Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
শাহজালাল বিশ্ববিদ্যালয়: আলোচনা ‘বন্ধ’, সমাধান কোন পথে?

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
24 January, 2022, 08:30 pm
Last modified: 24 January, 2022, 09:26 pm

Related News

  • বিক্ষোভকারীদের ‘কুকুর’ বলে বিতর্কে পরীক্ষা নিয়ন্ত্রক; প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে বিহারে ফের আন্দোলন
  • সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় সিজেপি, কাল ভারতজুড়ে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ
  • শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ৪ সেমিস্টার বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • শাবিপ্রবিতে ‘কিছু শর্তে’ ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা  প্রত্যাহার

শাহজালাল বিশ্ববিদ্যালয়: আলোচনা ‘বন্ধ’, সমাধান কোন পথে?

রোববার রাত থেকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের বাসভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় প্রক্টরের নেতৃত্বে কয়েকজন শিক্ষক্ষ খাবার নিয়ে এসে উপাচার্যের বাসভবনে প্রবেশ করতে চাইলেও শিক্ষার্থীরা তাদের প্রবেশ করতে দেননি।
সিলেট প্রতিনিধি
24 January, 2022, 08:30 pm
Last modified: 24 January, 2022, 09:26 pm
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সঙ্কটের সুরাহা হয়নি। নতুন করে উভয়পক্ষের বৈঠকের কথা বলা হলেও তা আর হয়নি। ফলে এই সঙ্কটের সমাধান কোন পথে, এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শনিবার রাতে শাবিপ্রবি শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন শিকামন্ত্রী ডা. দিপু মনি। এতে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচনায় আসার আহ্বান জানান। আর শিক্ষার্থীরা জানান, উপাচার্যের পদত্যাগ ছাড়া অনশন ভাঙ্গবেন না। ফলে কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক।

রোববার দুপুরে আরবারও দুইপক্ষের বৈঠক হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। এদিকে উপাচার্যের পদত্যাগ ইস্যুতে দুইপক্ষ বিপরতমুখী অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা এই দাবিতে অনমনীয় আর শিক্ষা উপমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, তাদের এই দাবি অযৌক্তিক। এই বিপরীতমুখী অবস্থানের কারণে আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা অনেকটাই কমে এসেছে।

শিক্ষা উপমন্ত্রীর কথার প্রেক্ষিতে শিক্ষার্থীরা বলেন, 'আমাদের তিন দফা দাবির আন্দোলনে পুলিশ গুলি চালায়, লাঠিচার্জ করে। এর পরে আমরা এই উপাচার্যের পদত্যাগ দাবি করছি। যে গুলি চালাতে পারে, তাকে আমরা চাই না। এটা আমাদের যৌক্তিক দাবি। এই দাবিতে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন আমরণ অনশন করছে। তারা হাসপাতালে ভর্তি, এই পরিস্থিতি আমাদের মনে হচ্ছে আমাদের প্রাণের চেয়ে ওই একটা চেয়ারের দাম বেশি। আমরা সেই পথে যাচ্ছি, আমাদের গণঅনশনে এখন অনেকেই যোগ দিচ্ছেন।'

আন্দোলনরত শিক্ষার্থী সাব্বির আহমদ বলেন, 'আমরা আলোচনা চাই। তবে আমাদের একটাই দাবি, উপাচার্যের পদতাগ। এই দাবি মেনে নেওয়ার আশ্বাস চাই।'

এদিকে, রোববার রাত থেকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের বাসভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন শিক্ষার্থীরা। সোমবার বিকল্প ব্যবস্থায় তার বাসায় বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আলমগীর কবীরের নেতৃত্বে কয়েকজন শিক্ষক্ষ খাবার নিয়ে এসে উপাচার্যের বাসভবনে প্রবেশ করতে চাইলেও শিক্ষার্থীরা তাদের প্রবেশ করতে দেননি।

এ সময় প্রক্টর আলমগীর কবীর বলেন, 'উপাচার্য বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় আছেন। তিনি অসুস্থ। আমরা মানবিক দায়িত্ব থেকে তার সাথে দেখা করতে এসেছিলাম। শিক্ষার্থীদের জন্যও আমরা খাবার নিয়ে এসেছিলাম। কিন্তু শিক্ষার্থীরা আমাদের অনুরোধ রাখেনি। ফলে আমরা ভেতরে ঢুকতে পারিনি।'

আন্দোলন শিক্ষার্থী মোহাইমিনুল বাশার বলেন, 'আমরা এতদিন ধরে অনশন করছি, অনেকে মৃত্যুপথযাত্রী, অথচ স্যারেরা আমাদের কথা না ভেবে উপাচার্যের জন্য খাবার নিয়ে এসেছেন। এতে বোঝা যায় শিক্ষার্থীদের প্রতি তাদের কোনো দরদ নেই।'

সোমবার বিকেলে ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়া সন্ধ্যা থেকে রোড পেন্টিং করে উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবি জানানো হচ্ছে। আর উপাচার্য ভবনের সামনে চলছে অনশন।
 
Related Topics

টপ নিউজ

শাবিপ্রবি / ছাত্র আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
    বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ফাইল ছবি: টিবিএস
    ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বিক্ষোভকারীদের ‘কুকুর’ বলে বিতর্কে পরীক্ষা নিয়ন্ত্রক; প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে বিহারে ফের আন্দোলন
  • সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় সিজেপি, কাল ভারতজুড়ে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ
  • শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ৪ সেমিস্টার বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • শাবিপ্রবিতে ‘কিছু শর্তে’ ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা  প্রত্যাহার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

4
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net