Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
২০২১ সালে ধর্ষণের শিকার ৮১৮ শিশু: এমজেএফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 February, 2022, 02:50 pm
Last modified: 22 February, 2022, 06:50 pm

Related News

  • অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে হামে শিশুমৃত্যু ও চিকিৎসার ব্যয় বাড়ছে
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • আদ-দ্বীনে বেকারির সন্ধানে যাওয়া সাংবাদিকদের মারধর, যা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ 
  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • চট্টগ্রামে উন্মুক্ত খালে পড়ে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে দুদক

২০২১ সালে ধর্ষণের শিকার ৮১৮ শিশু: এমজেএফ

এছাড়াও গত বছর বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১৮৩ জন শিশু।
টিবিএস রিপোর্ট
22 February, 2022, 02:50 pm
Last modified: 22 February, 2022, 06:50 pm
প্রতীকি ছবি

আগের বছরের তুলনায় ২০২১ সালে শিশুমৃত্যু, ধর্ষণ এবং হত্যাচেষ্টার হার বেড়েছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। ২০২১ সালে বাংলাদেশে ৮১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৬২৬ জন, যার মধ্যে ১০ জন ছেলেশিশু।    

মঙ্গলবার 'বাংলাদেশ শিশু পরিস্থিতি প্রতিবেদন-২০২১' তুলে ধরে এ তথ্য জানায় এমজেএফ। ভার্চুয়াল আলোচনায় জানানো হয়, বছরজুড়ে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন তথ্য-উপাত্তকে উৎস করে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

এমজেএফ জানায়, প্রতিবেশীদের হাতে শিশুদের একটি বড় অংশ ধর্ষণের শিকার হচ্ছে। বেশিরভাগ শিশু খেলতে গিয়ে পরিচিতদের মাধ্যমে ধর্ষিত হচ্ছে। 

কিশোরীরা ধর্ষণের শিকার হচ্ছে প্রেমের ফাঁদে পড়ে। এমনকি নিজের ঘরে স্বজনদের মাধ্যমেও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। এসব ঘটনায় অনেক মামলা হচ্ছে, কোন কোন ক্ষেত্রে অভিযুক্তরা শাস্তিও পাচ্ছে। তবুও কমছে না ধর্ষণের ঘটনা। তাছাড়া ধর্ষণের মামলায় দীর্ঘসূত্রিতাও রয়েছে।      

ফাউন্ডেশনটি আরও জানিয়েছে, ২০২১ সালে দেশে ১৮৩ জন শিশুকে হত্যা করা হয়েছে যার মধ্যে ৫০ জন ছেলেশিশু রয়েছে। আগের বছর ২০২০ সালে নিহতের এ সংখ্যা ছিল ১৪৫, এর মধ্যে ছেলেশিশু ছিল ৯৩ জন।   

২০২১ সালে দেশে সবচেয়ে বেশিসংখ্যক শিশু অর্থাৎ ৫৯০ জন শিশু নিহত হয়েছে পানিতে ডুবে, যা ২০২০ সালে ছিল ১৬৫ জন।      

এমজেএফ'র নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনা গড়ে তুলতে হবে। সরকার, এনজিও, সিভিল সোসাইটি, গণমাধ্যম সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে।  

Related Topics

টপ নিউজ

বাল্যবিয়ে / শিশুমৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে হামে শিশুমৃত্যু ও চিকিৎসার ব্যয় বাড়ছে
  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • আদ-দ্বীনে বেকারির সন্ধানে যাওয়া সাংবাদিকদের মারধর, যা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ 
  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • চট্টগ্রামে উন্মুক্ত খালে পড়ে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে দুদক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net