Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
জোছনার প্রেমে পড়েই চাঁদে জমি কিনেছি: হিমু আকরাম

বিনোদন

টিবিএস রিপোর্ট 
26 September, 2021, 05:30 pm
Last modified: 26 September, 2021, 05:30 pm

Related News

  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
  • চাঁদের অনুরূপ কৃত্রিম মাটিতে সফলভাবে ছোলা গাছের জন্ম ও ফলন হয়েছে: গবেষণা
  • ৫০ বছরেও কেন মানুষ আর চাঁদে গেল না?
  • স্মার্টফোনের নীল আলো চাঁদের পর্যায় ও মাসিক চক্রের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে: গবেষণা

জোছনার প্রেমে পড়েই চাঁদে জমি কিনেছি: হিমু আকরাম

গত ২১ সেপ্টেম্বর জমির দলিল ও নাগরিকত্বের পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি।
টিবিএস রিপোর্ট 
26 September, 2021, 05:30 pm
Last modified: 26 September, 2021, 05:30 pm
হিমু আকরাম। ছবি: সংগৃহীত

মার্কিন নাগরিক ডেনিস হোপে 'লুনার অ্যাম্বাসি'র মাধ্যমে সম্প্রতি চাঁদে এক একর জমি কিনেছেন জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা হিমু আকরাম। শুধু তাই নয়, চাঁদে বসবাসের নাগরিকত্বও পেয়ে গেছেন তিনি!

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর জমির দলিল ও নাগরিকত্বের পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি। চাঁদের ম্যাপেও তার জমির অবস্থান উল্লেখ করা হয়েছে।

চাঁদে জমি কেনা প্রসঙ্গে হিমু আকরাম বলেন, 'এটা আসলে এক ধরনের ভ্রম। চাঁদের মতো একটা কল্পনার রাজ্যে মানুষের নিজের জমি আছে! ভিখিরিদেরও তো একদিন ডাকাত হতে ইচ্ছে করে! ব্যাপারটা সেরকমই।'

'পাহাড় থেকে শুরু করে সমুদ্র, খোলা মাঠ থেকে গহিন বন, বছরের পর বছর ধরে কত জায়গায়ই না ঘুরেছি আমি, শুধুমাত্র জোছনা দেখার জন্য! চাঁদের আলোর প্রশংসা করে লেখা হয়েছে কত শত কবিতা, নাটক। সত্যি বলতে, জোছনার প্রেমে পড়েই আমি চাঁদে জমি কিনেছি। এখন যখন বারান্দায় দাঁড়িয়ে আমি চাঁদের দিকে তাকাই, আমার মনে পড়ে, এই সুন্দর জায়গায় আমার এক টুকরা জমি আছে। হয়তো আরও হাজার বছর পর, আমার ওই জমিতে অন্য কারও ঘর হবে। হয়তো সেখানে বৃষ্টিও হবে,' যোগ করেন তিনি।

মার্কিন নাগরিক ডেনিস হোপের 'লুনার অ্যাম্বাসি'র বাংলা অর্থ দাঁড়ায় 'চাঁদের দূতাবাস'। সম্প্রতি চাঁদে জমি কেনার জন্য এই অ্যাম্বাসি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

হিমু আকরামের জমিটি চাঁদের 'সি অব মস্কোইনসে' অবস্থিত।

লুনার পাসপোর্ট। ছবি: সংগৃহীত

১৯৮০ সাল থেকে শুরু করে গত ৪১ বছরে 'লুনার অ্যাম্বাসি' চাঁদে ৬১১ মিলিয়ন একর জমি বিক্রি করেছে। এ পর্যন্ত তারা ৬০ লাখ মানুষের কাছে বিক্রি করেছে এসব জমি। অ্যাম্বাসির দাবি, ইতোমধ্যেই ৭৫ জন বিখ্যাত তারকা তাদের কাছ থেকে জমি কিনেছেন। এদের মধ্যে রয়েছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জিমি কার্টার ও রোনাল্ড রিগান। এছাড়াও, বলিউড তারকা শাহরুখ খানের ভক্তরা মিলে তাকে চাঁদে জমি উপহার দিয়েছেন। প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতও চাঁদে জমি কিনেছিলেন।

চাঁদে জমি কেনার পর কোম্পানি ক্রেতাকে একটি বিক্রয় চুক্তি, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথি পাঠায়।

নির্মাতা হিমু আকরামের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, 'সাগর ডাকিছে তারে', 'ম্যানেজিং ডিরেক্টর', 'শাহজাহানের তিন দিন', 'মকবুল এন্টারপ্রাইজ', 'জলছাপ', 'তাহারা সন্ন্যাসী' প্রভৃতি।

Related Topics

টপ নিউজ

লুনার অ্যাম্বাসি / হিমু আকরাম / চাঁদে জমি কেনা / চাঁদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
  • চাঁদের অনুরূপ কৃত্রিম মাটিতে সফলভাবে ছোলা গাছের জন্ম ও ফলন হয়েছে: গবেষণা
  • ৫০ বছরেও কেন মানুষ আর চাঁদে গেল না?
  • স্মার্টফোনের নীল আলো চাঁদের পর্যায় ও মাসিক চক্রের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে: গবেষণা

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net