Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
08 June, 2022, 02:25 pm
Last modified: 08 June, 2022, 02:52 pm

Related News

  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে ‘বাধা নেই’
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

তাকে ৭ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে তাকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট 
08 June, 2022, 02:25 pm
Last modified: 08 June, 2022, 02:52 pm

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দিয়েছেন আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা বুধবার দুপুর দেড়টার দিকে তাকে জামিন দেন।

এর আগে বুধবার সকাল সোয়া ৯টার দিকে তার জামিন আবেদন করা হয়।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন ফজলে এলাহীর আইনজীবী মুক্তার হোসেন।

ফজলে এলাহীর স্ত্রী সেলিনা সুলতানা সুমির জানান, তাকে ৭ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে তাকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।

২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হওয়া মামলায় ফজলে এলাহীকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ।

২০১৭ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসন পরিচালিত ডিসি বাংলো পার্কে একটি রেস্টুরেন্টের মালিকানা দাবি করে সাবেক নারী সাংসদ ফিরোজা বেগম চিনুর বড় মেয়ে নাজনীন আনোয়ার নিপূণ। এসময় খোদ জেলা প্রশাসকের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেন নিপূণ।

সে সংবাদ প্রকাশ হয় রাঙ্গামাটির আঞ্চলিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও অনলাইন পোর্টাল পাহাড় টুয়েন্টি ফোরসহ দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এরপর সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেন নিপূণ। 

ফজলে এলাহীর স্ত্রী সেলিনা সুমি বলেন, "চিনুর বিরুদ্ধে ২০২১ সালে একটি নিউজ করেছিলেন আমার স্বামী, ডিসি পার্কের একটি রেস্টুরেন্টের লিজ নেওয়ার বিষয়ে। হঠাৎ আজকে পুলিশ এসে জানাল তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। আমরা কিছুই জানতাম না।"

এ বিষয়ে রাঙ্গামাটির তৎকালীন ডিসি মামুনর রশিদ টিবিএসকে বলেন, "তারা অবৈধভাবে পার্কের জায়গা দখল করতে চেয়েছিলেন। সেই সত্য লিখায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।"

"আমার বিরুদ্ধেও চারটি মামলা করেছিলো৷ সে সব আদালতে টেকেনি।"

ফজলে এলাহী জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ ও বেসরকারি টেলিভিশন এনটিভির রাঙ্গামাটি প্রতিনিধি।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তিনি।

 

Related Topics

টপ নিউজ

সাংবাদিক গ্রেপ্তার / রাঙামাটি / জামিন / ডিজিটাল নিরাপত্তা আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে ‘বাধা নেই’
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net