Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
নগদ সহায়তার বকেয়া ৭ হাজার কোটি টাকা ছাড় চায় বিকেএমইএ

বাংলাদেশ

জসিম উদ্দিন
04 March, 2025, 05:25 pm
Last modified: 04 March, 2025, 05:29 pm

Related News

  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নগদ সহায়তার বকেয়া ৭ হাজার কোটি টাকা ছাড় চায় বিকেএমইএ

দ্রুত সময়ের মধ্যে (১৫ রমজানের মধ্যে) এই পাওনা ছাড় না হলে রপ্তানি খাতে বিপর্যয়ের আশংকা তৈরি হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। 
জসিম উদ্দিন
04 March, 2025, 05:25 pm
Last modified: 04 March, 2025, 05:29 pm

ঈদুল ফিতরের আগে রপ্তানির বিপরীতে প্রাপ্য নগদ সহায়তার বকেয়া ৭ হাজার কোটি টাকা ছাড় চেয়ে অর্থ বিভাগকে চিঠি দিয়েছে বাংলাদেশ নিটপণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। 

দ্রুত সময়ের মধ্যে (১৫ রমজানের মধ্যে) এ অর্থ ছাড় না হলে রপ্তানি খাতে বিপর্যয়ের আশংকা তৈরি হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেমের সই করা চিঠিতে বলা হয়, বর্তমানে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি তৈরি পোশাক শিল্পে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানগুলো কঠিন সময় পার করছে। এছাড়াও দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধাপে শ্রম অসন্তোষের কারণে কারখানাগুলো বন্ধ ছিল। তাই উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে এ সময়ে উৎপাদন খরচও অস্বাভাবিকভাবে বেড়েছে।

আরও বলা হয়, 'কিন্তু দেশের রপ্তানি শিল্পের ওপর বায়ারদের আস্থা ধরে রাখার স্বার্থে তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা অনেক ক্ষেত্রেই মূল উৎপাদন খরচের থেকে কম মূল্যে কার্যাদেশ গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এ পরিস্থিতিতে কার্যাদেশ বাড়লেও বিভিন্ন কারখানায় নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। এছাড়াও সামনেই রয়েছে বেতন ও ঈদ বোনাসের বিশাল চাপ। এমন পরিস্থিতিতে বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ করতে না পারলে পুনরায় শ্রম অসন্তোষ পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। 

এ পরিস্থিতিতে তৈরি পোশাক শিল্পে স্থিতিশীলতা ও উৎপাদন ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের তথা অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

চিঠিতে তিনি বলেন, বর্তমান ২০২৪-২৫ অর্থ বছরে রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তা বাবদ চলতি মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে দাবি জমা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। দ্রুত সময়ের মধ্যে (১৫ রমজানের মধ্যে) নগদ সহায়তা বাবদ এই পাওনা ছাড় না হলে রপ্তানি খাতে চরম বিপর্যয়ের আশংকা দেখা দিতে পারে।

চিঠির অনুলিপি অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতিকে দেওয়া হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

বিকেএমইএ / অর্থ / চিঠি / ঈদুল ফিতর / বেতন-বোনাস / ভাতা / অর্থ বিভাগ / টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net