Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
রূপপুর প্রকল্পের পেমেন্ট বন্ধ রাখার নির্দেশ দিল রাশিয়ার ভিইবি ব্যাংক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 March, 2022, 01:55 pm
Last modified: 04 March, 2022, 02:33 pm

Related News

  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা
  • বিনিময় হারের সমন্বয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল ১৩,৩৮৬ কোটি টাকা
  • ডিসেম্বরে উৎপাদনের জন্য প্রস্তুত নয় রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আইএমইডি

রূপপুর প্রকল্পের পেমেন্ট বন্ধ রাখার নির্দেশ দিল রাশিয়ার ভিইবি ব্যাংক 

নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ৭ ব্যাংকের সঙ্গে এছাড়া আরও কিছু আর্থিক প্রতিষ্ঠানকে স্থগিতের তালিকায় যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক অব রাশিয়া, ওরিয়েন্ট এক্সপ্রেস, রসগ্রোস্ট্রাক ব্যাংক ও ভেতেবে ক্যাপিটাল। রাশিয়া ছাড়াও বেলারুশের দুটি ব্যাংকও সুইফটের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে।
টিবিএস রিপোর্ট
04 March, 2022, 01:55 pm
Last modified: 04 March, 2022, 02:33 pm
ছবি- মুমিত এম/ টিবিএস

রাশিয়ার কয়েকটি ব্যাংক সুইফটের মাধ্যমে লেনদেন নিষেধাজ্ঞায় থাকায় বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রেমেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স (ভিইবি)।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন, "কয়েকদিন আগে ভিইবির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠিয়ে গত ১ মার্চ থেকে লেনদেন না করার জন্য বলা হয়। এছাড়া রাশিয়ার আরও কিছু ব্যাংক বাংলাদেশের একাধিক ব্যাংককে লেনদেন বন্ধ রাখতে বলেছে।"

তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশকে অর্থায়ন করছে রাশিয়া। একইসঙ্গে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশন রোসটমের নেতৃত্বে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাশিয়া সরাসরি বাংলাদেশে টাকা পাঠিয়ে প্রকল্পের মেশিনারির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে পেমেন্ট করছে বলেও জানান তিনি।

ইতোমধ্যেই প্রকল্পের ঋণের কিছু অংশের টাকা পরিশোধ শুরু হয়েছে আর তা করা হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে।

"প্রকল্পে কর্মরত তাদের দেশিয় কর্মীদের টাকা পাঠাতে হচ্ছে। কিন্তু ওই ব্যাংকগুলোতে সুইফটের নিষেধাজ্ঞা থাকায় আপাতত লেনদেন বন্ধ রাখতে বলেছে," বলেন তিনি।

এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি মো. আতাউর রহমান প্রধান টিবিএসকে বলেন, "রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রেমেন্ট বন্ধ রাখতে রাশিয়ার ভিইবি ব্যাংক আমাদের চিঠি দিয়েছে। আমরা বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের কাছে জানিয়েছি। এ সম্পর্কে গতকাল বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ আমাদের ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছে। যদিও কী সিদ্ধান্ত দিয়েছে আমার জানা নেই।"

রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে রাশিয়ার স্টেট ডেভেলপমেন্ট করপোরেশন ভিইবি. আরএফের। গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার এই ব্যাংক অগ্রণী ব্যাংকের কাছে লেনদেন স্থগিতের (সাসপেন্ড) চিঠি পাঠায়।

এদিকে গত বুধবার সুইফট তার সদস্য ব্যাংকগুলোর কাছে পাঠানো এক বার্তায় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ৭ ব্যাংকের সঙ্গে এছাড়া আরও কিছু আর্থিক প্রতিষ্ঠানকে স্থগিতের তালিকায় যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক অব রাশিয়া, ওরিয়েন্ট এক্সপ্রেস, রসগ্রোস্ট্রাক ব্যাংক ও ভেতেবে ক্যাপিটাল। রাশিয়া ছাড়াও বেলারুশের দুটি ব্যাংকও সুইফটের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে।

উল্লেখ্য, রূপপুরে প্রকল্পে ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ২২ হাজার ৫৩ কোটি টাকা। এর মধ্যে রাশিয়ার ঋণসহায়তার পরিমাণ ৯১ হাজার ৪০ কোটি টাকা। কেন্দ্রটি থেকে ২০২৪ সালের বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Related Topics

টপ নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা
  • বিনিময় হারের সমন্বয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল ১৩,৩৮৬ কোটি টাকা
  • ডিসেম্বরে উৎপাদনের জন্য প্রস্তুত নয় রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আইএমইডি

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net