Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় লঞ্চডুবি: ৬ জনের লাশ উদ্ধার, নিখোঁজ অনেকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2022, 04:25 pm
Last modified: 20 March, 2022, 10:43 pm

Related News

  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • বাড়তি তেল না পেয়ে ডিপো থেকে খালি হাতেই ফিরে গেল ট্যাঙ্ক লরি
  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ

শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় লঞ্চডুবি: ৬ জনের লাশ উদ্ধার, নিখোঁজ অনেকে

লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল।
টিবিএস রিপোর্ট
20 March, 2022, 04:25 pm
Last modified: 20 March, 2022, 10:43 pm

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রবিবার দুপরে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এতে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি টিবিএসকে জানিয়ে নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির বলেন, 'সন্ধ্যা পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো কারো পরিচায় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অভিযুক্ত এমভি রূপসী ৯ কার্গো জাহাজটি আটকের পর আমাদের হেফাজতে রয়েছে।'

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, দুর্ঘটনাকবলিত জাহাজে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। 

এর মধ্যে ১০ বছরের মেয়েশিশু, প্রায় ৩ বছরের ছেলেশিশু, প্রায় ১৮ বছর বয়েসের কিশোরী এবং ২৮ বছর বয়সি নারীর মৃতদেহ রয়েছে। এছাড়াও স্থানীয়রা জয়নাল (৫০) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে।

 

এছাড়া এ লঞ্চডুবির ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত আনুমানিক ২৫ জন নিখোঁজ রয়েছে বলেও জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।  

এদিকে লঞ্চডুবির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে একটি বড় কার্গো জাহাজ সোজা নদী বরাবর চলছে। তার সামনে একটি ছোট লঞ্চ আটকে আছে। ধীরে ধীরে তা ডুবে যায়।  

এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নারায়ণগঞ্জ নতুন ব্রিজের পাশে ওই লঞ্চটির ওপর কার্গো জাহাজ উঠে যায়। এ সময় আশপাশের নৌযান থেকে লোকজন চিৎকার করছিল, কিন্তু লঞ্চের ওপর উঠে পড়া জাহাজটি গতি না কমিয়ে চলে যায়।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য টিবিএসকে বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্গোর মাস্টারের অসর্তকতায় এই দুর্ঘটনা ঘটতে পারে। তদন্তেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।'

 

এদিকে এ ঘটনার প্রকৃত কারণ জানতে নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (টিএ, অডিট ও আইন) ড. আ. ন. ম. বজলুর রশীদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়াও প্রকৌশলী ও জরিপকারক ওবায়দুল্লাহ ইবনে বশিরকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন অধিদপ্তর। এই কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকেও ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারীকে আহ্বায়ক করা হয়েছে। এ কমিটিকে সোমবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

 

Related Topics

টপ নিউজ

লঞ্চডুবি / নারায়ণগঞ্জ / জাহাজ ডুবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • বাড়তি তেল না পেয়ে ডিপো থেকে খালি হাতেই ফিরে গেল ট্যাঙ্ক লরি
  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net