Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
দুর্নীতি মামলায় তারেক-জোবাইদাকে ‘পলাতক’ ঘোষণা করেছেন হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2022, 02:25 pm
Last modified: 26 June, 2022, 02:28 pm

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • গত ১৬ বছর দেশে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের সুফল পেতে ধৈর্য ধরুন: প্রধানমন্ত্রী
  • খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ

দুর্নীতি মামলায় তারেক-জোবাইদাকে ‘পলাতক’ ঘোষণা করেছেন হাইকোর্ট

টিবিএস রিপোর্ট
26 June, 2022, 02:25 pm
Last modified: 26 June, 2022, 02:28 pm
ছবি: সংগৃহীত

২০০৭ সালের ৪.৮ কোটি টাকা আত্মসাতের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে 'পলাতক' ঘোষণা করেছেন হাইকোর্ট। 

১৫ বছর আগে তাদের করা রিট আবেদনও খারিজ করেছেন হাইকোর্ট। 

রোববার দুপুরে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারক কাজী মোঃ ইজারুল হকের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও হিসাববিবরণীতে সম্পদ গোপন করার অভিযোগে দায়ের করা মামলা ও এর প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিল তারেক ও তার স্ত্রী। এই রিটই খারিজ করেন হাইকোর্ট।

সেইসঙ্গে মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিম্ন আদালতকে দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়। 

এছাড়া, ঢাকার মুখ্য মহানগর হাকিমকে মামলাটির রেকর্ড আগামী ১০ দিনের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক ও জোবাইদার বিরুদ্ধে কাফরুল থানায় দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এর আগে ১৯ জুন হাইকোর্টের একই বেঞ্চ এ মামলার রায়ের জন্য আজ (২৬ জুন) দিন ধার্য করেছিলেন।

প্রায় ১৫ বছর আগে দুদকের এই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি পৃথক রিট জমা দেন তারা। 

সে সময় হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। তারেক ও জোবাইদা রুলের বিরুদ্ধে আরও তিনটি রিট আবেদন করে শুনানি চেয়ে আবেদন করেন।

অবশেষে গত ২৯ মে  হাইকোর্টের কার্যতালিকায় ওঠে রিটগুলো। সেদিন তারেক-জুবাইদার আইনজীবী সময় চেয়ে আবেদন করতে পারবেন কি না সে বিষয়ে প্রশ্ন রাখেন দুদকের আইনজীবী। 

৫ জুন তারেক ও জুবাইদাকে পলাতক ঘোষণা করা যায় কি না এবং তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আইনজীবী নিয়োগ করা যায় কিনা তা নিয়ে প্রথম শুনানি হয়।

একই প্রশ্নে শুনানি হয় ১২ ও ১৯ জুনও। 

আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও কায়সার কামাল শুনানি করেন , দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

শুনানির সময় আইনজীবী খুরশীদ আলম বলেন, তারেক রহমান তিনটি মামলায় সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। তারেককে পলাতক ঘোষণা করার জন্য এসব শর্তই যথেষ্ট।

এছাড়া ১৩ এপ্রিল আপিল বিভাগ এক রায়ে তারেকের স্ত্রী জোবাইদাকে পলাতক বলে জানান। খুরশীদ বলেন, তারেক এবং জুবাইদাকে আদালত পলাতক ঘোষণা করায় তারা আইনজীবী নিয়োগ দিতে পারবেন না ।

অন্যদিকে, তারেক ও জোবাইদার আইনজীবী এজে মোহাম্মদ আলী আদালতে বলেন,  'মামলাটি ভ্রূণ অবস্থায়। এখনো অভিযোগ আমলে নেওয়া হয়নি। তাই আত্মসমর্পণ করার পর্যায়ে আসেনি।'

'তারেক যখন রিট করেন, তখন তিনি পলাতক ছিলেন না। কোনো মামলায় কেউ দণ্ডিত হলে বিচারাধীন অপর মামলায় স্বয়ংক্রিয়ভাবে পলাতক হয়ে যাবেন, এমন নজির দেখছি না। তারেক এ মামলায় জামিন পেয়েছেন, যা আপিল বিভাগ বহাল রেখেছেন। তাই এ মামলায় তাঁকে পলাতক বলা যাবে না', বলেন তিনি। 

শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আপিল বিভাগ রায়ে বলে দিয়েছেন, জোবাইদা পলাতক। এ কারণে তিনি আইনজীবী নিয়োগ দিয়ে পারবেন না। 

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / জোবাইদা রহমান / বিএনপি / দুর্নীতি মামলা / পলাতক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • গত ১৬ বছর দেশে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের সুফল পেতে ধৈর্য ধরুন: প্রধানমন্ত্রী
  • খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • আগামীকাল দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net