Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
জিপিএ-৫ এর মহোৎসব: এবার পেল ১ লাখ ৮৯ হাজারের বেশি শিক্ষার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2022, 11:55 am
Last modified: 13 February, 2022, 01:53 pm

Related News

  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • এইচএসসিতে ১২ ক্যাডেট কলেজে ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮৭ জন
  • কেন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে মাত্র ৫৮.৮৩ শতাংশ?
  • ২০০৪ সালের পর এবারই এইচএসসিতে পাসের হার সবচেয়ে কম
  • মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ ৭৫.৬১% পাস, কারিগরি বোর্ডে ৬২.৬৭%

জিপিএ-৫ এর মহোৎসব: এবার পেল ১ লাখ ৮৯ হাজারের বেশি শিক্ষার্থী

করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ‘অটোপাশের’ এইচএসসিতে সারাদেশ থেকে জিপিএ-৫ পান ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। কিন্তু এবার, সংক্ষিপ্ত পাঠ্যক্রমে ২০২১ সালের জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা সেটিকেও ছাড়িয়ে গেছে।
টিবিএস রিপোর্ট
13 February, 2022, 11:55 am
Last modified: 13 February, 2022, 01:53 pm
ফাইল ছবি/ সংগৃহীত

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রোববার (১৩ ফেব্রুয়ারি)। এবার মোট পাস করেছে ৯৫.২৬% শিক্ষার্থী; সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১,৮৯,১৬৯ জন।  

করোনা মহামারির মধ্যে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাই পাস করেন। 'অটোপাশের' বছরে সারাদেশ থেকে জিপিএ-৫ পান ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। কিন্তু এ বছর ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা গতবারের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। 

গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ বেশি পেয়েছে ২৭,৩৬২ জন।  

অন্যদিকে মহামারির আগে ২০১৯ ও ২০১৮ সালে এইচএসসিতে জিপিএ-৫ পায় যথাক্রমে ৪৭,২৮৬ এবং ২৯,২৬২ জন। তারও আগে ২০১৭ সালে এ সংখ্যা ছিল ৩৭,৯৬৯। 

এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ; জিপিএ-৫ এসেছে ৫৯,২৩৩ জনের, যা সর্বোচ্চ।    

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ঢাকার পর এগিয়ে আছে রাজশাহী বোর্ড; রাজশাহীতে জিপিএ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন। এরপরেই যশোরে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন, দিনাজপুরে ১৫ হাজার ৩৪৯ জন, কুমিল্লায় জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন, চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন, বরিশালে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন, ময়মনসিংহে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী এবং সিলেটে পেয়েছে ৪ হাজার ৭৩১ জন।  

যশোর শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯৮.১১ শতাংশ, কুমিল্লায় পাসের হার ৯৭.৪৯ শতাংশ, রাজশাহীতে পাসের হার ৯৭.২৯ শতাংশ, বরিশালে পাসের হার ৯৫.৭৬ শতাংশ, সিলেটে পাসের হার ৯৪.৮০ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ এবং চট্টগ্রামে পাসের ৮৯.৩৯ শতাংশ।  

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ ফল প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন।   

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

উল্লেখ্য, সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯,১৮৩টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।     

শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল জানতে পারবে। এছাড়া মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

গেল বছরের ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ তারিখে শেষ হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা।  

স্বাভাবিক সময়ে প্রতিবছর এপ্রিলে অনুষ্ঠিত হলেও, টানা আটমাস দেশের কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময় পেছায় শিক্ষা মন্ত্রণালয়। মহামারির কারণে গ্রুপভিত্তিক ও সংক্ষিপ্ত পাঠ্যক্রম অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হয়।   

 

 
 

Related Topics

টপ নিউজ

এইচএসসি ২০২১ / এইচএসসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • এইচএসসিতে ১২ ক্যাডেট কলেজে ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮৭ জন
  • কেন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে মাত্র ৫৮.৮৩ শতাংশ?
  • ২০০৪ সালের পর এবারই এইচএসসিতে পাসের হার সবচেয়ে কম
  • মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ ৭৫.৬১% পাস, কারিগরি বোর্ডে ৬২.৬৭%

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net