Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ওয়ার্নার ব্রোসের সঙ্গে আর কাজ করবেন না নোলান!

বিনোদন

টিবিএস ডেস্ক
25 January, 2021, 02:10 pm
Last modified: 25 January, 2021, 02:11 pm

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

ওয়ার্নার ব্রোসের সঙ্গে আর কাজ করবেন না নোলান!

২০০২ সালের ফিচার ফিল্ম 'ইনসোমনিয়া'র মাধ্যমে নোলান-ওয়ার্নার ব্রোস জুটির একসঙ্গে পথ চলা শুরু। 'ইনসেপশন', 'ইন্টারস্টেলার', 'ডানকার্ক' ও 'দ্য ডার্ক নাইট' ট্রিলজির মতো কাজগুলোও একসঙ্গে করেছে এই নির্মাতা-প্রযোজনা সংস্থা জুটি।
টিবিএস ডেস্ক
25 January, 2021, 02:10 pm
Last modified: 25 January, 2021, 02:11 pm
ক্রিস্টোফার নোলান

হলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোসের (ডব্লিউবি) সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্কের সম্ভবত ইতি টানতে যাচ্ছেন প্রখ্যাত ব্রিটিশ-আমেরিকান চলচ্চিত্রকার ক্রিস্টোফার নোলান।

২০০২ সালের ফিচার ফিল্ম 'ইনসোমনিয়া'র মাধ্যমে নোলান-ওয়ার্নার ব্রোস জুটির একসঙ্গে পথ চলা শুরু। এরপর থেকে এই চলচ্চিত্রকারের সব চলচ্চিত্রের দেশীয় ও আন্তর্জাতিক বিপণন সামলাচ্ছে ওয়ার্নার ব্রোস। 'ইনসেপশন', 'ইন্টারস্টেলার', 'ডানকার্ক' ও 'দ্য ডার্ক নাইট' ট্রিলজির মতো কাজগুলোও একসঙ্গে করেছে এই নির্মাতা-প্রযোজনা সংস্থা জুটি।

অবশ্য নোলানের সর্বশেষ চলচ্চিত্র 'টেনেট' নিয়ে পরস্পর উত্তাপ বাড়তে থাকে। কোভিড-১৯ মহামারির মধ্যেই গত বছর সিনেমা-হলে মুক্তি পায় সায়েন্স ফিকশন থ্রিলারটি; তবে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।

'টেনেট' যখন যুক্তরাষ্ট্রে দেখানো হচ্ছিল, ওয়ার্নার ব্রোস সে সময়ে ঘোষণা দেয়, চলচ্চিত্রটি ২০২১ সালে সিনেমা-হল ও অনলাইনে মুক্তি দেওয়ার পরিকল্পনা তাদের।

টেনেট

এ রকম ঘোষণায় খ্যাতিমান নির্মাতা নোলান ক্ষুব্ধ হন। গত ডিসেম্বরে হলিউড রিপোর্টার্সকে তিনি বলেন, 'আমাদের ইন্ডাস্ট্রির কিছু বড় বড় চলচ্চিত্রকার ও সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা অভিনেতা রাতের ঘুমে সবচেয়ে বড় ফিল্ম স্টুডিওর সঙ্গে কাজ করার খোয়াব দেখেন। আর ঘুম ভাঙার পর নিজেদের খুঁজে পান সবচেয়ে বাজে স্ট্রিমিং সার্ভিসে।'

দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এ সপ্তাহে প্রকাশিত এক নতুন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওয়ার্নার ব্রোসের নতুন কৌশল পছন্দ না হওয়ায় নোলান 'সম্ভবত' ওই স্টুডিওর সঙ্গে আর কাজ করবেন না। প্রতিবেদনটিতে অবশ্য নোলানের উদ্ধৃতি সরাসরি উল্লেখ করা হয়নি।

বলে রাখা ভালো, নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর উত্থানে হলিউড স্টুডিওগুলো নিজেদের ব্যবসা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে।

  • সূত্র: দ্য ন্যাশনাল

Related Topics

টপ নিউজ

ক্রিস্টোফার নোলান / হলিউড / ওয়ার্নার ব্রোস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net