Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 June, 2022, 06:10 pm
Last modified: 19 June, 2022, 06:31 pm

Related News

  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেপ্তার
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক

হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি  

রোববার বিকেল পর্যন্ত জেলার নবীগঞ্জ, আজমিরিগঞ্জ ও লাখাই উপজেলার মোট ২১টি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে।
টিবিএস রিপোর্ট
19 June, 2022, 06:10 pm
Last modified: 19 June, 2022, 06:31 pm

হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রোববার বিকেল পর্যন্ত জেলার নবীগঞ্জ, আজমিরিগঞ্জ ও লাখাই উপজেলার মোট ২১টি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। এদিকে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে।

নবীগঞ্জ উপজেলার ৯টি, আজিমরিগঞ্জ উপজেলায় ৫টি, লাখাই উপজেলায় ৪টি ও বানিয়াচং উপজেলায় ৩টি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করায় অন্তত একশটি গ্রামের মানুষ মানবেতর জীবন যাপন করছেন। এ পর্যন্ত ওই ৪ উপজেলার ৪ হাজার ৫৮১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে হবিগঞ্জ জেলা প্রশাসন অফিস সূত্র নিশ্চিত করেছে ।

সূত্র জানায় নবীগঞ্জে ১ হাজার ৩৬৫জন, আজমিরগঞ্জের ২ হাজার ৪০০, লাখাইয়ের ৩৫০ ও বানিয়াচংয়ের ১৮১ জন বাড়ি ছেড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। এদিকে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার গোয়ালনগরে খোয়াই নদীর ৭ মিটার বাঁধ ভেঙে যাওয়ায় নদীর পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ জানান, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি রোববার বিকেল থেকে বাড়ছে। বিকেল ৪টায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ নদীর পানি বাঁধ উপচে নবীগঞ্জের নিচু এলাকা প্লাবিত করছে। তবে বিবিয়ানা গ্যাসকূপ থেকে বন্যার পানি প্রায় তিন ফুট নিচে রয়েছে বলে জানান তিনি।

আজমিরিগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় কুশিয়ারা নদীর হাওর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় বানিয়াচং নবীগঞ্জ ও আজমিরিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় কাকাইলছেও উপজেলার জলসুখা, নোয়াগড় এলাকায়ও পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা উপদ্রুত ৪টি উপজেলার জন্য ৩৫ টন চাল ও ও৫ লাখ টাকা বরাদ্দ দয়া হয়েছে বলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

বন্যা / হবিগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেপ্তার
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net