Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
গণঅভ্যুত্থান-কেন্দ্রীক জাতীয় ঐক্যে ফাটল ও বিভাজন তৈরী হয়েছে: নুরুল হক নুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2025, 06:20 pm
Last modified: 01 March, 2025, 06:28 pm

Related News

  • বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে হাইকোর্টের রুল
  • রামপুরায় হত্যা ও নির্যাতন মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ পুলিশ সদস্যের মামলার রায় ৪ মার্চ
  • ট্রাক নিয়ে বিজয়ী নুর, তবে ধানের শীষ প্রতীক নিয়েও হারলেন রাশেদ খান

গণঅভ্যুত্থান-কেন্দ্রীক জাতীয় ঐক্যে ফাটল ও বিভাজন তৈরী হয়েছে: নুরুল হক নুর

সংবাদ সম্মেলনে দেশের চলমান সংকট ও সামগ্রিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার কাছে চারটি দাবি তুলে ধরেন নুর। 
টিবিএস রিপোর্ট
01 March, 2025, 06:20 pm
Last modified: 01 March, 2025, 06:28 pm
নুরুল হক নুর। ফাইল ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে জাতীয় ঐক্য তৈরী হলেও— তাতে এখন ফাটল ধরে বিভাজন তৈরী হয়েছে। যা এই মুহুর্তে কাম্য ছিল না।

আজ শনিবার (১ মার্চ) এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকারের জনআকাঙ্খা তৈরী হলেও দেশি- বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে তা হয়নি। একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রীক সরকার গঠন হয়েছে।

সংবাদ সম্মেলনে দেশের চলমান সংকট ও সামগ্রিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার কাছে চারটি দাবি তুলে ধরেন নুর। 

দাবিগুলো হচ্ছে– জাতীয় ঐকমতের ভিত্তিতে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষধ পুনর্গঠন, গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুর্নবাসন এবং শহীদ পরিবারের ক্ষতিপূরণ, গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রসংষ্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।

এসময় জুলাই গণঅভ্যুথানের নেতাদের সমন্বয়ে গঠিত তরুণদের নতুন দলকে স্বাগত জানান তিনি।

নুর দাবি করেন, "গণঅভ্যুথানকে ঘিরে গুটিকয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে শুরু করে— প্রশাসনে অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ জনগণের মধ্যে অস্বস্তি তৈরী হয়েছে।  যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারে প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে – সেহেতু সরকারের নিরেপেক্ষতা বজায় রাখা, এবং জনগণসহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে — সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারে প্রতিনিধিত্ব সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি।"

তিনি বলেন, "আমরা বারবার বলে আসছি, ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে গণঅভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।"

গত ৬ মাসে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে নতুন সংকট তৈরী হচ্ছে। যার ইঙ্গিত সেনাপ্রধান তার বক্তব্যে দিয়েছেন।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, গণঅভ্যুত্থান-কেন্দ্রীক নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জনআকাঙ্খা তৈরী হয়েছে তার বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির সংষ্কার জরুরী বলে আমরা মনে করছি। 

"আন্দোলন-কেন্দ্রীক সেন্টিমেন্টের জায়গায় থেকে ছাত্র নেতৃবৃন্দ যদি পুরনো পথেই হাঁটেন— তবে সেটি জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। দুঃখজনক হলেও সত্য গত ছয়মাসে সেটিই অবলোকন করা গেছে। আন্দোলনকেন্দ্রীক পরিচিত ছাত্রনেতাদের তদবির, নিয়োগ, ট্রেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনৈতিক কর্মকান্ডের অসংখ্য ঘটনা স্যোসাল মিডিয়া, গণমাধ্যমসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে," নুর দাবি করেন।
 
এমনকি গতকালকের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে লোকবল আনতে নোটিশ প্রদান করা, গাড়ি সরবরাহে মালিকপক্ষ ও পরিবহন সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করা হয়— যা সম্পুর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। 

বৈষম্যবিরোধী আন্দোলন বা জুলাই গণঅভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দ দ্বারা হয়নি। রাজনৈতিক নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়। কাজেই জুলাই গণঅভ্যূত্থানকে নিয়ে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার মতো বিভ্রান্তমূলক ন্যারেটিভ (বয়ান) তৈরী না করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

Related Topics

টপ নিউজ

নুরুল হক নুর / গণঅধিকার পরিষদ / জুলাই গণঅভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে হাইকোর্টের রুল
  • রামপুরায় হত্যা ও নির্যাতন মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ পুলিশ সদস্যের মামলার রায় ৪ মার্চ
  • ট্রাক নিয়ে বিজয়ী নুর, তবে ধানের শীষ প্রতীক নিয়েও হারলেন রাশেদ খান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net