Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2022, 11:40 am
Last modified: 21 January, 2022, 03:08 pm

Related News

  • দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৩১
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২
  • দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৮২৫

৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

"আগামী দুই সপ্তাহের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। দুই সপ্তাহ পর পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
টিবিএস রিপোর্ট
21 January, 2022, 11:40 am
Last modified: 21 January, 2022, 03:08 pm

কোভিড-১৯ এর সংক্রমণ বাড়তে থাকায় ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার (২১ জানুয়ারি) এক গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।

দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় বেশ কয়েকটি বিধিনিষেধ তালিকাভুক্ত করেছে সরকার। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা সরকারি অনুষ্ঠানে ১০০ জনের বেশি জমায়েত হতে পারবে না।

এছাড়া, যারা এই ধরনের কোনো ইভেন্টে যোগ দেবেন তাদের কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেট এবং সেইসাথে ইভেন্টের ২৪ ঘণ্টার মধ্যে করা একটি পরীক্ষা থেকে আরটি-পিসিআর নেগেটিভ সার্টিফিকেট বহন করতে হবে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মচারীর কোভিড-১৯ সার্টিফিকেট অফিস কর্তৃপক্ষকে সংগ্রহ করতে হবে।

এছাড়াও, শপিং মল, বাস স্ট্যান্ড, মসজিদ, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনসহ সকল পাবলিক স্থানে মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

সকল স্থানীয় কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে এই সমস্ত বিধিনিষেধ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটিতে।

আজ এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "কোভিড-১৯ সংক্রমণের হার বাড়ছে। অনেক শিক্ষার্থীই সংক্রমিত হচ্ছে, এটি উদ্বেগজনক।"

তিনি যোগ করেন, "আগামী দুই সপ্তাহের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। দুই সপ্তাহ পর পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"

বাংলাদেশে বৃহস্পতিবার নতুন করে ১০ হাজার ৮৮৮ করোনার কেস ধরা পড়ে। গত বছরের ১০ আগস্টের পর থেকে এটি সর্বোচ্চ। সেদিন দেশে ১১ হাজার ১৬৪ জন ভাইরাসে আক্রান্ত হয়।

আজ সংক্রমণের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। গতকাল তা ছিল ২৫ দশমিক ১১ শতাংশ।

জাহিদ মালেক বৃহস্পতিবার বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১১-দফা বিধিনিষেধের অধীনে বিবাহসহ সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ করতে হবে।

Related Topics

টপ নিউজ

স্কুল খোলা রাখা / স্কুল বন্ধ / বিশ্ববিদ্যালয় খোলা / করোনা বিধিনিষেধ / প্রজ্ঞাপন / স্বাস্থ্য অধিদপ্তর / অর্ধেক যাত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৩১
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২
  • দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৮২৫

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net