Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
বাংলাদেশসহ ৫ দেশকে করোনা টিকা উৎপাদনের প্রশিক্ষণ দেবে ডব্লিউএইচও

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
24 February, 2022, 07:30 pm
Last modified: 24 February, 2022, 07:32 pm

Related News

  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা
  • চট্টগ্রামে ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছে হাসপাতাল
  • কোভিড-১৯: আবারও জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ
  • কোভিডের উৎস কি র‍্যাকুন ডগ? নতুন প্রমাণে সন্দেহ বাড়ছে বিজ্ঞানীদের

বাংলাদেশসহ ৫ দেশকে করোনা টিকা উৎপাদনের প্রশিক্ষণ দেবে ডব্লিউএইচও

সিউলের বাইরে স্থাপিত নতুন প্রশিক্ষণকেন্দ্রটি টিকা, ইনসুলিন, মনোক্লোনাল অ্যান্টিবডি প্রভৃতি উৎপাদনে আগ্রহী সব দেশকেই প্রশিক্ষণ দেবে বলে জানান ডব্লিউএইচওর মহাপরিচালক টেডরোস অ্যাডহ্যানম গেব্রেইয়েসাস।
টিবিএস ডেস্ক
24 February, 2022, 07:30 pm
Last modified: 24 February, 2022, 07:32 pm

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নিম্ন ও মধ্যম-আয়ের দেশগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করেছে, যাতে এই দেশগুলো নিজেরাই টিকা উৎপাদন করতে পারে। যেসব দেশ প্রশিক্ষণ পাবে, তার তালিকায় আছে বাংলাদেশও।

সংস্থাটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি প্রযুক্তি স্থানান্তর কেন্দ্র স্থাপনের পর নতুন এই প্রশিক্ষণকেন্দ্রটি স্থাপন করল। দরিদ্র ও মধ্যে-আয়ের দেশগুলোকে এমআরএনএ প্রযুক্তিভিত্তিক করোনা টিকা উৎপাদন শেখানোর জন্য গত বছর ওই কেন্দ্রটি স্থাপন করা হয়।

সিউলের বাইরে স্থাপিত নতুন প্রশিক্ষণকেন্দ্রটি টিকা, ইনসুলিন, মনোক্লোনাল অ্যান্টিবডি প্রভৃতি উৎপাদনে আগ্রহী সব দেশকেই প্রশিক্ষণ দেবে বলে জানান ডব্লিউএইচওর মহাপরিচালক টেডরোস অ্যাডহ্যানম গেব্রেইয়েসাস।

বর্তমানে এ ধরনের প্রশিক্ষণকেন্দ্রের সুবিধার বেশিরভাগই উচ্চ-আয়ের দেশগুলোতে আছে। এর ফলে বহু নিম্ন-আয়ের দেশই এরকম প্রশিক্ষণের সুবিধা নিতে পারে না।

ডব্লিউএইচও জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষণকেন্দ্রটি ইতিমধ্যে স্থানীয় কোম্পানিগুলোকে প্রশিক্ষণ দেয়া শুরু করেছে এবং এখন থেকে অন্যান্য দেশকেও প্রশিক্ষণ দেবে।

ডব্লিউএইচও জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার আমআরএনএ প্রযুক্তি স্থানান্তর কেন্দ্র থেকে আরও পাঁচটি দেশ সহায়তা পাবে। এই দেশ পাঁচটি হলো—বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সার্বিয়া ও ভিয়েতনাম।

এই দেশগুলো তুলনামূলক দ্রুত উৎপাদনে যাওয়ার সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বর্তমানে যেসব দেশের এমআরএনএ প্রযুক্তি নেই কিন্তু উৎপাদন অবকাঠামো ও সক্ষমতা আছে সেই দেশগুলোকে অগ্রাধিকার দিচ্ছে তারা।

সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

কোভিড / কোভিড টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা
  • চট্টগ্রামে ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছে হাসপাতাল
  • কোভিড-১৯: আবারও জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ
  • কোভিডের উৎস কি র‍্যাকুন ডগ? নতুন প্রমাণে সন্দেহ বাড়ছে বিজ্ঞানীদের

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net