েছে জনপ্রিয় টিভি তারকাদেরও। ৫৩ নম্বরে নাম রয়েছে কপিল শর্মার, ৭৯ স্থানে রয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী দাহিয়া, ৮২ নম্বরে রয়েছেন ভারতী সিং এবং ৯২ স্থানে রয়েছেন করণ কুন্দ্রা।

সূত্র: ফোর্বস ইন্ডিয়া

Related Topics

টপ নিউজ

ফোর্বস / দীপিকা পাডুকোন / আলিয়া ভাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • রাশিয়ার শীর্ষ ধনীদের সম্পদ রেকর্ড ৬২৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে 
  • শীর্ষ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নাগরিকত্ব ত্যাগ করায় নেই বাংলাদেশের আজিজ খান
  • জেন্ডায়া, সিডনি সুইনিকে পেছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী এখন এই ৫৭ বছর বয়সী তারকা
  • ফোর্বস’র শীর্ষ ধনীর তালিকায় সবচেয়ে বেশি ডলার আয় করায় শীর্ষে গৌতম আদানী

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net