Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
গণতন্ত্র সূচকে এক ধাপ উন্নতি বাংলাদেশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2022, 05:05 pm
Last modified: 11 February, 2022, 04:39 pm

Related News

  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর না করে সেগুলো দলীয়করণের পথেই হাঁটছে সরকার: টিআইবি
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
  • গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
  • স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

গণতন্ত্র সূচকে এক ধাপ উন্নতি বাংলাদেশের

ইআইইউ-এর মতে, নানা ধরনের অনিয়মের কারণে বাংলাদেশে নির্বাচন স্বাধীন ও স্বচ্ছ হতে পারছে না, দুর্নীতির বিস্তার বাড়ছে, এবং আইনের শাসন এখানে দুর্বল। 
টিবিএস রিপোর্ট
10 February, 2022, 05:05 pm
Last modified: 11 February, 2022, 04:39 pm

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচক ২০২১-এ এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগের বছরের তুলনায় নাগরিক স্বাধীনতা সূচকে উন্নতির ফলেই বাংলাদেশের এই অগ্রগতি। 

১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিউনিসিয়ার সঙ্গে যৌথভাবে ৭৫তম। বৃহস্পতিবার প্রকাশিত এই বৈশ্বিক সূচক নির্ধারিত হয়েছে পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে - নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা। 

সব মিলিয়ে ১০ এর মধ্যে ৫ দশমিক ৯৯ স্কোর পাওয়া বাংলাদেশকে হাইব্রিড রেজিম বা মিশ্র শাসনের শ্রেণিভুক্ত করা হয়েছে। ইআইইউ-এর মতে, নানা ধরনের অনিয়মের কারণে এখানে নির্বাচন স্বাধীন ও স্বচ্ছ হতে পারছে না, দুর্নীতির বিস্তার বাড়ছে, এবং আইনের শাসন এখানে দুর্বল। 

ইআইইউ ২০০৬ সালে যখন প্রথম এই সূচক প্রকাশ করে, তখন ৬ দশমিক ১১ স্কোর নিয়ে চিহ্নিত হয়েছিল ত্রুটিপূর্ণ গণতন্ত্র হিসেবে। কিন্তু পরের বছরই বাংলাদেশের স্ট্যাটাস মিশ্র শাসনে নেমে যায়, এবং তারপর থেকে এই ক্যাটাগরিতেই রয়েছে দেশটি। 

বৈশ্বিক গণতন্ত্রের অবনমন চলছে

২০২১ সালের সূচকে বৈশ্বিক গড় স্কোর ৫ দশমিক ২৮, যা ২০২০ সালের ৫ দশমিক ৩৭ থেকে কম। এক বছরে সবচেয়ে বেশি স্কোর হ্রাসের রেকর্ড এটিই। তাছাড়া ২০০৬ সালে প্রথম এই সূচক প্রকাশের পর থেকে এবারই বৈশ্বিক স্কোর সবচেয়ে কম। 

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২১ সালে অধিকাংশ দেশেরই গড় স্কোর কমেছে বা আগের জায়গাতেই আটকে রয়েছে। উন্নতি ঘটেছে মাত্র ৪৭টি দেশের (২৮ দশমিক ১ শতাংশ)।

২০২১ সালে যে ৪৬টি দেশের অবস্থান 'স্থবির' রয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। ২০২০ সালের তুলনায় এ বছরও এই দেশগুলোর স্কোর অপরিবর্তিত রয়েছে। 

১৬৭টি দেশের মধ্যে ৭৪টি দেশের সামগ্রিক স্কোরই ২০২০ সালের তুলনায় কমেছে। 
 
Related Topics

টপ নিউজ

গণতন্ত্র / সূচক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর না করে সেগুলো দলীয়করণের পথেই হাঁটছে সরকার: টিআইবি
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
  • গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
  • স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net