Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ইউক্রেনের সমুদ্র বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2022, 06:50 pm
Last modified: 27 February, 2022, 09:04 pm

Related News

  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন
  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • দৈনিক ড্রোন হামলায় ইউক্রেনের আকাশ সুরক্ষাকে পেছনে ফেলছে রাশিয়ার নতুন জেট চালিত ড্রোন
  • যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফিকে বৈধতা দেওয়ার পরিকল্পনা ইউক্রেনের

ইউক্রেনের সমুদ্র বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ 

বাংলাদেশি নাবিকদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিপিং করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন আটকে পড়া নাবিকরা।
টিবিএস রিপোর্ট
27 February, 2022, 06:50 pm
Last modified: 27 February, 2022, 09:04 pm
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দেশটির অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশের শিপিং করপোরেশনের জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক সুমন মাহমুদ সাব্বির।

তিনি বলেন, "যুদ্ধ শুরুর আগ থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থান করছিলো বাংলাদেশের পতাকাবাহী জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। আমাদের চার্টারিং বিভাগ এ বিষয়টি দেখভাল করছে।"

বিশ্বজুড়ে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী মেরিন ট্রাফিক ওয়েবসাইটে আজ বাংলাদেশ সময় ৩ টায় বাল্ক ক্যারিয়ার 'বাংলার সমৃদ্ধি' জাহাজের অবস্থান দেখানো হয়েছে কৃষ্ণসাগরের অলভিয়া বন্দরে কাছাকাছি। 

জাহাজটিতে থাকা ওমর ফারুক তুহিন নামের এক নাবিক জানিয়েছেন, ইউক্রেনে আটকা পরা জাহাজটির ২৯ জন নাবিকের সবাই বাংলাদেশি। যুদ্ধ শুরুর পর অলভিয়া বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। তারা এখন আতঙ্কের মধ্যে জাহাজে অবস্থান করছেন। সাগরে রাশিয়ান সেনাবাহিনীর তৎপরতার কারণে জাহাজ নিয়ে কোথাও যাওয়ার সুযোগ নেই তাদের।

তিনি আরও জানান, বর্তমানে সাগরের যে এলাকায় 'বাংলার সমৃদ্ধি' অবস্থান করছে সেখানে যুদ্ধ চলছে না। তবে তারা কিছুক্ষণ পর পর দূর থেকে আসা বিস্ফোরণের শব্দ শুনছেন। জাহাজে আর ১৩-১৪ দিনের খাবার আছে।

বাংলাদেশি নাবিকদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিপিং করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন আটকে পড়া নাবিকরা।

এ বিষয়ে জানতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / বাংলার সমৃদ্ধি / আটকা পড়া জাহাজ / নাবিক / বাংলাদেশি নাবিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন
  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা
  • দৈনিক ড্রোন হামলায় ইউক্রেনের আকাশ সুরক্ষাকে পেছনে ফেলছে রাশিয়ার নতুন জেট চালিত ড্রোন
  • যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফিকে বৈধতা দেওয়ার পরিকল্পনা ইউক্রেনের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net