Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
টানা তিনদিনের ছুটিতে পর্যটকের উচ্ছ্বাসে মুখরিত সৈকত

বাংলাদেশ

নুপা আলম
19 March, 2022, 11:40 am
Last modified: 19 March, 2022, 11:42 am

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর

টানা তিনদিনের ছুটিতে পর্যটকের উচ্ছ্বাসে মুখরিত সৈকত

ব্যবসায়ীরা বলেছেন, টানা তিন দিনের ছুটি ঘিরে কক্সবাজারের অন্তত ২ লাখ পর্যটক এসেছেন।
নুপা আলম
19 March, 2022, 11:40 am
Last modified: 19 March, 2022, 11:42 am
ছবি- টিবিএস

ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শবে বরাতকে সামনে রেখে ১৭-১৯ মার্চ তিন দিনের সরকারি ছুটি ছিল। এ কারণে পরিবার-পরিজন নিয়ে কক্সবাজার ঘুরতে আসেন দেশি-বিদেশি পর্যটকরা।

টানা তিনদিনের সরকারি ছুটিতে কক্সবাজারে সবকটি হোটেল-মোটেল কক্ষ অগ্রীম বুকিং হয়ে যায়। পর্যটকরা বৃহস্পতিবার বিকেল থেকে কক্সবাজারে আসতে শুরু করেন বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায় জড়িত ব্যবসায়ীরা। জানা গেছে, ৫শতাধিক হোটেল মোটেলের রুম অগ্রীম বুকিং হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, কক্সবাজারে হোটেল-মোটেল গেস্ট হাউজের সংখ্যা ৫১৬টি। এসব হোটেলের সবকটি কক্ষই অগ্রিম বুকিং হয়ে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তায় ছিল ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বীচকর্মীরা। এছাড়াও মোতায়েন করা হয় সাদা পোশাকধারী পুলিশও।

১৭ তারিখ থেকেই সৈকতে বাড়তে থাকে পর্যটকের ভীড়। সমুদ্র স্নান, বালিয়াড়িতে উচ্ছ্বাসে মাতে সকলেই। উপভোগ করেন নিজের মতো। একই সঙ্গে ইনানী, হিমছড়ি, সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করেন বিপুল পর্যটক।

ব্যবসায়ীরা বলেছেন, টানা তিন দিনের ছুটি ঘিরে কক্সবাজারের অন্তত ২ লাখ পর্যটক এসেছেন। পর্যটক আসা-যাওয়ার মধ্যে ৫ লাখ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব টোয়াকের প্রেসিডেন্ট আনোয়ার জানিয়েছেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং শবে বরাত উপলক্ষে ১৭-১৮-১৯ মার্চ তিনদিন সরকারি ছুটি। এই কারণে পর্যটকরা পরিবার-পরিজন নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছেন।"

কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ রোড হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুখিম খান জানান, "এবারের ছুটিতে আশানুরূপ পর্যটক কক্সবাজারে এসেছেন। দীর্ঘদিনের নানা সমস্যা ও করোনার থাবা থেকে মুক্ত হয়ে প্রথমবার বড় কোন ব্যবসার আলো দেখছে পর্যটন শহরের ব্যবসায়ীরা। ৫১৬ হোটেল-মোটেল ও গেষ্ট হাউজের শতভাগ বুকিং হয়েছে।"

কক্সবাজার হোটেল-মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানান, সারাবছরের জন্য এ দুইদিন ব্যবসা হবে। কারণ করোনা বড় ধরণের লোকসানে ফেলেছে ব্যবসায়ীদের। বিশেষ করে হোটেল ব্যবসায়ীসহ পর্যটনখাতে জড়িতরা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। সে অনুযায়ী এমন দুই একদিনের ব্যবসায় তেমন কিছুই হবে না।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, পর্যটকদের পদচারণায় মূখর থাকা তিনটি পয়েন্টে অতি গুরুত্ব দেয়া হচ্ছে। এর বাইরেও যেকোনো অভিযোগ তাৎক্ষণিকভাবে গুরুত্ব দেওয়া হবে। পর্যটকদের কোনো ধরনের হয়রানী যাতে না হয় সেদিকে সার্বক্ষনিক নজরদারীতে আছি।"

কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, এমনিতে এই এলাকা পর্যটকে ভরপুর থাকে। তার উপর টানা ছুটি। এতে পর্যটক মুখর কক্সবাজার সৈকত। এ কারণে কক্সবাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে মোটরসাইকেল নিয়ে টহলে ছিল পুলিশ।"

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / ভ্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net