Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
ঈদের আগে গুমের শিকার ব্যক্তিদের ফিরে পেতে স্বজনদের আকুতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
29 April, 2022, 08:10 pm
Last modified: 29 April, 2022, 08:28 pm

Related News

  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না: রিজভী
  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঈদের আগে গুমের শিকার ব্যক্তিদের ফিরে পেতে স্বজনদের আকুতি

আজ এক সংবাদ সম্মেলনে গুমের শিকার ব্যক্তিদের ফিরে পাওয়ার আকুতি জানান স্বজনরা।
টিবিএস রিপোর্ট 
29 April, 2022, 08:10 pm
Last modified: 29 April, 2022, 08:28 pm
ছবি:সংগৃহীত

ঈদুল ফিতরের আগেই 'গুমে'র শিকার ব্যক্তিদের ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন তাদের স্বজনরা। 

আজ (২৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'মায়ের ডাক' সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান তারা। খবর দৈনিক প্রথম আলোর।

২০১৯ সাল থেকে নিখোঁজ পল্লবীর কাঠ ব্যবসায়ী ইসমাইল হোসেন। তার স্ত্রী নাসরিন জাহান সংবাদ সম্মেলনে বলেন, গত তিন বছর ধরে স্বামীকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে গেছে তিনি। 

"গুম শব্দটি দুই অক্ষরের, কিন্তু যন্ত্রণা দিনের পর দিন" বলেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনার মানবতার হাত কি আমাদের দিকে বাড়িয়ে দিতে পারেন না? আমরা সিংহাসন চাই না। আমার স্বামী বেঁচে আছেন, নাকি মরে গেছেন, আমি একটু মিলাদ দেব, একবার সন্ধান দেন।'

ভোলা থেকে সংবাদ সম্মেলনে এসেছেন বৃদ্ধ আহাম্মদ গাজী। ১৯ এপ্রিল রাতে রাজধানির শেওড়াপাড়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তার ছেলে মো. মহাসিনকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবহন ব্যবসা করতেন মহসিন। 

তার বাবা আহম্মাদ গাজী কাঁদতে কাঁদতে বলেন, 'আমার মহাসিন কই? মহাসিন কী অপরাধ করছে?' 

মহাসিনের স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, ১০ দিন পার হয়ে গেলেও স্বামীর ব্যাপারে কোনো তথ্য পাচ্ছেন না তিনি। 

স্বামীকে ফিরিয়ে দিতে অনুরোধ করেন তিনি। 

সংবাদ সম্মেলনে ২০১৩ সালে বিএনপি নেতা আনোয়ার হোসেনকে কালো কাপড় বেঁধে তুলে নেওয়ার বর্ণ্না দিয়ে তার মেয়ে রাইসা প্রশ্ন করে, "আমি কি বাবার সঙ্গে ইফতার করতেও পারব না? ঈদের নামাজ পড়ে এসে বাবা কি আমাদের সঙ্গে খাবে না?"

গুলশান থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুর রহমান সজীবের বাবা শফিক বলেন, ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি গুম হয় তার ছেলে।

"আমার ছেলে চোর, ডাকাত, না সন্ত্রাসী? বিএনপি করে, এটাই কি তাঁর অপরাধ?" প্রশ্ন রাখেন তিনি। 

বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টসের (বিসিএসএম) চেয়ার অধ্যাপক সি আর আবরার বলেন, গুমের ঘটনা স্বীকার না করে ব্যঙ্গ করা হয়। 

"জনগণের প্রতি ন্যূনতম সম্মান থাকলে এভাবে কথা বলা যায় না",

সরকার যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে গুমের বিষয়ে জবাবদিহি করতে পারে, তাহলে দেশের জনগণের কাছে জবাবদিহি করছে না কেন এমন প্রশ্ন  রাখেন তিনি।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির মহাসচিব নূর খান বলেন, রাষ্ট্র কৌশল হিসেবে গুমকে ব্যবহার করলে, রাষ্ট্র তার সিদ্ধান্ত বদলানোর আগে তা বন্ধ করা যায় না। 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের কাছে অনুনয়-কান্নাকাটি করে স্বজনদের ফিরে পাওয়া যাবে না। 

সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়, জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনের আবেদন কয়ার হলেও অনুমতি মেলেনি। 

Related Topics

টপ নিউজ

গুম / গুমের শিকার / ঈদুল ফিতর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না: রিজভী
  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net