Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
বুখারেস্টে যাচ্ছেন 'বাংলার সমৃদ্ধি'র নাবিকরা, থাকবেন হোটেলে  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 March, 2022, 03:10 pm
Last modified: 06 March, 2022, 07:27 pm

Related News

  • ‘প্রতি মুহূর্তে মনে হয়েছে মৃত্যু অপেক্ষা করছে’: ১১৫ দিন পর দেশে ফেরা বাংলার জয়যাত্রার নাবিক
  • হরমুজ প্রণালির কাছে ১১৫ দিন আটকে থাকার পর দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • ফেব্রুয়ারিতে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা আছে: ক্রেমলিন

বুখারেস্টে যাচ্ছেন 'বাংলার সমৃদ্ধি'র নাবিকরা, থাকবেন হোটেলে  

নিহত নাবিক হাদিসুরের মরদেহ অলভিয়া বন্দরে ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছে। সময় সুযোগ বুঝে মরদেহটি দেশে আনার ব্যবস্থা করা হবে।
টিবিএস রিপোর্ট
06 March, 2022, 03:10 pm
Last modified: 06 March, 2022, 07:27 pm
ছবি-সংগৃহীত

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার শিকার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি'র ২৮ নাবিককে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

রোববার দুপুর দেড়টায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

তিনি জানান, মলদোভা থেকে ভাড়া করা একটি গাড়িতে নাবিকরা এখন বুখারেস্টের পথে আছেন। আগামী দুই ঘণ্টার মধ্যে নাবিকরা বুখারেস্ট পৌঁছাবেন। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত বুখারেস্টে একটি হোটেলেই থাকবেন ২৮ নাবিক-ক্রু।

এদিকে রোমানিয়ায় পৌছানোর বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন 'বাংলার সমৃদ্ধি'র নাবিক সালমান সামি। তিনি ফেসবুক ম্যাসেঞ্জারে বিষয়টি এই প্রতিবেদককে জানান।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন বলেন, "বাংলাদেশ সময় ৯টায় মলদোভা সীমান্ত অতিক্রম করেছেন নাবিকরা। আপাতত নাবিকরা রোমানিয়া দূতাবাসের অধীনে থাকবেন। যেহেতু সেখান থেকে একসঙ্গে সবার ফ্লাইটের টিকিট পাওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আলাদা আলাদা গ্রুপে নাবিকদের দেশে পাঠানো হবে। আগামী মঙ্গলবার নাগাদ এ কার্যক্রম শুরু হতে পারে।"

তিনি জানান, নিহত নাবিক হাদিসুরের মরদেহ অলভিয়া বন্দরে ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছে। সময় সুযোগ বুঝে মরদেহটি দেশে আনার ব্যবস্থা করা হবে। 

বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি' গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। ২৩ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজটি। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় রকেট হামলায় জাহাজে মৃত্যু হয় থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের। পরে বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিক ও ক্রুকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় স্থানীয় বাংলাদেশি ও অলিভিয়া পোর্ট অথরিটি। 

Related Topics

টপ নিউজ

বাংলার সমৃদ্ধি / নাবিক / ইউক্রেন সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • ‘প্রতি মুহূর্তে মনে হয়েছে মৃত্যু অপেক্ষা করছে’: ১১৫ দিন পর দেশে ফেরা বাংলার জয়যাত্রার নাবিক
  • হরমুজ প্রণালির কাছে ১১৫ দিন আটকে থাকার পর দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • ফেব্রুয়ারিতে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা আছে: ক্রেমলিন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net