Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
দেশে ফিরেছেন ‘বাংলার সমৃদ্ধি’র সেই ২৮ নাবিক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2022, 12:40 pm
Last modified: 09 March, 2022, 02:02 pm

Related News

  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • জলদস্যুর জাহাজ: কাপ্তান থেকে খালাসি ঘাম ঝরাত সবাই
  • সমুদ্রগামী জাহাজের পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ‘মায়ের কাছে জিজ্ঞেস করতাম কখন বাবা আসবে, আজ ঠিকই বাবা ফিরে এসেছে’
  • চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

দেশে ফিরেছেন ‘বাংলার সমৃদ্ধি’র সেই ২৮ নাবিক 

নাবিকদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
টিবিএস রিপোর্ট
09 March, 2022, 12:40 pm
Last modified: 09 March, 2022, 02:02 pm
ছবি-সংগৃহীত

রোমানিয়ার বুখারেস্ট থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ 'বাংলার সমৃদ্ধি'র ২৮ জন নাবিক অবশেষে আজ দেশে ফিরেছেন।

নাবিকদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার (৯ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফিরে আসা এই ২৮ নাবিক হলেন- জি এম নুর ই আলম, মো. মনসুরুল ইসলাম খান, সেলিম মিয়া, রামকৃষ্ণ বিশ্বাস, মো. রোকনুজ্জামান রাজীব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মো. ওমর ফারুক, সৈয়দ আসিফুল ইসলাম, রবিউল আওয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদী, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মোহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সারওয়ার হোসাইন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, মো. আতিকুর রহমান, মো. শফিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

গত ৬ই মার্চ তারা ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় পৌঁছান।  

এর আগে মঙ্গলবার, রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী নাবিকদের বোর্ডিং এবং অভিবাসন সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমকে জানান, "মলদোভা এবং রোমানিয়া উভয় স্থানেই তাদের নিরবচ্ছিন্ন অভিবাসন, মলদোভা থেকে বুখারেস্টে (রোমানিয়ায়) হোটেলে পৌঁছে দেয়া, খাবার সরবরাহের মতো সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা।"  

রাষ্ট্রদূত আরও বলেন, "বুখারেস্টে তাদের সংক্ষিপ্ত অবস্থানের সময়েও আমরা আমাদের বাসভবনে এবং মঙ্গলবার দূতাবাসে তাদের জন্য খাবারের ব্যবস্থা করি।"

Surviving 28 crew members of #BanglarSamriddhi reach home#bangladeshi #Ukraine️ #UkraineRussianWar

Details- https://t.co/swRM1rnleb pic.twitter.com/tAdLNLfNMz— The Business Standard (@tbsnewsdotnet) March 9, 2022

এদিকে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের কাছে একটি বাঙ্কারে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএসসির উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মোঃ মুজিবুর রহমান; পরে সুবিধাজনক সময়ে মরদেহ দেশে আনা হবে।     

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, "ইউক্রেন পরিস্থিতির অবনতি হওয়ায় নিহত হাদিসুরের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।  

সেখানকার পরিস্থিতির ওপর নির্ভর করে পাঁচ-সাত দিনের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।" 

এর আগে ২৯ নাবিক নিয়ে ২৩ ফেব্রুয়ারী ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়েছিল বাংলাদেশি জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি'। বন্দিদশার আটদিনের মাথায় গত বুধবার সন্ধ্যায় জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। পরদিন বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের সহায়তায় ২৮ নাবিককে একটি টাগবোটে করে বন্দরের বাইরে একটি বাংকারে নেওয়া হয়।   

রোববার বিকেলে ২৮ নাবিক ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেন। সেখানে স্থানীয় একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। 

 

Related Topics

টপ নিউজ

বাংলার সমৃদ্ধি / নাবিক / ইউক্রেন উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • জলদস্যুর জাহাজ: কাপ্তান থেকে খালাসি ঘাম ঝরাত সবাই
  • সমুদ্রগামী জাহাজের পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ‘মায়ের কাছে জিজ্ঞেস করতাম কখন বাবা আসবে, আজ ঠিকই বাবা ফিরে এসেছে’
  • চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net