Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
গতিপথ বদলাচ্ছে কর্ণফুলী

বাংলাদেশ

আবু আজাদ
23 May, 2022, 09:30 am
Last modified: 23 May, 2022, 09:58 am

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, তিন নদীর ৪ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি
  • ‘পানি নেই তো জীবনও নেই’; হারিয়ে যাওয়ার পথে ইরাকের টাইগ্রিস নদী
  • ফরিদপুরে নদীতে গোসল করা নিয়ে মারামারির জেরে দুই এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৪০ 
  • এক ভূমিকম্পে বদলে যায় গঙ্গা-ব্রহ্মপুত্রের গতিপথ, ঢাকায় খোঁড়া গর্তের মাটিতে মিলল নতুন তথ্য

গতিপথ বদলাচ্ছে কর্ণফুলী

সেতু চালুর এক যুগ পার না হতেই নদীর তলদেশে তৈরী হয়েছে বিশাল চর, যা ঝুঁকিপূর্ণ করে তুলছে শাহ আমানত সেতুকেও। 
আবু আজাদ
23 May, 2022, 09:30 am
Last modified: 23 May, 2022, 09:58 am
ছবি-মোহাম্মদ মিনহাজ উদ্দিন

দেড় যুগ আগে কর্ণফুলী নদীতে পিলার সেতুর পরিবর্তে ঝুলন্ত সেতুর দাবিতে আন্দোলন করেছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। তার শঙ্কাই এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে চাটগাঁবাসীর সামনে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, শাহ আমানত সেতুর পিলারের কারণে গত এক যুগে অস্বাভাবিকভাবে বদলে গেছে দেশের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদীর গতিপথ। সেতুর উত্তর অংশের ১ ও ২ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় নদীর বর্তমান গভীরতা মাত্র ৭.৭ ফুট।

স্বাভাবিক অবস্থায় সেখানে গভীরতা ২৫ ফুট থাকার কথা। অন্যদিকে, সেতুর দক্ষিণ অংশের ৪ ও ৫ নম্বর পিলারে নদীর স্বাভাবিক গভীরতা থাকার কথা ২৮ ফুট। কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে ৭৮.৬ ফুট গভীর খাড়ি; যা স্বাভাবিকের চাইতে তিনগুণের বেশি গভীর।

চলতি বছরের ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কর্ণফুলী নদীর তলদেশের বাস্তব পরিস্থিতি ও দখল নিয়ে এ গবেষণা জরিপ পরিচালনা করা হয়। 'কর্ণফুলী নদী ও খাল রক্ষা আন্দোলন' নামে এক সংগঠনের উদ্যোগে এ গবেষণা জরিপ পরিচিত হয়।

প্রতিবেদনে বলা হয়, নদীর স্বাভাবিক স্রোত শাহ আমানত সেতুর উত্তর অংশের পিলারে বাধাপ্রাপ্ত হয়ে সে তীরে পলি জমে নদী ভরাট হয়ে যাচ্ছে। অপরদিকে, উত্তরে বাধা পেয়ে নদীর দক্ষিণ তীরে তৈরী হয়েছে অস্বাভাবিক স্রোত; এ কারণে নদীর তলদেশ অস্বাভাবিকভাবে ঢালু হয়ে গেছে।

আরও বলা হয়, ২০০০ সালে শাহ আমানত সেতু পয়েন্টে কর্ণফুলী নদীর প্রস্থ ছিল ৯৩০.৩১ মিটার। কিন্তু বর্তমানে উত্তর তীরে পলি জমে এ নদীর প্রস্থ দাঁড়িয়েছে ৪১০ মিটার। গত ২২ বছরে বিলীন হয়ে গেছে নদীর প্রায় ৫০০ মিটার এলাকা। যেখানে বর্তমানে ফিশারিঘাট, বরফকল ও বস্তিসহ নানা স্থাপনা গড়ে উঠেছে।

এ জরিপ কাজ পরিচালনা করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও রোড কমিউনিকেশন বিশেষজ্ঞ ড. স্বপন কুমার পালিত, কর্ণফুলী বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. ইদ্রিস আলী ও মেরিন বিশেষজ্ঞ অধ্যাপক নোমান আহমদ সিদ্দিকি।

ম্যানুয়াল ও ফ্যাদোমিটারের মাধ্যমে ভাটার সময় নদীর তলদেশে জরিপ পরিচালনা করে দেখা গেছে, কর্ণফুলী নদীর চর পাথরঘাটার স্বাভাবিক গভীরতা ২৫ ফুট, মাঝনদীতে যা ৩৮ ফুট এবং উত্তর পাশে ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় ২৪ ফুট। এই এলাকাটিতে চট্টগ্রাম বন্দর নিয়মিত ড্রেজিং কাজ চালু রাখায় নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অক্ষুণ্ণ রয়েছে।

কিন্তু এর ঠিক ৫০০ মিটার উজানে চাক্তাই খালের মোহনায় উত্তর পাশে কর্ণফুলীর প্রকৃত সীমানা থেকে তিনশ ফুট নদীর অংশে গভীরতা মাত্র ২ ফুট, মাঝ নদী বরাবর ১৩.৬ ফুট এবং দক্ষিণ পাশে তীরের কাছাকাছি গভীরতা ৪৮ ফুট।

অপরদিকে, চাক্তাই খালের মোহনা থেকে ৫০০ ফুট উজানে রাজাখালী খালের মোহনায় মাঝনদীতে নদীর গভীরতা মাত্র সাড়ে ৭ ফুট! কিন্তু শাহ আমানত সেতুর তিন নম্বর পিলার বরাবর নদীর গভীরতা ৬০.৯ ফুট! অর্থাৎ  নদীর তলদেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক স্বপন কুমার পালিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সেতুর উত্তর অংশের দুটি খাল দিয়ে প্রতিনিয়ত পলি এসে সেতুর উত্তরাংশে অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে। যে কারণে দুই নম্বর পিলারের কাছে মাত্র ৭ ফুট গভীরতা পাওয়া গেছে।"

জরিপে আরও দেখানো হয়, কর্ণফুলী সেতুর উত্তর পাশে ১ ও ২ নম্বর পিলারের মধ্যখানে গভীরতা ফিরিঙ্গি বাজার এলাকার পরিমাপ অনুযায়ী ২৫ ফুট থাকার কথা থাকলেও সেখানে বর্তমান গভীরতা হচ্ছে মাত্র ৭.৭ ফুট। এছাড়া ২ ও ৩ নম্বর পিলারের মধ্যখানে গভীরতা থাকার কথা ফিরিঙ্গি বাজার এলাকার গভীরতা অনুযায়ী ৩৮ ফুট। বাস্তবে এই দুই পিলারের মধ্যখানে চর জেগেছে। আবার সেতুর ৩ ও ৪ নম্বর পিলার এলাকায় স্বাভাবিক গভীরতা ৩৮ ফুট থাকার কথা থাকলেও সেখানে বর্তমান গভীরতা বেড়ে ৬৪.৭ ফুট এবং সেতুর দক্ষিণ তীরে ৪ ও ৫ নম্বর পিলারে নদীর স্বাভাবিক গভীরতা থাকার কথা ২৮ ফুট। কিন্তু সেখানে গভীরতা ৭৮.৬ ফুট।

জরিপ দলের প্রধান ও মেরিন ফিসারিজ একাডেমির অধ্যাপক নোমান আহমেদ সিদ্দিকি বলেন, "সেতুর উত্তরাংশে নদীর স্বাভাবিক গভীরতা থেকে ৪৭৬ মিটার ভরাট হয়ে স্রোতের স্বাভাবিক গতিপথ বদলে দক্ষিণে সরে গেছে। এতে সেতুর দক্ষিণ প্রান্তের দুটি পিলারের নিচ থেকে মাটি সরে গিয়ে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। নদী ড্রেজিং করে দ্রুত স্রোতের স্বাভাবিক গতিপথ ফিরিয়ে না আনলে সেতুটি সামনে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

তবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "কয়েক দিন আগেও আমরা সবকিছু দেখে এসেছি। সেতুর কোনো পিলার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেনি। সেতুর যে অংশে তারা ৭৮ ফুট গভীরতা পেয়েছেন, সেখানে পিলারের পাইলিং আছে ২৫৫ ফুট। তাই এটিকে ঝুঁকিপূর্ণ বলা যাবে না।"

বর্তমানে কর্ণফুলী নদীর উপর দুটি পিলার সেতু রয়েছে। ১৯৩০ সালে কালুরঘাট সেতু নির্মাণের পর নদীর মাঝপথে সৃষ্টি হয় বিশাল একটি চর- যা কুলাগাঁও চর নামে পরিচিত। আশি বছর পর ৩৮০ কোটি টাকা ব্যয়ে ২০১০ সালে নির্মাণ করা হয় তৃতীয় কর্ণফুলী বা শাহ আমানত সেতু। ৯৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি ২০১০ সালের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। বর্তমানে শাহ আমানত সেতুটি চট্টগ্রাম-কক্সবাজার, বান্দরবান জেলায় সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম। সেতু চালুর এক যুগ পার না হতেই নদীর তলদেশে তৈরী হয়েছে বিশাল চর, যা ঝুঁকিপূর্ণ করে তুলছে শাহ আমানত সেতুকেও। 

Related Topics

টপ নিউজ

কর্ণফুলী নদী / নদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, তিন নদীর ৪ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি
  • ‘পানি নেই তো জীবনও নেই’; হারিয়ে যাওয়ার পথে ইরাকের টাইগ্রিস নদী
  • ফরিদপুরে নদীতে গোসল করা নিয়ে মারামারির জেরে দুই এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৪০ 
  • এক ভূমিকম্পে বদলে যায় গঙ্গা-ব্রহ্মপুত্রের গতিপথ, ঢাকায় খোঁড়া গর্তের মাটিতে মিলল নতুন তথ্য

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net