Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আইফোন ১১: নতুন কী কী থাকছে

বিনোদন

টিবিএস রিপোর্ট
11 September, 2019, 02:30 pm
Last modified: 11 September, 2019, 03:46 pm

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’
  • সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী

আইফোন ১১: নতুন কী কী থাকছে

আইফোন ১১ ছাড়াও আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স এনেছে অ্যাপল...
টিবিএস রিপোর্ট
11 September, 2019, 02:30 pm
Last modified: 11 September, 2019, 03:46 pm
স্টিভ জব থিয়েটারে আইফোন ১১ উন্মোচন করছেন ফিল শিলার / ছবি: রয়টার্স

বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১১। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় যুক্তরাষ্ট্রের কুপারটিনোর স্টিভ জব থিয়েটারে আইফোন ১১ উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

চলুন দেখে নেয়া যাক কী কী থাকছে নতুন এই আইফোন ১১ তে। 

** আইফোনের নতুন এই সিরিজে থাকছে ৬.১ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে। এই ডিসপ্লের বিশেষত্ব হলো - কোনো ছবি জুম করে দেখতে গেলে এর পিক্সেল দেখা যাবে না কিংবা ফেটে যাবে না।

**৬ টি রঙে পাওয়া যাবে নতুন আইফোন ১১।

** এটি আইফোনের সর্বপ্রথম ত্রিপল ক্যামেরা বিশিষ্ট ফোন। এতে ১২ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা থাকছে। পেছনের এই দুইটি ক্যামেরাই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সংবলিত।

**অল্প আলোয় ছবি তোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে আইফোন ১১-তে। কারণ রাতের বেলা কিংবা কম আলোতে ছবি তোলার জন্য আছে নাইট মোড, যা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

** ভালো সেল্ফি তোলার জন্য আইফোন ১১-তে রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

** অ্যাপলের দাবি স্মার্টফোনে এ যাবৎকালে সবচেয়ে দ্রুতগতির সিপিইউ ও জিপিইউ’র  এ১৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইফোন এক্সআর-এর চেয়ে এক ঘণ্টা বেশি সময় আইফোন ১১-এর ব্যাটারি সচল থাকবে।  

** নতুন ফোনে স্টোরেজ আছে ৬৪ গিগাবাইট, ১২৮ গিগাবাইট এবং ২৫৬ গিগাবাইট।

**আইফোন-১১ এ থাকবে রিভার্স চার্জিং ফিচার। অর্থাৎ আইফোন-১১ থেকে অন্য আরেকটি অ্যাপল ডিভাইসে চার্জ দিতে পারবেন।

** নতুন এই ফোনের দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার থেকে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৬০ হাজার টাকা।  

আইফোন ১১ প্রো এবং প্রো ম্যাক্স-এর তফাৎ

আইফোন ১১ ছাড়াও আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স এনেছে অ্যাপল। চলুন দেখে নিই আইফোন ১১ প্রো এবং প্রো মাক্স এর তফাৎগুলো কি। 

** আইফোন ১১ প্রো-তে ৫ দশমিক ৮ ইঞ্চি ও ৬ দশমিক ৫ ইঞ্চির দুই আকৃতির ডিসপ্লে থাকবে। এর ডিসপ্লে রেজুলেশন ৪৫৮ পিপিআই (পিক্সেল পার ইঞ্চি)। এই ডিসপ্লেকে বলা হচ্ছে সুপার রেটিনা ডিসপ্লে।

** আইফোন ১১ প্রো-তে এইচডিআর ১০ চলবে। এ ছাড়া ডলবি ভিশন ও ডলবি অ্যাটমসও সাপোর্ট করবে বলে অ্যাপলের কর্তাব্যক্তিরা জানিয়েছেন। 

** আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সে আগের আইফোনগুলোর চেয়ে যথাক্রমে ৪ ও ৫ ঘণ্টা বেশি সময় চার্জ থাকবে। 

** পেছনের তিনটি ক্যামেরার প্রতিটিই ১২ মেগাপিক্সেলের। এর একটি ওয়াইড অ্যাঙ্গেল ল্যান্স, আরেকটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল অন্যটি টেলিফোটো ক্যামেরা। 

** প্রো সিরিজের এই আইফোনের সঙ্গে ১৮ ওয়াটের দ্রুত গতির একটি চার্জার দেওয়া হবে।

** ডিপ ফিউশন নামে প্রো সিরিজে একটি ফিচার রয়েছে। এই ফিচার ব্যবহার করে একসঙ্গে ৯টি ছবি তোলা যাবে।

** আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সের তিনটি ক্যামেরাই ৪-কে ৬০এফপিএস ভিডিও ধারণের ক্ষমতা রয়েছে। এখন থেকে ছবি সম্পাদনা করার অ্যাপ দিয়ে ভিডিও সম্পাদনা করা সম্ভব হবে প্রো সিরিজের আইফোন দিয়ে। 

** আইফোন ১১ প্রো মার্কিন বাজারে মিলবে ৯৯৯ ডলারে আর আইফোন ১১ প্রো ম্যাক্স পাওয়া যাবে ১ হাজার ৯৯ ডলার খরচ করেই।

Related Topics

টপ নিউজ

অ্যাপল / আইফোন ১১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’
  • সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net