Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
আগামী বছর থেকে জেন্ডার-নিরপেক্ষ ক্যাটাগরি প্রবর্তন করতে যাচ্ছে ব্রিটিশ মিউজিক অ্যাওয়ার্ড 

বিনোদন

টিবিএস ডেস্ক
23 November, 2021, 02:30 pm
Last modified: 23 November, 2021, 02:43 pm

Related News

  • 'ভাগ্য ভালো যে বেঁচে আছি' সুস্থ হয়ে জানালেন ম্যাডোনা
  • গায়কদের শেখাচ্ছেন বিটিএসের জাং কুক!   
  • সেই যে আমার জ্যাজ, পপ আর রক অ্যান্ড রোলের দিনগুলো 
  • এবার সত্যিই বিদায় নিচ্ছে কিংবদন্তী পপ সঙ্গীত ব্যান্ড ‘অ্যাবা’!   
  • ২১ শতকের নারী শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশিবার প্রচারিত হয়েছে পিঙ্কের গান

আগামী বছর থেকে জেন্ডার-নিরপেক্ষ ক্যাটাগরি প্রবর্তন করতে যাচ্ছে ব্রিটিশ মিউজিক অ্যাওয়ার্ড 

ব্রিট অ্যাওয়ার্ডসের প্রধান নির্বাহী জিওফ টেলরের মতে, "ব্রিটিশ অ্যাওয়ার্ডগুলো শুধুমাত্র ব্রিটিশ সঙ্গীতের উদযাপন নয়, এগুলো ব্রিটিশ সংস্কৃতিরও প্রতিফলন।"
টিবিএস ডেস্ক
23 November, 2021, 02:30 pm
Last modified: 23 November, 2021, 02:43 pm
২০২ সালের ফেব্রুয়ারিতে ব্রিট অ্যাওয়ার্ডের সর্বশেষ আসরে বিলি আইলিশ; ছবি-রয়টার্স

আগামী বছর থেকে ব্রিটেনের পপ মিউজিক অ্যাওয়ার্ড, ব্রিটে (BRIT) আলাদা করে থাকছে না কোনো নারী ও পুরুষ ক্যাটাগরি।

সোমবার স্থানীয় এবং আন্তর্জাতিক-উভয় পরিসরের সংগীতশিল্পীদের জন্য জেন্ডার-নিরপেক্ষ পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছেন এর আয়োজকেরা।

এই পুরস্কারের পরবর্তী আয়োজন ২০২২ সালের ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে শ্রেষ্ঠ শিল্পী হওয়ার দৌড়ে প্রতিযোগিতায় সামিল রয়েছেন সংগীত জগতের বোদ্ধারা। 

ব্রিট এর চেয়ারপারসন এবং পলিডোর রেকর্ডসের সহ-সভাপতি টম মার্চ এক বিবৃতিতে বলেছেন, "বিশ্বজুড়ে শিল্পীরা যে সংগীত রচনা করেন, জেন্ডার নিরপেক্ষভাবে তার কৃতিত্ব উদযাপনের জন্য এটিই সঠিক সময়।" 

এক্ষেত্রে অন্যান্য যে সকল অ্যাওয়ার্ড শো বা ইভেন্টগুলো জেন্ডারের শ্রেণীবিভাগ ইতিমধ্যে সরিয়ে দিয়েছে, তাদের পদাঙ্ক অনুসরণ করছে ব্রিট।

গেল সেপ্টেম্বরে সান সেবাস্টিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 'বেস্ট লিডিং পারফরম্যান্স' ক্যাটাগরিতে যৌথ বিজয়ী জেসিকা চ্যাস্টেইন এবং ফ্লোরা ওফেলিয়া হফম্যান লিন্ডাহলকে প্রথম জেন্ডার-নিরপেক্ষ পুরস্কার প্রদান করে। 

আগামী বছর এ আয়োজনের ৪২তম সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অলটারনেটিভ/রক অ্যাক্ট, হিপ-হপ/গ্রিম/র‍্যাপ অ্যাক্ট, ডান্স অ্যাক্ট এবং পপ/আরএনবি অ্যাক্ট- আগামীবার থেকে এ চারটি নতুন ষনরাঁর পুরস্কার দেওয়া হবে যেখানে সাধারণ মানুষেরাও তাদের প্রিয় শিল্পীকে ভোট দিতে পারবেন।

ব্রিটিশ কৌতুক অভিনেতা মো গিলিগান সঞ্চালনা করবেন ব্রিট অ্যাওয়ার্ডের আগামী আসর।

ব্রিটিশ ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি এবং ব্রিট অ্যাওয়ার্ডসের প্রধান নির্বাহী জিওফ টেলরের মতে, "ব্রিটিশ অ্যাওয়ার্ডগুলো শুধুমাত্র ব্রিটিশ সঙ্গীতের উদযাপন নয়, এগুলো ব্রিটিশ সংস্কৃতিরও প্রতিফলন।"

"২০২২ আসরের জন্য আমরা যে পরিবর্তনগুলো আনছি, তার মধ্য দিয়ে আমাদের অসাধারণ শিল্পীদের জন্য আরও বড় বৈশ্বিক প্ল্যাটফর্মের সুযোগ তৈরী হবে।"

  • সূত্র- রয়টার্স 
     

Related Topics

টপ নিউজ

পপ মিউজিক / মিউজিক অ্যাওয়ার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • 'ভাগ্য ভালো যে বেঁচে আছি' সুস্থ হয়ে জানালেন ম্যাডোনা
  • গায়কদের শেখাচ্ছেন বিটিএসের জাং কুক!   
  • সেই যে আমার জ্যাজ, পপ আর রক অ্যান্ড রোলের দিনগুলো 
  • এবার সত্যিই বিদায় নিচ্ছে কিংবদন্তী পপ সঙ্গীত ব্যান্ড ‘অ্যাবা’!   
  • ২১ শতকের নারী শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশিবার প্রচারিত হয়েছে পিঙ্কের গান

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net