Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

আসছে ‘দ্য ফাদার’-এর সিক্যুয়েল ‘দ্য সন’, কেন্দ্রীয় চরিত্রে হিউ জ্যাকম্যান

'দ্য সন' ডিপ্রেশনের ব্যাপারে সচেতনতার কথা বলার পাশাপাশি বলবে বাবা-ছেলের সম্পর্কের এক চিরন্তন গল্প।
আসছে ‘দ্য ফাদার’-এর সিক্যুয়েল ‘দ্য সন’, কেন্দ্রীয় চরিত্রে হিউ জ্যাকম্যান

বিনোদন

হিন্দুস্তান টাইমস
15 April, 2021, 01:05 pm
Last modified: 15 April, 2021, 01:09 pm

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

সদ্য ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের [বাফটা] মঞ্চ থেকে ফ্লোরিয়ান জেলার পরিচালিত 'দ্য ফাদার' ছবিতে চোখ ধাঁধানো অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স।

এছাড়াও চলতি বছরের অস্কারে 'সেরা ছবি', 'সেরা অভিনেতা', 'সেরা সহ-অভিনেত্রী', 'সেরা চিত্রনাট্য'র মতন একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি।

হিউ জ্যাকম্যান। ছবি: সংগৃহীত

এবার আসতে চলেছে এই বহুল আলোচিত ছবির সিক্যুয়েল 'দ্য সন'। মুখ্যভূমিকায় দেখা যাবে বিখ্যাত হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান ও লরা ডার্নকে।

'দ্য সন'-এর পরিচালকের ভূমিকায় দেখা যাবে সেই ফ্লোরিয়ান জেলারকেই।

নিজের পরিচালিত বিখ্যাত নাটকের গল্প থেকেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন জেলার ও ক্রিস্টোফার হ্যাম্পটন। 

'দ্য ফাদার' ছবিতে যেমন দেখা গিয়েছিল অ্যালজাইমা রোগের সঙ্গে অবিরাম লড়াই করে চলা এক বৃদ্ধের গল্প, তেমনই 'দ্য সন'-এর গল্প ঘোরাফেরা করবে কৈশোর বয়সের ডিপ্রেশন বা হতাশার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো নিয়ে। 'দ্য সন' গল্প বলবে এক বাবা ও ছেলের সম্পর্কেরও।

লরা ডার্ন। ছবি: সংগৃহীত

ছবিতে দেখা যাবে পিটার (হিউ জ্যাকম্যান) ও তার নতুন সঙ্গী এমা এবং সন্তানের জীবন হঠাৎ এক লহমায় বদলে যায়, যখন পিটারের জীবনে হাজির হয় তার প্রাক্তন স্ত্রী কেট (লরা ডার্ন)। সঙ্গে পিটারের প্রথম পক্ষের ছেলে নিকোলাস। 

কীভাবে চূড়ান্ত ডিপ্রেশন ও মানসিক অস্থিরতায় জর্জরিত নিকোলাসকে তার বাবা সুস্থ করে তুলতে চায়, তাই নিয়েই এগোবে ছবির গল্প। তবে পাশাপাশি নিকোলাসের প্রভাবে কীভাবে পিটারের নতুন সংসার ভাঙতে বসে, কীভাবেই-বা পিটার সেইসব সামলে ওঠে, 'দ্য সন'-এ দর্শকরা সাক্ষী থাকবে তারও।

ছবির পরিচালকের মতে, 'দ্য সন' ডিপ্রেশনের ব্যাপারে সচেতনতার কথা বলার পাশাপাশি বলবে বাবা-ছেলের সম্পর্কের এক চিরন্তন গল্প।

  • আরও পড়ুন:
    বাফটা ২০২১: সেরা ছবি 'নোম্যাডল্যান্ড', অভিনেতা অ্যান্থনি হপকিন্স

Related Topics

টপ নিউজ

হিউ জ্যাকম্যান / লরা ডার্ন / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab