Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

কোভিড ত্রাণের জন্য ‘বিরুশকা’র আবেদন, ২৪ ঘণ্টার মধ্যেই উঠল ৩.৬ কোটি টাকা!

'ইতোমধ্যেই অর্ধেক পথ পেরিয়ে এসেছি আমরা। এভাবেই এগিয়ে যেতে হবে।'
কোভিড ত্রাণের জন্য ‘বিরুশকা’র আবেদন, ২৪ ঘণ্টার মধ্যেই উঠল ৩.৬ কোটি টাকা!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
08 May, 2021, 04:35 pm
Last modified: 08 May, 2021, 04:37 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে প্রশাসক যা বললেন
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

করোনাভাইরাস মহামারির সঙ্গে যুদ্ধ জারি রয়েছে ভারতের। করোনার ধাক্কায় পর্যদুস্ত গোটা দেশ। প্রাণদায়ী অক্সিজেনের সিলিন্ডার থেকে হাসপাতালের বেড সবকিছুর জন্য চলছে হাহাকার।

এই কঠিন সময়ে, কঠিন লড়াইয়ে এগিয়ে এসেছিলেন দেশটির ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড তারকা আনুশকা শর্মা। অনুরাগীরা আদর করে এই তারকা দম্পতিকে একসঙ্গে 'বিরুশকা' নামে ডাকে।

নিজেরা দুই কোটি টাকা অর্থ অনুদান দেওয়ার পাশাপাশি জনসাধারণের উদ্দেশেও অনুরোধ রেখেছিলেন, যেন নিজেদের ক্ষমতানুযায়ী এই ত্রাণ তহবিলে দান করা হয়। মোট ৭ কোটি টাকা সাহায্যের লক্ষ্য রেখেছিলেন এই জুটি।

কেটো [Ketto] নামের এক বেসরকারি অর্থ অনুদানকারী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে এই প্রয়াস শুরু করেন বিরুশকা। আগামী সাত দিনের মধ্যে এই অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেটো প্ল্যাটফর্মে অনুশকা-বিরাটের অনুদান করা টাকা ও সংগৃহীত টাকা সরাসরি চলে যাবে এসিটি গ্র্যান্টস-এ। যারা দেশের সর্বত্র প্রয়োজনীয় অক্সিজেন, মেডিক্যাল পরিষেবা, ভ্যাকশিনেশন এবং টেলি-মেডিসিন পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত, করোনা মহামারির প্রথম থেকেই বিভিন্ন সামাজিক কাজে অগ্রণী হয়েছে এই জুটি। আর্তদের পাশাপাশি পশুদের জন্যও 'বিরুশকা'র পদক্ষেপে মুগ্ধ নেটদুনিয়া।

তবে এখানেই খবরের শেষ নয়। বিরুশকার এই আওয়াজে সাড়া দিয়েছেন অসংখ্য মানুষ। এই তারকা দম্পতির উদ্যোগকে সফল করতে এগিয়ে এসেছেন অনেকেই। আবেদন রাখার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জোগাড় হয়েছে ৩.৬ কোটি টাকা! যা দেখে চমৎকৃত বিরাট-আনুশকা দুজনেই।

Grateful to everyone who has donated so far. Thank you for your contribution ?. We have crossed the half way mark, let's keep going. ??#InThisTogether #ActNow #OxygenForEveryone #TogetherWeCan #SocialForGood@actgrants @ketto pic.twitter.com/YUvGQOSupP— Anushka Sharma (@AnushkaSharma) May 8, 2021

টুইট করে এই খবর নিজেই ঘোষণা করেছেন আনুশকা। এই কঠিন সময়ে এগিয়ে আসার জন্য, তাদের পাশে থাকার জন্য যান্ত্রিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

আনুশকার কথায়, 'আপনাদের সকলকে ধন্যবাদ। ইতোমধ্যেই অর্ধেক পথ পেরিয়ে এসেছি আমরা। এভাবেই এগিয়ে যেতে হবে।'

Related Topics

টপ নিউজ

আনুশকা শর্মা / বিরাট কোহলি / বলিউড / তহবিল / ভারতে করোনাভাইরাস / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে প্রশাসক যা বললেন
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab