Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
গুম প্রতিরোধে স্বাধীন তদন্তব্যবস্থা ও কার্যকর আইন প্রণয়নের দাবিতে স্পিকারকে স্মারকলিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 August, 2026, 08:25 pm
Last modified: 30 August, 2026, 09:45 pm

Related News

  • ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা
  • গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ‘জিরো টলারেন্স’ দেখানো হয়েছে: আইনমন্ত্রী
  • শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার
  • একজন মানুষ যখন গুম হন: মিরাজ শেখ, রাষ্ট্রীয় হেফাজত ও সাংবিধানিক জবাবদিহির পরীক্ষা
  • সংসদের তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, ৩৫ সংসদীয় কমিটি গঠন

গুম প্রতিরোধে স্বাধীন তদন্তব্যবস্থা ও কার্যকর আইন প্রণয়নের দাবিতে স্পিকারকে স্মারকলিপি

গুমের অভিযোগের তদন্ত কোনো পুলিশ, র‍্যাব, গোয়েন্দা বা নিরাপত্তা বাহিনীর হাতে এককভাবে দেওয়া যাবে না—বিশেষ করে যখন অভিযোগ সংশ্লিষ্ট বাহিনীর বিরুদ্ধেই।
টিবিএস রিপোর্ট
30 August, 2026, 08:25 pm
Last modified: 30 August, 2026, 09:45 pm
গুম প্রতিরোধে ১৪ দফা দাবিতে স্পিকারকে জামায়াতের স্মারকলিপি প্রদান। ছবি: সংগৃহীত

গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, সত্য উদ্ঘাটন, বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্তব্যবস্থা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আইন প্রণয়নসহ ১৪ দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে 'আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি'। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি শেষে এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে বেলা ৩টা ৪০ মিনিটে বাংলামোটর মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পরে সংসদ ভবনের সামনে অবস্থান করেন।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান ছাড়াও আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ব্যক্তিদের অনেকে পদযাত্রায় অংশ নেন।

দাবিগুলো হলো– 

১. গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য অবিলম্বে একটি শক্তিশালী, আন্তর্জাতিক মানসম্পন্ন, সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডসম্মত এবং ভুক্তভোগীবান্ধব আইন প্রণয়ন করতে হবে।

২. ২০২৫ সালের গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের যে বিধানগুলো ভুক্তভোগীদের অধিকতর সুরক্ষা, প্রতিকার ও স্বাধীন তদন্ত নিশ্চিত করেছিল, সেগুলো নতুন আইনে অক্ষুণ্ণ রাখতে হবে এবং প্রয়োজন হলে আরও শক্তিশালী করতে হবে।

৩. গুমের অভিযোগের তদন্ত কোনো পুলিশ, র‍্যাব, গোয়েন্দা বা নিরাপত্তা বাহিনীর হাতে এককভাবে দেওয়া যাবে না—বিশেষ করে যখন অভিযোগ সংশ্লিষ্ট বাহিনীর বিরুদ্ধেই।

৪. গুমের অভিযোগ তদন্তের জন্য একটি সম্পূর্ণ স্বাধীন, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণমুক্ত ও কার্যকর ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন/স্বাধীন তদন্তব্যবস্থা গঠন করতে হবে।

৫. গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে এবং দায়ীদের রাজনৈতিক পরিচয়, পদমর্যাদা বা রাষ্ট্রীয় ক্ষমতার ভিত্তিতে কোনো ধরনের দায়মুক্তি দেওয়া যাবে না।

৬. গত ১৫ বছরের সব গুমের ঘটনা পুনরায় যাচাই করে প্রতিটি নিখোঁজ ব্যক্তির বর্তমান অবস্থান নির্ধারণ করতে হবে। জীবিত থাকলে তাকে উদ্ধার করতে হবে; মৃত্যুর প্রমাণ থাকলে পরিবারকে সত্য জানিয়ে মরদেহের সন্ধান এবং যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা করতে হবে।

৭. 'আয়নাঘর'সহ সব গোপন আটককেন্দ্রের পূর্ণাঙ্গ তদন্ত, আলামত সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্দেশদাতাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

৮. গুম থেকে ফিরে আসা প্রত্যেক ভুক্তভোগীর নিরাপত্তা, সাক্ষ্যগ্রহণের সুরক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

৯. গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সত্য জানার অধিকার, ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তার নিশ্চয়তা দিতে হবে।

১০. মিরাজ শেখের ঘটনায় হাইকোর্টের নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন করে তার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।

১১. গুম প্রতিরোধ আইনে কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্মকর্তার দায়ের বিষয়টি স্পষ্ট করতে হবে, যাতে কোনো কর্মকর্তা 'আমি সরাসরি উপস্থিত ছিলাম না'—এই অজুহাতে দায় এড়াতে না পারেন।

১২. গুম প্রতিরোধ আইন পাসের আগে ভুক্তভোগী পরিবার, মানবাধিকার সংগঠন, আইনজীবী, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে অর্থবহ, স্বচ্ছ ও পর্যাপ্ত পরামর্শ করতে হবে।

১৩. 'ওয়াইডস্প্রেড অর সিস্টেমেটিক' প্রকৃতির গুম বা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এমন ঘটনার ক্ষেত্রে তদন্তের শুরু থেকেই এখতিয়ার নির্ধারণের সুস্পষ্ট আইনগত পদ্ধতি নির্ধারণ করতে হবে। কোন কর্তৃপক্ষ কোনো ঘটনাকে প্রাথমিকভাবে 'ওয়াইডস্প্রেড অর সিস্টেমেটিক' হিসেবে চিহ্নিত করবে, তদন্ত চলাকালে নতুন প্রমাণের ভিত্তিতে কোনো মামলা ওই পর্যায়ে উন্নীত হলে কীভাবে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে এবং সেই স্থানান্তরের সময় তদন্ত, সাক্ষ্য, আলামত ও প্রসেকিউশনের ধারাবাহিকতা কীভাবে অক্ষুণ্ণ থাকবে—আইনে তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।

১৪. আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি কোনো সাধারণ ব্যক্তি, সংগঠিত অপরাধী চক্র, রাজনৈতিক বা অন্য কোনো নন-স্টেট এক্টরের মাধ্যমে সংঘটিত অপহরণ, বেআইনি আটক, গোপন আটক বা গুমের ঘটনাও যাতে কার্যকরভাবে তদন্ত ও বিচারের আওতায় আসে, তার জন্য আইনে সুস্পষ্ট সংজ্ঞা, অপরাধের শ্রেণিবিন্যাস, তদন্তের এখতিয়ার ও বিচারিক প্রক্রিয়া নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ২০০৯–২০২৪ সময়কালে গুমের অভিযোগের সঙ্গে সম্পর্কিতভাবে অপব্যবহৃত বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা ফৌজদারি মামলাগুলো পুনঃপর্যালোচনার জন্য কার্যকর ব্যবস্থা রাখতে হবে, যাতে আইন ভবিষ্যতে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়।
 

Related Topics

টপ নিউজ

গুম / গুম প্রতিরোধ / স্মারকলিপি / স্পিকার / স্বাধীন তদন্তব্যবস্থা / আইন প্রণয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
    ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি
  • সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম
  • মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
    মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
  • প্রতীকী ছবি
    নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

Related News

  • ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা
  • গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ‘জিরো টলারেন্স’ দেখানো হয়েছে: আইনমন্ত্রী
  • শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার
  • একজন মানুষ যখন গুম হন: মিরাজ শেখ, রাষ্ট্রীয় হেফাজত ও সাংবিধানিক জবাবদিহির পরীক্ষা
  • সংসদের তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, ৩৫ সংসদীয় কমিটি গঠন

Most Read

1
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

2
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

3
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি

4
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম

5
মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net