Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
১৯৯৪ সালে শেখ হাসিনার ওপর হামলারকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2022, 02:50 pm
Last modified: 26 June, 2022, 02:54 pm

Related News

  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • আবু সাঈদ হত্যা মামলা: ২ পুলিশ সদস্যের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ২৫ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • তিন মাসে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাড়ে ৩ হাজার অপরাধী: ডিজি

১৯৯৪ সালে শেখ হাসিনার ওপর হামলারকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০১৯ সালের ৩ জুলাই গ্রেপ্তারকৃত জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
26 June, 2022, 02:50 pm
Last modified: 26 June, 2022, 02:54 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাকারিয়া পিন্টুকে শনিবার (২৫ জুন) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

"শনিবার কক্সবাজারের টেকনাফে আসামির বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় র‍্যাব-২ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করেছে", রোববার (২৬ জুন) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বলেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান খন্দকার আল মঈন।

পাবনা ঈশ্বরদী রেল স্টেশনে ১৯৯৪ সালে প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টা মামলায় ২০১৯ রায় ঘোষণা করা হয়। এর পরের দিনই সে দেশ ত্যাগ করে ভারতে আত্মগোপন করে। 

র‍্যাব আরও জানায়, কিছুদিন অবস্থানের পর দেশে ফিরে আসে। পরবর্তী সময়ে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সীমান্ত যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সে দেশের মধ্যে ঢাকা, রাজশাহী ও কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। 

১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা নিক্ষেপের অভিযোগে পাবনার একটি আদালত ৯ জনের মৃত্যুদণ্ড এবং ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

১৯৯৭ সালে ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি। এর মধ্যে ৫ জন আসামি মৃত্যুবরণ করায় তাদেরকে ঐ মামলা হতে অব্যাহতি দিয়ে বাকি ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

২০১৯ সালের ৩ জুলাই গ্রেপ্তারকৃত জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মোখলেছুর রহমান বাবলু, একেএম আখতারুজ্জামান, জাকারিয়া পিন্টু, মোস্তফা নুরে আলম শ্যামল, মাহবুবুর রহমান পলাশ, শামসুল আলম, মুজিবুর রহমান, শহিদুল ইসলাম অটল ও শামসুজ্জামান। 

আওয়ামী লীগ বলেছে, ১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার সময় ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার ওপর হামলা চালায়। হামলাকারীরা  তার গাড়িতে গুলি ছুড়ে এবং বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেন। 

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মামলাটি র পুনঃতদন্ত হয়। এক বছর পরও মামলায় কোনো সাক্ষী না পাওয়ায় চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু আদালত চূড়ান্ত অভিযোগপত্র গ্রহণ না করে নতুন করে তদন্তের জন্য মামলাটি সিআইডিতে পাঠান। 

তদন্ত শেষে ঈশ্বরদী বিএনপি ও যুবদলের ৫২ শীর্ষ নেতা-কর্মীকে অভিযুক্ত করে নতুন চার্জশিট তৈরি করা হয়। 

২০১৯ সালের ৩০ জুন  ৩০ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে, ঈশ্বরদীর বিএনপি, যুবদল ও ছাত্রদলের তৎকালীন নেতা ছিলেন তারা। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। একই বছরের ২ জুলাই আদালতে আত্মসমর্পণ করেন আরও দুই আসামি। পরদিন রাতে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 

জাকারিয়াকে গ্রেপ্তারের পর, ৩৪ জন আসামি এখন কারাগারে, ১৩ জন পলাতক এবং বিগত ২৫ বছরে মারা গেছে পাঁচজন।

Related Topics

টপ নিউজ

গ্রেপ্তার / মৃত্যুদণ্ড / পলাতক গ্রেপ্তার / শেখ হাসিনার ওপর হামলা / র‍্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • আবু সাঈদ হত্যা মামলা: ২ পুলিশ সদস্যের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ২৫ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • তিন মাসে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাড়ে ৩ হাজার অপরাধী: ডিজি

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net