Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
এবার সত্যিই বিদায় নিচ্ছে কিংবদন্তী পপ সঙ্গীত ব্যান্ড ‘অ্যাবা’!   

বিনোদন

টিবিএস ডেস্ক
28 October, 2021, 03:20 pm
Last modified: 28 October, 2021, 03:35 pm

Related News

  • 'ভাগ্য ভালো যে বেঁচে আছি' সুস্থ হয়ে জানালেন ম্যাডোনা
  • গায়কদের শেখাচ্ছেন বিটিএসের জাং কুক!   
  • সুইডিশ ব্যান্ড ‘অ্যাবা’র গিটারবাদক লাসে ওয়েল্যান্ডার আর নেই
  • সেই যে আমার জ্যাজ, পপ আর রক অ্যান্ড রোলের দিনগুলো 
  • আগামী বছর থেকে জেন্ডার-নিরপেক্ষ ক্যাটাগরি প্রবর্তন করতে যাচ্ছে ব্রিটিশ মিউজিক অ্যাওয়ার্ড 

এবার সত্যিই বিদায় নিচ্ছে কিংবদন্তী পপ সঙ্গীত ব্যান্ড ‘অ্যাবা’!   

আগামী ৫ নভেম্বর 'ভয়েজ' প্রকাশের পর তাদের আর কোনো গান মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। 
টিবিএস ডেস্ক
28 October, 2021, 03:20 pm
Last modified: 28 October, 2021, 03:35 pm

৪০ বছর পর নতুন অ্যালবাম নিয়ে 'অ্যাবা'র প্রত্যাবর্তন উৎসাহ জাগিয়েছিল ভক্তদের মনে। হয়তো আরও কিছুকাল তাদের সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে থাকার কথাও ভেবেছিলেন কেউ কেউ। কিন্তু সেই আশায় গুড়েবালি! ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, নতুন অ্যালবাম প্রকাশ ও স্টেজ পারফরমেন্স শেষ হওয়ার পরপরই অবসরে যাবে 'অ্যাবা'।    

সত্তরের দশকের জনপ্রিয় সুইডিশ পপ সঙ্গীত ব্যান্ড অ্যাবার সদস্যদের মধ্যে বিচ্ছেদ ঘটে মূলত ১৯৮২ সালে। কিন্তু চলতি বছরে নিজেদের নবম স্টুডিও অ্যালবাম 'ভয়েজ' নিয়ে ফিরে আসে তারা। এছাড়াও, আগামী বছরের মে মাসে লন্ডনের স্ট্র্যাটফোর্ডে তাদের ভার্চুয়াল কনসার্টের ঘোষণাও দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগেই।

কিন্তু ব্যান্ডের সদস্য বেনি অ্যান্ডারসন (৭৪) এবং বিয়র্ন ক্রিস্টিয়ান (৭৬) এর ভাষ্যে, এই পুনর্মিলন সাময়িক সময়ের জন্য। ৫ নভেম্বর 'ভয়েজ' প্রকাশের পর তাদের আর কোনো গান মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। 

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বেনি বলেন, "হ্যাঁ, এবারই শেষ… এটা তো হওয়ারই ছিল।" 

১৯৮২ সালে ব্যান্ড ভেঙে যাওয়া প্রসঙ্গে বেনি বলেন, "আমি কখনোই ভাবতাম না যে অ্যাবার আর একত্রিত হওয়া সম্ভব নয়। কিন্তু এখন বলতে পারি, এবার অবসরের সময় এসেছে।"

জনপ্রিয় গান 'ওয়াটার লু' প্রকাশের মাধ্যমে ১৯৭৪ সালে ইউরোভিশন সং কনটেস্ট জেতার পর দলের বাকি দুই সদস্য, অ্যাগনেথা ফ্যালস্কু (৭১) এবং  অ্যানি-ফ্রিদ লিংস্তদ (৭৫) এর নামও পপ সঙ্গীতপ্রেমীদের কাছে পরিচিত হয়ে ওঠে।

এরপর একে একে মামা মিয়া, ড্যান্সিং কুইন, টেইক অ্যা চান্স অন মি এবং থ্যাংক ইউ ফর দ্য মিউজিকের মতো গান উপহার দিয়েছেন তারা। 

লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে অবস্থিত, ৩০০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ভেন্যু, 'অ্যাবা অ্যারেনা'তে অনুষ্ঠিত হবে অ্যাবার ডিজিটাল কনসার্ট। কনসার্ট শুরুর সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের ২৭ মে।    

  • সূত্র: ডেইলি মেইল  

Related Topics

অ্যাবা / পপ মিউজিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • 'ভাগ্য ভালো যে বেঁচে আছি' সুস্থ হয়ে জানালেন ম্যাডোনা
  • গায়কদের শেখাচ্ছেন বিটিএসের জাং কুক!   
  • সুইডিশ ব্যান্ড ‘অ্যাবা’র গিটারবাদক লাসে ওয়েল্যান্ডার আর নেই
  • সেই যে আমার জ্যাজ, পপ আর রক অ্যান্ড রোলের দিনগুলো 
  • আগামী বছর থেকে জেন্ডার-নিরপেক্ষ ক্যাটাগরি প্রবর্তন করতে যাচ্ছে ব্রিটিশ মিউজিক অ্যাওয়ার্ড 

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net