Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
বাংলাদেশি নাবিকদের রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 March, 2022, 07:55 pm
Last modified: 04 March, 2022, 07:58 pm

Related News

  • ‘প্রতি মুহূর্তে মনে হয়েছে মৃত্যু অপেক্ষা করছে’: ১১৫ দিন পর দেশে ফেরা বাংলার জয়যাত্রার নাবিক
  • হরমুজ প্রণালির কাছে ১১৫ দিন আটকে থাকার পর দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ২০২৯ সালে চালু হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: সংসদে নৌপরিবহনমন্ত্রী
  • বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

বাংলাদেশি নাবিকদের রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে 

এর আগে বৃহস্পতিবার নাবিকদের উদ্ধার করা হয়। একই সাথে নিহত প্রকৌশলীর মরদেহ সংরক্ষণ করা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
টিবিএস রিপোর্ট
04 March, 2022, 07:55 pm
Last modified: 04 March, 2022, 07:58 pm

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'র ২৮ নাবিককে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উপ মহাব্যবস্থাপক (চার্টারিং,পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, "নাবিকরা গতকাল জাহাজ থেকে নামার পর বাঙ্কারে ছিলেন। আজ তাদেরকে বাংলাদেশের পোল্যান্ড দূতাবাস ও ইউক্রেন পোর্ট অথরিটির সহযোগিতায় মলদোভা নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে প্রথমে রোমানিয়া নিয়ে যাওয়া হবে তাদের এবং সেখান থেকে দেশে ফিরিয়ে আনা হবে। তবে নিরাপত্তার স্বর্থে নাবিকদের বর্তমান অবস্থান জানানো যাচ্ছে না।"

এর আগে বৃহস্পতিবার নাবিকদের উদ্ধার করা হয়। একইসাথে নিহত প্রকৌশলীর মরদেহ সংরক্ষণ করা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার ইউক্রেনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ 'বাংলার সমৃদ্ধিতে' রকেট হামলা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলায় হাদিসুর রহমান (৩২) নামে এক প্রকৌশলী মারা যান, আহত হন ৩ জন। হামলার পরই জাহাজটিতে আগুন ধরে যায়। বর্তমানে বাংলার সমৃদ্ধিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এ প্রসঙ্গে ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, "বাংলার সমৃদ্ধি' বর্তমানে ইউক্রেন পোর্ট অথরিটির তত্ত্বাবধায়নে আছে। এটি এখন তাদের সম্পত্তি। নাবিকরা উদ্ধারের পর জাহাজ কিভাবে রিকভার করা যায় তা ভাবা হবে।"

বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজটি রাশিয়ার হামলা শুরুর আগে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরের বহির্নোঙ্গরে (ডিনিপ্রো-বাগ মোহনা) পৌঁছায়। জাহাজটি বন্দরে পৌঁছানোর পরদিন ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়। ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল, ক্লে নিয়ে ইতালির রেভেনা বন্দরে যাবার কথা ছিল "এমভি বাংলার সমৃদ্ধি"র। 
 
Related Topics

টপ নিউজ

বাংলার সমৃদ্ধি / জাহাজ / নাবিক / রোমানিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • ‘প্রতি মুহূর্তে মনে হয়েছে মৃত্যু অপেক্ষা করছে’: ১১৫ দিন পর দেশে ফেরা বাংলার জয়যাত্রার নাবিক
  • হরমুজ প্রণালির কাছে ১১৫ দিন আটকে থাকার পর দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ২০২৯ সালে চালু হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: সংসদে নৌপরিবহনমন্ত্রী
  • বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net