Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
শুক্রবার রাত থেকে শুরু ঢাকায় ফেরা মানুষের চাপ  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2022, 09:55 am
Last modified: 07 May, 2022, 12:17 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে

শুক্রবার রাত থেকে শুরু ঢাকায় ফেরা মানুষের চাপ  

শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘুরে দেখা যায়, ঢাকামুখী যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। যেসব ট্রেন দেশের বিভিন্ন স্থান থেকে কমলাপুর এসে পৌঁছেছে তাতে উল্লেখযোগ্যসংখ্যক যাত্রী ছিল।
টিবিএস রিপোর্ট
07 May, 2022, 09:55 am
Last modified: 07 May, 2022, 12:17 pm
ছবি- টিবিএস

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন শহরবাসী। শুক্রবার সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে মানুষের চাপ তেমনটা দেখা না গেলেও সন্ধ্যা থেকে কিছুটা বাড়তে শুরু করে। মুলত যাদের অফিস শনিবার থেকে শরু হবে তারাই ফিরেছেন এদিন।  তবে দৌলতদিয়াসহ ঢাকার প্রবেশমুখগুলোতে শুক্রবার রাতেই মানুষের ভিড় দেখা গেছে। 

যদিও শনিবার সকাল থেকে ঢাকামুখী চাপ বাড়ার কথা জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন, অধিকাংশরাই শনিবার রওনা হয়ে রোববারে অফিস করবেন। তবে বাড়ি যাওয়া মতো ফেরার পথেও তেমন ভোগান্তি পোহাতে হয়নি বলে যাত্রীরা জানিয়েছেন।  

শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘুরে দেখা যায়, ঢাকামুখী যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। যেসব ট্রেন দেশের বিভিন্ন স্থান থেকে কমলাপুর এসে পৌঁছেছে তাতে উল্লেখযোগ্যসংখ্যক যাত্রী ছিল। যশোর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেনগুলোর যাত্রীরা মূলত টঙ্গী থেকে যাত্রা শুরু করেন। এরপর বিমানবন্দর ক্যান্টনমেন্ট অনেক যাত্রী নেমে পড়েন। তারপর বাকিরা গিয়ে নামেন কমলাপুর রেলস্টেশন।

এছাড়া নৌপথে সকালে যাত্রী ও যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চাপ বেড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়ায়। সকাল ১০টার আগপর্যন্ত দৌলতদিয়ায় ভিড় দেখা না গেলেও বেলা ১১টা থেকে প্রচণ্ড ভিড় হতে থাকে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ দূরপাল্লার পরিবহন ছাড়াও মাইক্রোবাস, প্রাইভেট কারসহ মাহেন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশায় করে ঘাটে নামেন। তাঁদের কেউ কেউ ফেরিতে, আবার কেউ কেউ লঞ্চে করে নদী পাড়ি দিয়েছেন। 

পাটুরিয়া ঘাটে দেখা যায়, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি বিপুলসংখ্যক মানুষ, কিছু ব্যক্তিগত গাড়ি এবং অনেক মোটরসাইকেল বোঝাই করে পাটুরিয়া ঘাটে পৌঁছাচ্ছে। মানুষ ফেরি বা লঞ্চ থেকে নামার পর প্রায় এক-দেড় কিলোমিটার হেঁটে গিয়ে গাড়িতে উঠছেন তাঁরা। এ ঘাটে নদী পাড়ি দিয়ে আসা যানবাহনের চাপ না থাকলেও কর্মস্থলমুখী মানুষের ভিড় দেখা গেছে সড়কজুড়ে। 

এদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে দূরপাল্লার পরিবহনের তুলনায় ছোট গাড়ির পরিমাণ অনেক বেশি দেখা গেছে। ঘাটে ফেরি ভীড়তেই ছোট যানবাহনে ভরে যাচ্ছে। দিনভর লোকাল বাস, মিনিট্রাক, মাইক্রো, থ্রি-হুইলার ও মোটরসাইকেলে বাংলাবাজার ঘাটে এসেছে যাত্রীরা। ফেরি ঘাটে ফেরি নোঙর করার পরা মুহুর্তেই পুরো ফেরি মটরসাইকেল আর হালকা কয়েকটি প্রাইভেটকারে ভর্তি হয়ে যাচ্ছে। পা ফেলার জায়গা থাকছে না।  

এরপর একই ঘাটে অন্য ফেরি আসতে না আসতেই মটরসাইকেলে ভর্তি হয়ে যাচ্ছে। সঙ্গে দু'তিনটি মাইক্রো উঠতে পারছে। ঘাটে যাত্রীর চাপ বেশি থাকায় লঞ্চে অতিরিক্ত যাত্রী পারাপার করতেও দেখা গেছে। এদিন বাংলাবাজার রুটে ছয়টি ফেরি, ৮৬টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে। 

এদিকে ঈদের ছুটি শেষে শহরমুখী মানুষের ভীড় বাড়তে শরু করেছে গাজীপুরে। শুক্রবার সকাল থেকে গাজীপুর চৌরাস্তায় ঢাকামুখী বাসে যাত্রী চলাচল অন্যদিনের তুলনায় বেশি ছিল। তবে রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল উত্তরবঙ্গসহ দেশের প্রায় ৩০টি জেলার প্রবেশপথ গাজীপুরে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘরে ফেরার জন্য গন্তব্যমুখী যাত্রীদের যেভাবে সেবা দিয়েছিল এখন কর্মস্থলে ফিরে আসার সময় সবাইকে সমভাবে সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে গাজীপুরের ট্রাফিক বিভাগ। 

Related Topics

টপ নিউজ

ঈদ যাত্রা / ঈদ / যাত্রী ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net