Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে নির্যাতনে অভিযুক্ত তিনজন গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2022, 01:55 pm
Last modified: 23 January, 2022, 02:24 pm

Related News

  • সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার শিক্ষার্থী সাহারাকে বহিষ্কারের নিন্দা ১৬২ নাগরিকের
  • মার্কিন কংগ্রেসের প্রথম ট্রান্সজেন্ডার সদস্য সারাহ ম্যাকব্রাইড
  • পাঠ্যবইরে হিজড়া জনগোষ্ঠীর গল্প নিয়ে যে বিতর্ক
  • ট্রান্স নারীদের জন্য ‘আশার আলো’ নিয়ে এলেন বাংলাদেশের বিউটি কুইন
  • রূপান্তরিত খেলোয়াড়দের নারী ক্রিকেটে নিষিদ্ধ করল আইসিসি

ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে নির্যাতনে অভিযুক্ত তিনজন গ্রেপ্তার

অভিযুক্ত ইশতিয়াক আমিন ফুয়াদ ও সহযোগী তথাকথিত নারী আরজেসহ তিনজনকে রাজধানীর ফার্মগেট ও মহাখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
টিবিএস রিপোর্ট
23 January, 2022, 01:55 pm
Last modified: 23 January, 2022, 02:24 pm
সাদ ম্বাদ। ছবি: সংগৃহীত

আলোচিত ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত ইশতিয়াক আমিন ফুয়াদ ও সহযোগী তথাকথিত নারী আরজে সায়মা সিকদারসহ তিনজনকে রাজধানীর ফার্মগেট ও মহাখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান জানিয়েছেন, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা করেন বিউটি ব্লগার সাদ মুআ। এছাড়াও তার অফিশিয়াল ফেসবুক পেজেও তিনি ঘটনার বিবরণ পোস্ট করেছেন। 

পুলিশের কাছে অভিযোগে ভুক্তভোগীর দাবি, চারদিন আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে একজন নারী ও একজন পুরুষের সাথে দেখা করেন তিনি। তারা তাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু ওই দুজনের বাড়িতে যাওয়ার পর তারা তাকে আটকে রাখেন এবং নির্যাতন করেন। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন এবং ব্যাগও ছিনিয়ে নেন তারা।            

সাদ মুআ তিনজন অপরাধীর মধ্যে দুজনের ছবি প্রকাশ করে লেখেন, 'তিনজনের এই হচ্ছে দুইজন, যারা আমাকে আটকে রেখে আমাকে টর্চার করে সব কিছু নিয়ে নেয়। মেয়েটার নাম সায়মা শিকদার নিরা, ছেলের নাম ইশতিয়াক ফুয়াদ। এই মেয়েটাকে তারা স্যার স্যার বলে ডাকছিলো। আর ওয়াকিটকি তে রাফাত বিন নুর স্যার এর সঙ্গে কথা বলছিলো আমাকে পাচার করে দেয়ার জন্য। পরে জানলাম, সে যেই রাফাত এর কথা বলছিলো, তিনি আর্মিতে চাকরি করেন; আর তিনি এখন মিশনে দেশের বাইরে আছেন। আর ছবির ছেলেটা এয়ারফোর্সে ছিলো এবং কোনো কারণবশত ওর চাকরি চলে যায়। ছেলেটি নর্থ সাউথে পড়ে আর মেয়েটি পরে ড্যাফোডিলে। অথচ ছেলেটা নিজেকে আর্মি ক্যাপ্টেন বলে পরিচয় দেয়, আর মেয়েটা নিজেকে পুলিশ কর্মকর্তা বলে পরিচয় দেয়। কোথাও কোথাও বলে যে সে নর্থ সাউথে পড়ে। এছাড়া এদের পরিচিত লোকদের থেকে জানা যায়, ওদের বসুন্ধরাতে কয়েকটা বাসা ভাড়া নেয়া। সব জায়গাতে তারা স্বামী স্ত্রী পরিচয়ে মাঝে মাঝে থাকে। বসুন্ধরার বাইরেও নাকি তাদের বাসা আছে।'  

ভাটারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেছেন 'মামলাটি আজ হয়েছে। ঘটনার সম্পৃক্ততা কতটুকু তা তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণ হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, সাদ মুআ বিউটি ব্লগার হিসেবে পরিচিত। মেকআপ টিউটোরিয়ালসহ বিউটি কেয়ারের নানা ধরনের ভিডিও কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত তিনি। 

Related Topics

টপ নিউজ

সাদ মুআ / ট্রান্সজেন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার শিক্ষার্থী সাহারাকে বহিষ্কারের নিন্দা ১৬২ নাগরিকের
  • মার্কিন কংগ্রেসের প্রথম ট্রান্সজেন্ডার সদস্য সারাহ ম্যাকব্রাইড
  • পাঠ্যবইরে হিজড়া জনগোষ্ঠীর গল্প নিয়ে যে বিতর্ক
  • ট্রান্স নারীদের জন্য ‘আশার আলো’ নিয়ে এলেন বাংলাদেশের বিউটি কুইন
  • রূপান্তরিত খেলোয়াড়দের নারী ক্রিকেটে নিষিদ্ধ করল আইসিসি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net