Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখছেন আরেক ‘স্টার কিড’ সানায়া কাপুর

এর আগেও আলিয়া ভাট, অনন্যা পান্ডে, বরুণ ধাওয়ান, ঈশান খট্টর, জাহ্নবী কাপুর- সকলের বলিউডে অভিষেক করণের হাত ধরেই। 
করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখছেন আরেক ‘স্টার কিড’ সানায়া কাপুর

বিনোদন

হিন্দুস্তান টাইমস
23 March, 2021, 01:55 pm
Last modified: 23 March, 2021, 01:59 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

সময় বদলালেও বদল হয়নি বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের। তিনি এখনো  বলিউডের স্টার কিডদের 'গ্র্যান্ড ফাদার'ই রয়ে গেছেন।

এবার তার হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন আরেক কাপুরকন্যা- সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুর।

View this post on Instagram

A post shared by Shanaya Kapoor ? (@shanayakapoor02)

করণের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ নতুন কিছু নয়। বিশেষত সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর এই অভিযোগ আরও তীব্র আকার নিয়েছিল। সেই সময় কিছুটা হলেও কোণঠাঁসা হয়ে পড়েছিলেন করণ। কিন্তু কালের নিয়মে সব কিছু ভুলে নিজের চেনা মেজাজ ফিরে পেয়েছেন তিনি। সব সমালোচনা বাউন্ডারির বাইরে পাঠিয়ে সানায়া কাপুরকে প্রমোট করার কাজে নেমে পড়েছেন।

ধর্মা প্রোডাকশনের হাত ধরেই বলিউডে অভিষেক হতে চলেছে সানায়ার।

এর আগেও আলিয়া ভাট, অনন্যা পান্ডে, বরুণ ধাওয়ান, ঈশান খট্টর, জাহ্নবী কাপুর- সকলের অভিষেক করণের হাত ধরেই। 

সোমবার সানায়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করণ লিখেছেন, 'ধর্মা মুভিজের সঙ্গে তোমার শুরুটা প্রথম ছবিতেই অভাবনীয় ও উত্তেজনাপূর্ণ হবে।'

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

জুলাই মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে বলে করণ জানিয়েছেন। তবে সানায়ার বিপরীতে নায়ক কে, বা ছবির নাম কী, সে সম্পর্কে এখনই কিছু জানানো হয়নি।

করণের এই ঘোষণার পর উচ্ছ্বসিত সানায়ার মা-বাবা মাহিপ কাপুর ও সঞ্জয় কাপুর। মেয়ের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন সঞ্জয়।

View this post on Instagram

A post shared by Sanjay Kapoor (@sanjaykapoor2500)

সানায়া কাপুর, সুহানা খান ও অনন্যা পান্ডে খুবই ভালো বন্ধু। অনন্যাও করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রেখেছেন। তার প্রথম ছবি ছিল 'স্টুডেন্ট অব দ্য ইয়ার টু'। শাহরুখ খানের মেয়ে সুহানাও হয়তো শিগগিরই বলিউডে পা রাখবেন।

Related Topics

টপ নিউজ

সানায়া কাপুর / করণ জোহর / বলিউড / স্টার কিড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab