Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
বায়ুদূষণ না থাকলে দেশের মানুষ বাঁচতে পারতো আরও ৭ বছর!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2022, 12:20 pm
Last modified: 15 June, 2022, 12:48 pm

Related News

  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা
  • সড়কে ফিটনেসবিহীন বাস: ঘটছে দুর্ঘটনা, কালো ধোঁয়ায় দম বন্ধ; ভ্রূক্ষেপ নেই বাস মালিকদের
  • বৃষ্টি কমতেই ঢাকার বাতাসে দূষণের হানা
  • বায়ু দূষণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ স্থানে বসানো হবে ‘এয়ার পিউরিফায়ার’
  • এক মাসেরও বেশি সময় ধরে পুড়ছে মাতুয়াইলের ভাগাড়, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয়রা

বায়ুদূষণ না থাকলে দেশের মানুষ বাঁচতে পারতো আরও ৭ বছর!

বায়ুদূষণের নিরিখে বাংলাদেশের পরেই ভারত। স্বাস্থ্যকর খাবার না পাওয়া, ধূমপানের কারণে গড় আয়ু কমে যাওয়ার পরিমাণ যথাক্রমে ১.৮ বছর এবং ১.৫ বছর। সেখানে বায়ুদূষণের কারণে ভারতে তা কমছে গড়ে ৫ বছর।
টিবিএস রিপোর্ট
15 June, 2022, 12:20 pm
Last modified: 15 June, 2022, 12:48 pm
ফাইল ছবি

সারা বিশ্বেই বায়ুদূষণে মানুষের গড় আয়ু মারাত্মকহারে কমছে। তবে বাংলাদেশে এ হার সবচেয়ে বেশি। বায়ুদূষণের ফলে বাংলাদেশের মানুষের আয়ুষ্কাল কমে যাচ্ছে ৭ (৬.৯ বছর) বছরের মতো।

সম্প্রতি ইউনিভার্সিটি অফ শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) নিয়ে একটি সমীক্ষা চালানো হয় যার রিপোর্ট প্রকাশিত হয়েছে গতকাল (১৪ জুন)। সেখানেই উঠে এসেছে এই তথ্য।

বায়ুদূষণের নিরিখে বাংলাদেশের পরেই রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। স্বাস্থ্যকর খাবার না পাওয়া, ধূমপানের কারণে গড় আয়ু কমে যাওয়ার পরিমাণ যথাক্রমে ১.৮ বছর এবং ১.৫ বছর। সেখানে বায়ুদূষণের কারণে ভারতে তা কমে যাচ্ছে গড়ে ৫ বছর করে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের শহরগুলোর মধ্যে দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ। দিল্লিতে গড়ে প্রতিটি মানুষের আয়ু প্রায় ৯.৭ বছর কমে যাচ্ছে দূষণে। 

বায়ুদূষণে ভুক্তভোগী দেশের তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে নেপাল (৪.১ বছর), পাকিস্তান (৩.৮ বছর) এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (২.৯ বছর)।

দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি দূষিত দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচের চারটিই দক্ষিণ এশিয়ার।

সমীক্ষায় বলা হয়েছে, সারা পৃথিবীতেই বায়ুদূষণের ফলে গড়ে ২.২ বছর করে আয়ু কমে যাচ্ছে মানুষের। কিন্তু ভারতে এবং উপমহাদেশের দেশগুলোতে এই সংকট ভয়ানক আকার নিয়েছে। দ্রুত এর প্রতিকার না করলে, এটি মানুষের আয়ু আরও কমিয়ে দিতে পারে।

করোনার সংকটকালে সারা পৃথিবীতেই দূষণের মাত্রা কিছুটা কমেছিল। নতুন করে পৃথিবী ছন্দে ফেরার পরে আবার এই সমীক্ষা চালানো হয়েছে। তবে এরই মধ্যে দেখা গেছে, চীনে বায়ুদূষণের মাত্রা অনেকটাই কমে গেছে। ফলে সেখানে গড়ে ৪ বছর করে আয়ু বেড়েছে মানুষের।  

Related Topics

টপ নিউজ

বায়ু দূষণ / গড় আয়ু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা
  • সড়কে ফিটনেসবিহীন বাস: ঘটছে দুর্ঘটনা, কালো ধোঁয়ায় দম বন্ধ; ভ্রূক্ষেপ নেই বাস মালিকদের
  • বৃষ্টি কমতেই ঢাকার বাতাসে দূষণের হানা
  • বায়ু দূষণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ স্থানে বসানো হবে ‘এয়ার পিউরিফায়ার’
  • এক মাসেরও বেশি সময় ধরে পুড়ছে মাতুয়াইলের ভাগাড়, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয়রা

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net