Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ভালো খবর নিয়ে আসবেন জয়শঙ্কর: ড. মোমেন 

বাংলাদেশ

বাসস
27 April, 2022, 10:45 am
Last modified: 27 April, 2022, 11:03 am

Related News

  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • তারেকের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
  • খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
  • ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে এসেছেন হাসিনা—কত দিন থাকবেন, সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর

ভালো খবর নিয়ে আসবেন জয়শঙ্কর: ড. মোমেন 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর আগামীকাল বৃহস্পতিবার একদিনের সফরে ঢাকায় আসছেন।
বাসস
27 April, 2022, 10:45 am
Last modified: 27 April, 2022, 11:03 am

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর আগামীকাল বৃহস্পতিবার একদিনের সফরে ঢাকায় আসছেন। তিনি এসময় ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা নয়াদিল্লিতে গণমাধ্যমকে এ খবর জানান।

নয়াদিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, জয়শঙ্কর একটি বিশেষ বিমানে বৃহস্পতিবার সকালে ঢাকায় আসবেন এবং একই দিন সন্ধ্যায় নয়াদিল্লিতে ফিরবেন। 

তার এ সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, "ড. এস. জয়শঙ্কর কিছু ভালো খবর নিয়ে আসবেন বলে আশা করছি।"

তিনি বলেন, "সম্ভবত তিনি (জয়শঙ্কর) সুসংবাদ নিয়ে আসবেন। তিনি আমাদের চমক দেবেন।"

ড. মোমেন বলেন, তিনি তার ভারতীয় প্রতিপক্ষের এ সফরে খুশি, কারণ বাংলাদেশ এবং ভারত একটি 'মধুর' সম্পর্ক উপভোগ করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

তিনি বলেন, জয়শঙ্করের এ সফরের সময় নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সপ্তম বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।

মোমেন বলেন, "আমরা আমাদের সব গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবো।" 

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ৩ থেকে ৬ অক্টোবর নয়াদিল্লি সফর করেন।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৬-২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করেন।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। 
 
Related Topics

টপ নিউজ

এস. জয়শঙ্কর / বাংলাদেশ-ভারত সম্পর্ক / ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর ও বর্ডার হাট চালুর আশা বাণিজ্যমন্ত্রীর
  • তারেকের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
  • খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
  • ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে এসেছেন হাসিনা—কত দিন থাকবেন, সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net