Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় শুঁটকি উৎপাদনে ধস, দাম বাড়লেও ক্ষতির মুখে ব্যবসায়ীরা

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
08 March, 2022, 06:55 pm
Last modified: 08 March, 2022, 09:03 pm

Related News

  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই
  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় শুঁটকি উৎপাদনে ধস, দাম বাড়লেও ক্ষতির মুখে ব্যবসায়ীরা

ব্রাহ্মণবাড়িয়ার লালপুর থেকে প্রতি বছর ১০০ কোটি টাকার শুঁটকি বিক্রি হয়।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
08 March, 2022, 06:55 pm
Last modified: 08 March, 2022, 09:03 pm

শুটকি তৈরির জন্য বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর শুঁটকি পল্লীতে মাছের যোগান কম থাকায় আর দাম বেশি থাকায় শুটকি উৎপাদন কমে গেছে। 

শুটকি ব্যবসায়ীদের তথ্যমতে, লালপুর থেকে প্রতি বছর ১০০ কোটি টাকার শুঁটকি বিক্রি হয়। পল্লীতে ছোট-বড় মিলিয়ে ব্যবসায়ী আছেন প্রায় ৩০০'র মতো।

শুঁটকি ব্যবসায়ী উৎপল চন্দ্র দাস জানান, গত ১০ বছরে ধরে তিনি শুঁটকি ব্যবসা করছেন। বিক্রির জন্য এবার ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন মাছের শুঁটকি বানাচ্ছেন। তবে করোনা মহামারি শুরুর আগের সময়গুলোতে ৪-৫ কোটি টাকার শুঁটকি তৈরি করতেন। 

বিগত দুই মৌসুমে করোনার অন্তত ৪০ লাখ টাকা লোকসান হয়েছে তার। এবার পুঁজি স্বল্পতার কারণে শুঁটকি উৎপাদন কমেছে বলে জানান তিনি।

আরেক শুঁটকি ব্যবসায়ী বিনোদ চন্দ্র দাস বলেন, মৌসুমে সব খরচ বাদ দিয়ে ১০-১২ লাখ টাকা আয় হয়। প্রতি মৌসুমেই প্রায় দেড় কোটি টাকার শুঁটকি তৈরি করেন তিনি। কিন্তু এবার মাছের যোগান কম এবং দাম বেড়ে যাওয়ায় শুঁটকির উৎপাদন কমেছে। এর ফলে এবার শুঁটকির দামও বাড়বে। 

লালপুর শুঁটকি পল্লীতে মাছ সরবরাহকারী মো. সেলিম মিয়া জানান, এবছর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের হাট-বাজারগুলোতে মাছের আমদানি কম। চাহিদার তুলনায় কিছুটা সংকট থাকায় দাম বেড়েছে। শুঁটকি ব্যবসায়ীরা গত মৌসুমে যে মাছ নিয়েছিলেন, সেই টাকা এখনও পর্যন্ত পুরোপুরি শোধ করতে না পারায় মাছ ব্যবসায়ীরাও পুঁজি সংকটে আছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম বলেন, প্রাকৃতিক কারণ এবং অতিরিক্ত মাছ শিকারের কারণে মাছ কম পাওয়া যায়। 

"গতবছর বৃষ্টিপাত কম হওয়ায় নদী, খাল-বিলে পানি কম ছিল। সেজন্য মাছও কম হয়েছে। এছাড়া পোনা ও ডিমওয়ালা মাছ শিকারও মাছ কম হওয়ার কারণ।"

গত দুই মৌসুমে করোনার কারণে প্রত্যেক ব্যবসায়ী বিপুল অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। করোনাঘাতের ফলে বিগত মৌসুমে বিক্রিত শুঁটকির সম্পূর্ণ মূল্য এখনও পাননি ব্যবসায়ীরা। এর ফলে ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ কম। 

ফলে চাহিদা মতো কাঁচা মাছ কিনতে না পারায় শুঁটকির উৎপাদন কমেছে। মাছের যোগান কম থাকায় প্রত্যেক প্রজাতির মাছের দাম কেজিতে অন্তত ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

এবার প্রতি কেজিতে শুঁটকির দাম অন্তত ৭০-৮০ টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশ এলাকার হাট-বাজার থেকে কাঁচা মাছ কিনে এনে লালপুর গ্রামে মেঘনা নদীর পাড়ে তৈরি করা হয় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের শুঁটকি। মাছ কেটেকুটে প্রক্রিয়াজাত করে মেঘনা নদীর পাড়ে মাচায় শুকিয়ে তৈরি করা হয় শুঁটকি। 

এখানে তৈরি ও বিক্রি শুঁটকির মধ্যে ৫০ ভাগ পুঁটি শুঁটকি, বাকি ৫০ ভাগ অন্যান্য মাছের।

বর্তমানে শুঁটকি পল্লী থেকে আকার ও মান ভেদে পুঁটি শুঁটকি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০-৮০০ টাকায়।

এছাড়া, ট্যাংরা কেজি প্রতি ২০০-৬০০ টাকা এবং চান্দা শুঁটকি বিক্রি হচ্ছে ৪০০-৫৫০ টাকা কেজি দরে। আর বাইম শুঁটকি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০-১৫০০ টাকায়, কাইক্কা ৮০০-১৫০০ টাকা এবং গইন্না শুঁটকি বিক্রি হচ্ছে ৩৫০-৮০০ টাকা দামে।

 

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / শুঁটকি / লালপুর / শুঁটকি উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই
  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net