Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ঢাকায় এসে পৌঁছেছেন জয়শংকর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2022, 02:40 pm
Last modified: 28 April, 2022, 02:45 pm

Related News

  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • তারেকের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
  • খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
  • ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে এসেছেন হাসিনা—কত দিন থাকবেন, সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর

ঢাকায় এসে পৌঁছেছেন জয়শংকর 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নয়াদিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করতে জয়শংকর এ সফর করছেন।
টিবিএস রিপোর্ট
28 April, 2022, 02:40 pm
Last modified: 28 April, 2022, 02:45 pm
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর; ছবি-বাসস

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ঢাকায় এসে পৌঁছেছেন।

আজ দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তার বাংলাদেশি প্রতিপক্ষ শেখ হাসিনার কাছে নয়াদিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করতে জয়শংকর এ সফর করছেন।

বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে জয়শঙ্করের। খবর বাসসের। 

এরপর বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

পরে পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে জয়শঙ্করের সম্মানে ইফতার এবং নৈশভোজের আয়োজন করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের পরিপ্রেক্ষিতে উভয় দেশের মধ্যে ঘন ঘন দ্বিপক্ষীয় উচ্চ-পর্যায়ের সফর বিনিময় হিসেবে দেখা হচ্ছে।'

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার বলেন, জয়শঙ্কর কিছু ভালো খবর নিয়ে আসতে পারেন... 'তিনি আমাদের সারপ্রাইজ দেবেন।'

মোমেন বলেন, তিনি তার ভারতীয় প্রতিপক্ষের সফরে খুশি কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি 'মধুর' সম্পর্ক বিরাজ করছে। তিনি আরো বলেন, 'আমরা সবসময় তাকে (জয়শঙ্কর) এখানে স্বাগত জানাই।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরকালে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠকের তারিখ ঠিক করা হবে।

মোমেন বলেন, 'আমরা আমাদের সকল প্রধান দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করব।'

'ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত সোমবার নয়াদিল্লিতে গণমাধ্যমকে জানিয়েছেন, জয়শঙ্কর এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে সর্বশেষ ২০১৯ সালের ৩ থেকে ৬ অক্টোবর নয়াদিল্লি সফর করেন।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত বছর ২৬-২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করেন।

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে গত ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন। 
 

Related Topics

টপ নিউজ

এস. জয়শঙ্কর / ভারতের পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশ-ভারত সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • তারেকের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
  • খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
  • ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে এসেছেন হাসিনা—কত দিন থাকবেন, সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net