Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
বন্যায় সারাদেশের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 June, 2022, 12:10 pm
Last modified: 17 June, 2022, 12:38 pm

Related News

  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, ব্যবহারিক শেষ ২২ এপ্রিল
  • এসএসসি পরীক্ষা: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে
  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি

বন্যায় সারাদেশের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

১৯ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
টিবিএস রিপোর্ট
17 June, 2022, 12:10 pm
Last modified: 17 June, 2022, 12:38 pm
ছবি: নূর-এ-আলম

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন শুরু হতে যাওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) শিক্ষামন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।

পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

২০২২ সালের এসএসসি এবং এর সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না।

চলমান বন্যায় ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছেন দেশের উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীরা।

কয়েকদিন ধরে সিলেট ও সুনামগঞ্জে প্লাবিত হচ্ছেন লাখ লাখ মানুষ।

সিলেটের পাঁচটি উপজেলা সদর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে; সেই অঞ্চলে পাঁচ লাখ মানুষ পানিবন্দি।

এসব উপজেলার অধিকাংশ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও অনেক সরকারি অফিস প্লাবিত হয়েছে।

এছাড়াও সিলেট নগরীর শাহজালাল উপশহর, তেরোতন, সন্ধানী ঘাট, কালীঘাটসহ বিভিন্ন এলাকার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

শুধু সিলেট নয়, সুনামগঞ্জের নবীনগর, পশ্চিম তেঘরিয়া, উত্তর অর্পিন নগরসহ বিভিন্ন এলাকায় অনেক বাড়িতে পানি ঢুকেছে।

সুনামগঞ্জ পয়েন্টে ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ২৬ সেন্টিমিটার। বৃহস্পতিবার বিকেলে নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা এবার।

 

 

 

 

Related Topics

টপ নিউজ

এসএসসি ২০২২ / এসএসসি ও সমমান / বন্যা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, ব্যবহারিক শেষ ২২ এপ্রিল
  • এসএসসি পরীক্ষা: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে
  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net