Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ধর্মীয় অনুভূতিতে আঘাতের ‘দায়ে’ কারিনার নামে পুলিশে অভিযোগ

বিনোদন

হিন্দুস্তান টাইমস
15 July, 2021, 02:10 pm
Last modified: 15 July, 2021, 02:13 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

ধর্মীয় অনুভূতিতে আঘাতের ‘দায়ে’ কারিনার নামে পুলিশে অভিযোগ

মাতৃত্বের সফরকে নিজের মতো করে কলমবন্দি করেছেন তিনি। সেই বইয়ের নাম দিয়েছেন ‘প্রেগন্যান্সি বাইবেল’।
হিন্দুস্তান টাইমস
15 July, 2021, 02:10 pm
Last modified: 15 July, 2021, 02:13 pm
কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

'প্রেগন্যান্সি বাইবেল' লিখে বিপাকে বলিউড তারকা কারিনা কাপুর খান। মাতৃত্বের সফরকে নিজের মতো করে কলমবন্দি করেছেন তিনি। সেই বইয়ের নাম দিয়েছেন 'প্রেগন্যান্সি বাইবেল'।

দিন কয়েক আগেই এই বইয়ের প্রচ্ছদ সামনে এনেছিলেন নবাব ঘরনি। কিন্তু প্রকাশ্যে আসবার পর থেকেই বইটি ঘিরে নানা বিতর্ক দানা বাঁধছে। এবার এক খ্রিস্টান ধর্মীয় সংগঠনের তরফে এই বইয়ের নাম নিয়ে আপত্তি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হলো।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রের বিড শহরে কারিনাসহ মোট তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।

আলফা ওমেগা খ্রিস্টান মহাসংঘের সভাপতি আশিস শিন্দে বিডের শিবাজি নগর পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রতিলিপিতে বলা হয়েছে, কারিনা কাপুর খান এবং অদিতি শাহ ভিমজানির লেখা এই বইয়ের নামের সঙ্গে পবিত্র ধর্মগ্রন্থ 'বাইবেল' শব্দ জুড়ে থাকায় তা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য অবমাননাকর।

View this post on Instagram

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ইচ্ছাকৃতভাবে কোনো বিশেষ জাতি বা সম্প্রদায়ের মানুষের আবেগে আঘাত হানা) ধারা অনুযায়ী অভিযোগ দায়ের হয়েছে কারিনা, এই বইয়ের সহ-লেখিকা অদিতি এবং প্রকাশকের নামে। 

পুলিশের পক্ষে এই অভিযোগ জমা পড়ার খবর নিশ্চিত করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি।

ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন মাতৃত্বের সিদ্ধান্ত নিয়েছিলেন কারিনা। ২০১৭ সলের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। অন্তঃসত্ত্বা অবস্থাতেও চুটিয়ে কাজ করেছিলেন বেবো।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম দু'দিন আগেই প্রকাশ্যে এসেছে। সাইফিনা তাদের সন্তানের নাম রেখেছেন জেহ আলি খান।

Related Topics

টপ নিউজ

কারিনা কাপুর খান / বলিউড / প্রেগন্যান্সি বাইবেল / ধর্মীয় অনুভূতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net