Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
পানামা, প্যারাডাইস পেপারসে নাম আসা ৬৯ বাংলাদেশির তথ্য হাইকোর্টে দাখিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2022, 09:40 am
Last modified: 27 January, 2022, 10:02 am

Related News

  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • পুরোনো শেয়ারধারীদের মালিকানায় ফেরার সুযোগ ব্যাংক খাতকে ঝুঁকিতে ফেলবে: বিশেষজ্ঞদের সতর্কতা
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • এক ট্যাপেই টাকা পাচার: যেভাবে হুন্ডি ব্যবস্থাকে ডিজিটাল রূপ দিল ক্রিপ্টো
  • যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়, তার মাত্র ১% ফেরত আসে: ড. ইফতেখারুজ্জামান

পানামা, প্যারাডাইস পেপারসে নাম আসা ৬৯ বাংলাদেশির তথ্য হাইকোর্টে দাখিল

আগামী রোববার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
টিবিএস রিপোর্ট
27 January, 2022, 09:40 am
Last modified: 27 January, 2022, 10:02 am

পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে নাম আসা ৬৯ বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
 
প্রতিবেদনটিতে বলা হয়েছে, "আমরা দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ বিভিন্ন সংস্থাকে ফাঁস হওয়া আর্থিক কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে যেসব ব্যক্তি ও সংস্থার নাম গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও সরবরাহ করতে সহায়তা করেছি।"

বুধবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পক্ষ থেকে ওই প্রতিবেদন জমা দেওয়া হয়। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক হলফনামা আকারে হাইকোর্টে অর্থ পাচারে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামসহ প্রতিবেদনটি উপস্থাপন করেন।

আগামী রোববার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

গত ৬ জানুয়ারি কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএফআইইউ'র নেওয়া পদক্ষেপের বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওইদনি পানামা ও প্যারাডাইস পেপারসে নাম আসা ৪৩ বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম হাইকোর্টে দাখিল করেছিল দুদক। এরপরই আদালত এই নির্দেশ দেন।

বিএফআইইউ তাদের প্রতিবেদনে বলেছে, অর্থপাচারের বিষয়ে তারা দেশে ও বিদেশে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ এবং অনুসন্ধান করে গত ৫ বছরে দুদক, সিআইডি, পুলিশ এনবিআরসহ অন্যান্য সংস্থাকে মোট ৪ হাজার ৫০৭ টি 'ইন্টেলিজেন্স রিপোর্ট' সরবরাহ করেছে। এগুলোর মধ্যে ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ৪৮৭ টি, ২০১৯-২০ অর্থবছরে ৮৬৭ টি, ২০১৮-২০১৯ এ ৫৫৩টি, ২০১৭-১৮ এ ১ হাজার ১৯৭টি এবং ২০১৬-১৭ অর্থবছরে ৪০৩টি রিপোর্ট সরবরাহ করা হয়েছে। প্রতিবেদনগুলো এসব সংস্থার নেওয়া আইন প্রক্রিয়ায় সহায়তা করেছে।

ঢাকা থেকে অর্থ পাচারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেন আবদুল আওয়াল মিন্টু, নাসরিন ফাতেমা আওয়াল, তাবিথ আওয়াল, তাফসির আওয়াল, তাজওয়ার মোঃ আওয়াল, চৌধুরী ফয়সাল, আহমেদ সমির, ব্রুমার অ্যান্ড পার্টনারস অ্যাসেট ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেড, মুসা বিন শমসের, ফজলে এলাহী, কে এইচ আসাদুল ইসলাম, জুলফিকার আহমেদ, ইমরান রহমান, এরিক জনসন অ্যান্ড্রিস উইলসন ডব্লিউএমজি লিমিটেড, ফারহান ইয়াকুবুর রহমান, আমানুল্লাহ ছাগলা, মাহতবা রহমান, শাহনাজ হুদা রাজ্জাক।

চট্টগ্রাম থেকে মোহাম্মদ এ আওয়াল ও মোহাম্মদ মালেক এবং নারায়ণগঞ্জ থেকে তাজুল ইসলাম তাজুল ও ফারুক পালওয়ানের নাম এসেছে।

এছাড়া প্রবাসী বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিউইয়র্কের মুঘল ফরিদা, টেক্সাসের শহীদ উল্লাহ, মস্কোর মোহাম্মদ আতিকুজ্জামান, মাল্টায় মোহাম্মদ রেজাউল হক এবং আয়ারল্যান্ডের মাহমুদ হোসেন ও গ্লোবাল এডুকেশন সিস্টেম।

গত বছরের ৩ অক্টোবর হাইকোর্ট দুদককে ব্যবসায়ীদের পরিবর্তে 'প্রকৃত' অর্থপাচারকারীদের ধরতে কাজ করার নির্দেশ দেন।

আদালত বলেন, "যারা দেশের বাইরে 'বেগম পাড়া' নির্মাণ করে বিদেশে অর্থ পাচার করেছেন, তারাই প্রকৃত অর্থপাচারকারী এবং তাদের বিরুদ্ধে দুদকের ব্যবস্থা নেওয়া উচিত।"
 
Related Topics

টপ নিউজ

পানামা পেপারস / প্যারাডাইস পেপারস / অর্থ পাচার / অর্থ পাচার কেলেঙ্কারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • পুরোনো শেয়ারধারীদের মালিকানায় ফেরার সুযোগ ব্যাংক খাতকে ঝুঁকিতে ফেলবে: বিশেষজ্ঞদের সতর্কতা
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • এক ট্যাপেই টাকা পাচার: যেভাবে হুন্ডি ব্যবস্থাকে ডিজিটাল রূপ দিল ক্রিপ্টো
  • যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়, তার মাত্র ১% ফেরত আসে: ড. ইফতেখারুজ্জামান

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net