Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
জে. কে. রাউলিংকে 'মৃত' ঘোষণা, টুইটারে তোলপাড়

বিনোদন

টিবিএস ডেস্ক
15 September, 2020, 05:20 pm
Last modified: 15 September, 2020, 05:23 pm

Related News

  • এইচবিও-এর হ্যারি পটার সিরিজে নিকোলাস হল্টের স্থলাভিষিক্ত হলেন কিট হ্যারিংটন
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট
  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ
  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?

জে. কে. রাউলিংকে 'মৃত' ঘোষণা, টুইটারে তোলপাড়

'না, তিনি মারা যাননি; তবে ট্রান্স কমিউনিটিকে বুক ভরে ঘৃণা করার মাধ্যমে নিজের ক্যারিয়ার নিজেই খুন করে ফেলেছেন। তাকে আসলে কেউ আর একদমই মনে রাখবে না।'
টিবিএস ডেস্ক
15 September, 2020, 05:20 pm
Last modified: 15 September, 2020, 05:23 pm
জে. কে. রাউলিং

মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা 'হ্যারি পটার'খ্যাত ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিংয়ের নতুন উপন্যাস 'ট্রাবলড ব্লাড'। নারীদের পোশাক পরে নৃশংস হত্যাকাণ্ড চালানো এক পুরুষ সিরিয়াল কিলারকে নিয়ে লেখা এই বই ঘিরেই সমালোচনায় মুখর একদল নেটিজেন। ৫৫ বছর বয়সী এক লেখিকাকে রীতিমতো 'মৃত' ঘোষণা করে দেওয়া পোস্টে সয়লাব টুইটার!

বইটি প্রকাশ পাওয়ার আগের দিন, সোমবার রাউলিংকে নিয়ে এ ধরনের পোস্টের হিড়িক পড়ে যায়। এর আগে ট্রান্স কমিউনিটি নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। এবার নতুন বই প্রকাশ উপলক্ষ্যে সেই সমালোচনা যেন ভদ্রতার সব মাত্রা ছাড়িয়ে গেল। 'রিপজেকেরাউলিং' হ্যাশট্যাগ দিয়ে তুমুল জনপ্রিয় এই লেখিকাকে 'মৃত' ঘোষণা করলেন অসংখ্য নেটিজেন।

ট্রাবলড ব্লাড বইয়ের প্রচ্ছদ

টুইটারে একজন লিখেছেন, 'জে. কে. রাউলিং স্মরণে এই পোস্ট। না, তিনি মারা যাননি; তবে ট্রান্স কমিউনিটিকে বুক ভরে ঘৃণা করার মাধ্যমে নিজের ক্যারিয়ার নিজেই খুন করে ফেলেছেন। তাকে আসলে কেউ আর একদমই মনে রাখবে না।'

আরেকজন লিখেছেন, '#রিপজেকেরাউলিং। তিনি না মরলেও তার ক্যারিয়ারের মৃত্যু ঘটেছে।'

'আপনাকে বাতিল করা কঠিন বলে আপনি মৃত- এটা ধরে নেওয়াই আমাদের জন্য শ্রেয়,' লিখেছেন আরেকজন টুইটার ব্যবহারকারী।

for me it's how twitter had to specify that she's actually alive AHAHAHAHAHA #RIPJKRowling pic.twitter.com/MkWWyXpDof— ?️Lily, Fluffy Spider Wife?️ BLM (@SapphoMode) September 14, 2020

অন্যদিকে, অন্য ভক্তরা 'রিপ' [রেস্ট ইন পিস] হ্যাশট্যাগ দেখে শুরুতে তিনি সত্যি সত্যি মারা গেছেন ভেবে শোক প্রকাশ করেছেন।

করমোরন স্ট্রাইক নামের এক প্রাইভেট ডিটেকটিভকে ঘিরে এগিয়েছে 'ট্রাবলড ব্লাড'-এর কাহিনি। তিনি এক সময় উদ্ঘাটন করেন, একজন সিজেন্ডার পুরুষ সিরিয়াল কিলার নারীদের পোশাক পরে নারী ভিকটিমদের নৃশংসভাবে হত্যা করছে।

রবার্ট গ্যালব্রেইথ ছদ্মনামে রাউলিংয়ের লেখা করমোরন স্ট্রাইক সিরিজের পঞ্চম বই এটি। এর আগে, এই সিরিজের দ্বিতীয় উপন্যাস 'দ্য সিল্কওর্ম'-এ একটি ট্রান্স চরিত্রকে 'অস্থির ও আক্রমণাত্মক' হিসেবে দেখিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি। 

  • সূত্র: নিউইয়র্ক পোস্ট

Related Topics

টপ নিউজ

জে. কে. রাউলিং / ট্রাবলড ব্লাড / হ্যারি পটার / বইপত্র / হ্যাশট্যাগ / টুইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • এইচবিও-এর হ্যারি পটার সিরিজে নিকোলাস হল্টের স্থলাভিষিক্ত হলেন কিট হ্যারিংটন
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • ‘কখনও রনের ছায়া থেকে বের হতে পারব না’: রুপার্ট গ্রিন্ট
  • টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র‍্যাডক্লিফ
  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net