Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 June, 2022, 10:30 am
Last modified: 20 June, 2022, 10:57 am

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কমিশন কারও ওপর নিজের মতামত চাপিয়ে দিতে চায় না। 
টিবিএস রিপোর্ট
20 June, 2022, 10:30 am
Last modified: 20 June, 2022, 10:57 am
ছবি: সৈকত ভদ্র/টিবিএস

আগামী নির্বাচনে সবগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ নির্বাচন করা থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে ৭টি নিবন্ধিত রাজনৈতিক দল। তবে তারা এর পরীক্ষামূলক ব্যবহার করা যেতে পারে বলে মত দিয়েছে।

রোববার (১৯ জুন) নির্বাচন কমিশনের সঙ্গে ইভিএম বিষয়ক মতবিনিময় সভায় দলগুলোর প্রতিনিধিরা এ মতামত দেন।

ইসি আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রতিনিধিরা।

 তারা বলেন, জনগন এখনও ইভিএম বিষয়ে ভালো বোঝে না। 

এদিকে বৈঠকের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কমিশন কারও ওপর তার মতামত চাপিয়ে দিতে চায় না। 

রাজধানীর নির্বাচন কমিশন ভবনে রোববার প্রথমদিনে ১৩ টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হলেও এতে অংশ নেয় ১০টি দলের প্রতিনিধি। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম, কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ এবং আন্দালিভ রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আমন্ত্রণ পেয়েও বৈঠকে অংশ নেয়নি। 

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম-এর ব্যবহার চায় না। সংলাপে অংশ নিয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, "আগামী নির্বাচনে পরীক্ষামূলকভাবে এর ব্যবহার হতে পারে। কিন্তু সারাদেশে ৩০০ আসনের ভোটগ্রহণ ইভিএমে হলে এটা হ্যাপাজার্ড (এলোমেলো অবস্থা) হয়ে যাবে। ইভিএমে ভোট দেওয়ার মতো মানুষের প্রস্তুতি নেই। মানুষ ভোট দিতে চায়। কিন্তু মেশিনের বিষয়ে আমাদের ধারণা ভুল। আমাদের দলের পক্ষ থেকে বলতে চাই- আগামী নির্বাচন ইভিএমে হোক তা আমরা চাই না।"

জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, "আমি প্রযুক্তি ব্যবহারের পক্ষে। ইভিএমে ভোট নেওয়া হলে ৩০০ আসনের সব আসনেই নিতে হবে। সব আসনে না হলে বৈষম্য হবে।"

গণফ্রণ্টের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, "এই নতুন প্রযুক্তি এখনও সবাই বুঝে না। সবার কাছে বোধগম্য হওয়ার পূর্বে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে চালু করা যেতে পারে। আবার অধিকাংশ রাজনৈতিক দলের এই ব্যপারে আপত্তি থাকলে নির্বাচন কমিশনকে সেটিও বিবেচনায় আনতে হবে।"

বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এইচ এম মাসুম বিল্লাহ বলেন, অনেক দেশ ইভিএম পদ্ধতিতে নির্বাচন করা থেকে সরে এসেছে। বাংলাদেশেও এটি নিয়ে বিতর্ক আছে।" 

বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম বলেন, মানুষ এখনও এ প্রযুক্তিকে ডিজিটাল কারচুপি বলে। 

দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে সিইসি বলেন, "যে কোনো প্রস্তাবই গঠনমূলক। আলোচনা মূল্য দিয়ে বিবেচনা করবো। ইভিএমের ব্যাপারে অনেকের বক্তব্য ইতিবাচক, আবার অনেকে বলেছেন ইভিএম ব্যবহার করা সমীচীন হবে না। কিন্তু ইভিএমের অনেক বিষয় ওনাদের অজানা ছিল। মিটিংয়ে আমাদের বিশেষজ্ঞরা বিষয়গুলো বুঝিয়ে বলেছেন।"

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯ টি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে ইভিএম বিষয়ে মতবিনিময় করবে কমিশন। 
 

Related Topics

টপ নিউজ

নির্বাচন / জাতীয় নির্বাচন / নির্বাচন কমিশন / ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) / ইভিএম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net