Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
ফাইভ-জি যুগে প্রবেশ করল বাংলাদেশ

বাংলাদেশ

ইয়ামিন সাজিদ
12 December, 2021, 10:20 am
Last modified: 13 December, 2021, 09:03 pm

Related News

  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

ফাইভ-জি যুগে প্রবেশ করল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি সেবাটির উদ্বোধন করবেন। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারসহ অন্যরাও অংশ নেবেন।
ইয়ামিন সাজিদ
12 December, 2021, 10:20 am
Last modified: 13 December, 2021, 09:03 pm

ফাইভ-জি যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আজ রোববার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে ছয়টি স্থানে এই পরিষেবা চালু করতে যাচ্ছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ, বাংলাদেশ সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি-১৩ ও ঢাকার শেরেবাংলা নগরে আজ থেকে চালু হবে এই সেবা।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি সেবাটির উদ্বোধন করবেন। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারসহ অন্যরাও অংশ নেবেন।

ফাইভ-জি টেলিকম পরিষেবা নিশ্চিত করতে, টেলিটক ইতোমধ্যে চীনা আইসিটি সল্যুশন প্রোভাইডার হুয়াওয়ে ও ফিনল্যান্ড ভিত্তিক নকিয়ার সঙ্গে অংশীদারিত্ব করছে।

এই দুটি কোম্পানি পরীক্ষামূলকভাবে দেশের ছয়টি সাইটে ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপনে টেলিটককে পরিকাঠামো ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
ফাইভ-জি প্রযুক্তি চালু হওয়ার পর, ব্যবহারকারীরা দ্রুততর ইন্টারনেট ও বিঘ্নহীন টেলিযোগাযোগ পরিষেবা উপভোগ করবেন।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাব উদ্দিন বলেন, "হুয়াওয়ে চারটি সাইটের জন্য প্রযুক্তি সরবরাহ করবে এবং নকিয়া করবে দুটি সাইটের জন্য।"

এ লক্ষ্যে হুয়াওয়ে ও নকিয়ার সঙ্গে পৃথক চুক্তি করেছে টেলিটক।

বাণিজ্যিক ও সরকারি অফিসে ঢাকা মেট্রোপলিটন অঞ্চলে ক্লাস্টার ভিত্তিক স্থাপনার মাধ্যমে ২০২২ সালের মধ্যে ২০০টি সাইটে বাণিজ্যিক ট্রায়াল বাস্তবায়ন করা হবে।

প্রযুক্তিটি ক্লাউড ভিত্তিক ওয়্যারলেস রোবট কন্ট্রোল, ওয়্যারলেস ই-হেলথ ও সামাজিক নেটওয়ার্কগুলোতে প্যানোরামিক লাইভ সম্প্রচার করবে।

হুয়াওয়ে বাংলাদেশের প্রধান প্রযুক্তিগত কর্মকর্তা কেভিন জু এক বিবৃতিতে বলেন, ফোর-জি জীবন বদলে দিয়েছে, ফাইভ-জি সমাজকে বদলে দেবে। এবং আমরা সেই যাত্রার মূল উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত। আমরা একটি উচ্চতর ফিইভ-জি নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে টেলিটকের সঙ্গে অংশীদার হবো।"
"প্রাথমিকভাবে, আমরা প্রাথমিক ফাইভ-জি সাইটগুলোর ৬৫ শতাংশের বেশি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। হুয়াওয়ে ২১ বছরেরও বেশি সময় ধরে একটি বাংলাদেশে কাজ করছে এবং আমরা আগামীতেও দায়িত্বের সঙ্গে এই যাত্রা চালিয়ে যাব", তিনি আরও বলেন।

বলে রাখা ভালো, ২০০৯ সাল থেকে হুয়াওয়ে ফাইভ-জি আর অ্যান্ড ডি-তে বিনিয়োগ করছে। পরবর্তীকালে, ২০১৭ ও ২০১৮ সালে কোম্পানিটি ফাইভ-জি পণ্য উন্নয়নে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন বিনিয়োগ করেছে।

২০২০ সালে হুয়াওয়ে প্রায় ১ হাজারটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া, মাইনিং (খনি), উৎপাদন ও সমুদ্রবন্দর সহ বিস্তৃত শিল্পে ৫ হাজারটিরও বেশি ক্ষেত্রে ফাইভ-জি পরীক্ষা করেছে।

এখন পর্যন্ত, ৭০০টি টেলিকম অপারেটর বিশ্বজুড়ে ফাইভ-জি প্রযুক্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। হুয়াওয়ে ১৮৪টির মধ্যে ৮৩ টি অপারেটরকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে যারা ইতিমধ্যে বিভিন্ন দেশে সফলভাবে ফাইভ-জি চালু করেছে।

তবে, নকিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমান সরকার ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২১-২০২৩ সালের মধ্যে সারা দেশে ফাইভ-জি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল।

বাংলাদেশ ২০১২ সালের অক্টোবরে মোবাইল যোগাযোগ প্রযুক্তিতে থ্রি-জি ও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফোর-জি প্রযুক্তি পরিষেবা চালু করেছিল।

বর্তমানে দেশে চারটি মোবাইল অপারেটরের অধীনে ১৭.৬৯ কোটি মোবাইল গ্রাহক ও ১২ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। তবে, দেশের ৪১ শতাংশ গ্রাহক স্মার্টফোন ব্যবহারকারী হলেও, কেবল ২৮ শতাংশ গ্রাহক ফোর-জি নেটওয়ার্ক ব্যবহার করেন।
 
Related Topics

টপ নিউজ

ফাইভ-জি / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net