Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 March, 2022, 11:25 am
Last modified: 22 March, 2022, 03:13 pm

Related News

  • মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে আনা বায়ু দূষণের মামলা স্থগিতের চেষ্টা ট্রাম্প প্রশাসনের
  • চট্টগ্রামে কুয়াশা নয়, ধুলোর দখলে বাতাস: বিপজ্জনক মাত্রায় বেড়েছে পিএম২.৫
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা
  • সড়কে ফিটনেসবিহীন বাস: ঘটছে দুর্ঘটনা, কালো ধোঁয়ায় দম বন্ধ; ভ্রূক্ষেপ নেই বাস মালিকদের
  • বৃষ্টি কমতেই ঢাকার বাতাসে দূষণের হানা

টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বাংলাদেশ

প্রতিবেদনে বলা হয়, “মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলে অবস্থিত।"
টিবিএস রিপোর্ট
22 March, 2022, 11:25 am
Last modified: 22 March, 2022, 03:13 pm
ছবি-মুমিত এম/টিবিএস

আবারো বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুপূর্ণ দেশের তালিকায় প্রথমে উঠে এসেছে বাংলাদেশের নাম। বায়ুমান এবং বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা আইকিউএয়ারের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি চিহ্নিত হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, "মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলে অবস্থিত।"  

গতবছর ৬,৪৭৫টি শহরের বায়ুতে দূষণের মাত্রা নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।   

ছবি-আইকিউএয়ার

বাতাসের মধ্যে পিএম-২.৫ নামে পরিচিত এক ধরনের পার্টিকল বা সূক্ষ্ম কণার উপস্থিতি হিসাব করে এ প্রতিবেদনটি তৈরি। 

২০২১ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে পিএম-২.৫ এর গড় মাত্রা ছিল ৭৬.৯ মাইক্রোগ্রাম।   

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)  মতে, পিএম-২.৫ এর গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়।  

ছবি-আইকিউএয়ার

অন্যদিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা (পিএম ২.৫ মাত্রা-৭৮.১)। পিএম ২.৫ মাত্রা ৮৫ নিয়ে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী নয়াদিল্লি তালিকার শীর্ষে রয়েছে।

চাদের এন'জামেনা আছে তৃতীয় অবস্থানে। সেখানে দূষণের গড় মাত্রা ৭৭.৬। 

ডব্লিউএইচও গত বছর তার বায়ুমান নির্দেশক গাইডলাইন সংশোধন করে জানায় যে, দূষণের ঘনত্ব কম হলেও তা উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ। 

জরিপের ফলাফল অনুসারে, ২০২১ সালে একটি দেশও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রত্যাশিত এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বা বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়নি।  

২০২১ সালে জরিপ করা শহরগুলোর মধ্যে মাত্র ৩.৪% এই লক্ষ্যমাত্রা পূরণ করেছে; অন্যদিকে ৯৩টি শহরে পিএম-২.৫ এর মাত্রা প্রস্তাবিত মানের চেয়ে ১০ গুণ বেশি পাওয়া গেছে।  

জাতিসংঘের পরিবেশ কর্মসূচী অনুসারে, বিশ্বব্যাপী বায়ু দূষণের সাথে সম্পর্কিত যত প্রাণহানি ঘটে তার ৭০ শতাংশই মধ্য ও দক্ষিণ এশিয়ায় ঘটে; আইকিউএয়ারও এটি উল্লেখ করেছে।

এই অঞ্চলের মাত্র দুটি শহরই ডব্লিউএইচও নির্ধারিত গাইডলাইনের বার্ষিক গড় ঘনত্বের লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে; আর এ দুইটি শহরই কাজাখস্তানের। 

ছবি-আইকিউএয়ার

আইকিউএয়ার তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছে, শিল্পায়ন এবং নগরায়ণ দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণে বাড়তি চাপ যোগ করেছে। এছাড়া গ্রামাঞ্চলে রান্নার জন্য জ্বালানী হিসেবে বায়োমাস পোড়ানোর ফলেও এখানে দূষণের মাত্রা বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, স্ট্রোক, হৃদরোগ, শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগ, ফুসফুসের ক্যান্সার এবং সংক্রমণের মতো বায়ু দূষণজনিত রোগে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মৃত্যুবরণ করছে।   

 

 

Related Topics

টপ নিউজ

বায়ু দূষণ / সবচেয়ে দূষিত শহর / দূষিত বাতাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে আনা বায়ু দূষণের মামলা স্থগিতের চেষ্টা ট্রাম্প প্রশাসনের
  • চট্টগ্রামে কুয়াশা নয়, ধুলোর দখলে বাতাস: বিপজ্জনক মাত্রায় বেড়েছে পিএম২.৫
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা
  • সড়কে ফিটনেসবিহীন বাস: ঘটছে দুর্ঘটনা, কালো ধোঁয়ায় দম বন্ধ; ভ্রূক্ষেপ নেই বাস মালিকদের
  • বৃষ্টি কমতেই ঢাকার বাতাসে দূষণের হানা

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net