Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ফাস্ট ট্র্যাক প্রকল্পের অগ্রগতিও দ্রুত নয় 

বাংলাদেশ

সাইফুদ্দিন সাইফ
21 January, 2022, 03:55 pm
Last modified: 21 January, 2022, 04:06 pm

Related News

  • মেঘনার ওপর পিপিপি-র আওতায় দুটি বড় সেতু নির্মাণের উদ্যোগ সরকারের
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • চলমান প্রকল্পগুলোতে ব্যয় যৌক্তিকীকরণের সিদ্ধান্ত সরকারের
  • নির্বাচনি ইশতেহারের আলোকে বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোর অগ্রাধিকার পুনর্নির্ধারণ করবে সরকার
  • দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

ফাস্ট ট্র্যাক প্রকল্পের অগ্রগতিও দ্রুত নয় 

সরকারি তথ্যানুসারে, চলতি ২০২১-২২ অর্থবছরে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাদে আটটি ফাস্ট-ট্র্যাক প্রকল্পের জন্য ৩৮ হাজার ৫২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে অর্থবছরের প্রথম ছয় মাসে খরচ হয়েছে ৩১.৬২ শতাংশ বা ১২ হাজার ১৮০ কোটি টাকা।
সাইফুদ্দিন সাইফ
21 January, 2022, 03:55 pm
Last modified: 21 January, 2022, 04:06 pm
তথ্যচিত্র: টিবিএস

চলতি অর্থবছরের (২০২১-২২) কর্মপরিকল্পনা অনুযায়ী গত ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের নির্মাণ কাজের ভৌত অগ্রগতির লক্ষ্য ধরা হয়েছিল ৮.৯৪ শতাংশ। কিন্ত এ সময়ে ভৌত  অগ্রগতি হয়েছে ৪.৮৩ শতাংশ।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রূপপুর প্রকল্পে ব্যয়ের লক্ষ্য ছিল ৮ হাজার ২৩২ কোটি টাকা। কিন্ত ব্যয় হয়েছে ৪ হাজার ৫০৫ কোটি টাকা।

একই অবস্থা ফাস্ট ট্র্যাকের অন্যান্য প্রকল্পেও। অর্থবছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অর্থব্যয় করা করা যাচ্ছে না ফাস্ট ট্র্যাক প্রকল্পে। এতে বেশির ভাগ ফাস্ট ট্র্যাক প্রকল্পের ভৌত অগ্রগতি লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের কর্মপরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর নদী শাসনের কাজ, রূপপুর প্রকল্পের অবকাঠামো , দোহাজারী –কক্সবাজার রেলের অবকাঠামো নির্মাণ, মেট্রোরেলের নির্মাণ কাজের যে অগ্রগতি হবে বলে আশা করা হয়েছিল- তা হয়নি।

তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম পদ্মা রেল সংযোগ প্রকল্প। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে নির্মাণ কাজ কিছুটা বেশি হয়েছে।

ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে থেকে কোভিড পরিস্থিতিতে ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোর গতি টেনে ধরছিল। এর প্রভাব এখনো রয়েছে।

কোভিডের কারণে বৈদেশিক পরামর্শক ও বিশেষজ্ঞরা প্রকল্প এলাকায় আসা যাওয়ায় সমস্যায় পড়তে হয়। আবার একই কারণে বিদেশ থেকে প্রকল্পের মালামাল আনতে বিলম্ব হচ্ছে।

এদিকে বর্তমানে বিশ্বব্যাপী কোভিডের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের কারণেও নতুন করে ফাস্ট ট্র্যাক প্রকল্পের বাস্তবায়ন কাজে বাধা তৈরি করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইআরডির কর্মকর্তারা বলেন, কোভিড ছাড়াও কর্মপরিকল্পনা অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। সময় মতো পরামর্শক ও ঠিকাদার নিয়োগ দিতে ব্যর্থ হওয়া, ভূমি অধিগ্রহণ বিলম্ব, যথাযথভাবে সম্ভাব্যতা সমীক্ষা না করা, নকশার ভুল এবং বাস্তবায়ন সক্ষমতার অভাবে কর্মপরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জন করা সম্ভব হচ্ছে না ফাস্ট ট্র্যাক প্রকল্পে।

এদিকে আগামী জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মোক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এছাড়া আগামী ডিসেম্বরে মেট্রোরেলের (এমআরটি -৬) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চালুরও ঘোষণা দেওয়া হয়েছে। 

কিন্ত অর্থ ব্যয় করা যাবে না এ বিবেচনায়, চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) দুটি প্রকল্পের বরাদ্দ কমানোর প্রস্তাব দিয়েছে বাস্তবায়নকারী সংস্থাগুলো।

অর্থবছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থব্যয় করতে না পারলেও; অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে দোহাজারী থেকে কক্সবাজার হয়ে গুনদুম পর্যন্ত রেলপথ স্থাপন প্রকল্পে।

অন্যদিকে বাস্তবায়ন কাজে গতি বাড়ায় পদ্মা রেল সংযোগ প্রকল্পেও সংশোধিত এডিপিতে অতিরিক্ত বরাদ্দ চেয়েছে রেলওয়ে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে সরকার বেশ কিছু অবকাঠামো প্রকল্পকে গুরুত্ব দিয়ে তদারকি করছে। তদারকির সুবিধার্থে এসব প্রকল্পকে ফাস্ট ট্র্যাক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তবে প্রতি অর্থবছর চাহিদা অনুযায়ী বরাদ্দও দেওয়া হলেও প্রকল্পগুলোতে তা ব্যয় করা সম্ভব হয় না।

রামপাল বিদ্যুৎকেন্দ্র বা মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্প বাদ দিয়ে, চলতি অর্থবছরের ৮টি ফাস্ট ট্র্যাক প্রকল্পে মোট ৩৮ হাজার ৫২৭ কোটি টাকা  বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ব্যয় হয়েছে ৩১.৬২ শতাংশ বা ১২ হাজার ১৮০ কোটি টাকা।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম টিবিএসকে বলেন, সরকারের অগ্রাধিকার দেওয়া ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোতে সরকারের সব মহলের নজরদারি রয়েছে। কিন্তু, মূলত কোভিড পরিস্থিতির কারণেি ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোয় কর্মপরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে না। 

এ বিষয়ে নিজ প্রতিক্রিয়া তুলে ধরে বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক অবশ্য মন্তব্য করেন, 'আমাদের দেশে প্রকল্পে জড়িত ব্যক্তিদের যথেষ্ট দক্ষতার ঘাটতি রয়েছে। ঠিকাদাররা যখন দেখে প্রকল্পে পরিচালকসহ অন্য কর্মকর্তারা খুব একটা অভিজ্ঞ নন, তখন তারা বিভিন্ন উপায়ে নির্মাণ কাজ দীর্ঘায়িত করে।' 

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের পরে শুরু করেও ইতোমধ্যেই বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) ও মেট্রোরেল অবকাঠামো নির্মাণ শেষ করেছে পাকিস্তান ও ইন্দোনেশিয়া। 

তার মতে, কোভিড বিশ্বের সব দেশকেই প্রভাবিত করছে তাই 'উন্নয়ন প্রকল্পের মন্থর বাস্তবায়নের জন্য কোভিডের দোহাই দেওয়া যুক্তিপূর্ণ নয়।'

বিশিষ্ট এ যোগাযোগ বিশেষজ্ঞ আরও বলেন, বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের নকশা অনানুষ্ঠানিক ভাবে তৈরি হয়। 'এরপর যখন মাঠ পর্যায়ে কাজ শুরু হয় তখন মূল নকশায় অনেক পরিবর্তন আনতে হয়। ফলে কর্মপরিকল্পনা অনুসারে নির্মাণ কাজ করাও সম্ভব হয় না।'  

ফাস্ট ট্র্যাক প্রকল্পও এই সমস্যায় ভুগছে বলে জানান তিনি। 
 

Related Topics

টপ নিউজ

অবকাঠামো / উন্নয়ন প্রকল্প / ফাস্ট ট্র্যাক প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • মেঘনার ওপর পিপিপি-র আওতায় দুটি বড় সেতু নির্মাণের উদ্যোগ সরকারের
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • চলমান প্রকল্পগুলোতে ব্যয় যৌক্তিকীকরণের সিদ্ধান্ত সরকারের
  • নির্বাচনি ইশতেহারের আলোকে বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোর অগ্রাধিকার পুনর্নির্ধারণ করবে সরকার
  • দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net