Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
বিএনপির বর্ধিত সভা: জন-আকাঙ্ক্ষা পূরণে নেতা-কর্মীদের ‘সর্বাত্মক প্রস্তুতি’ নিয়ে কাজ করার আহ্বান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 February, 2025, 06:45 pm
Last modified: 28 February, 2025, 06:46 pm

Related News

  • বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, দ্বিমতের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  • রামিসা হত্যার বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী

বিএনপির বর্ধিত সভা: জন-আকাঙ্ক্ষা পূরণে নেতা-কর্মীদের ‘সর্বাত্মক প্রস্তুতি’ নিয়ে কাজ করার আহ্বান

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দলের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে সভার সিদ্ধান্তের বিস্তারিত জানিয়ে বলা হয়, বিএনপি কথা ও কাজের মাধ্যমে জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের বলেছে।
টিবিএস রিপোর্ট
28 February, 2025, 06:45 pm
Last modified: 28 February, 2025, 06:46 pm

বিএনপি জনগণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নিতে 'সর্বাত্মক প্রস্তুতি' নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (২৭ ফেব্রুয়ারি) দলটির এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়।

এ লক্ষ্যে দলটি সব পর্যায়ের নেতা-কর্মী, সহযোগী সংগঠন ও অঙ্গসংগঠনগুলোকে জনবান্ধব কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দলের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে সভার সিদ্ধান্তের বিস্তারিত জানিয়ে বলা হয়, বিএনপি কথা ও কাজের মাধ্যমে জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের বলেছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, 'সভায় দলীয় নীতি, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে অবহেলা না করার পাশাপাশি জনবিরোধী কর্মকাণ্ড ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে 'গভীর উদ্বেগ ও ক্ষোভ' প্রকাশ করেন।

দলটি অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে, যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে।

পোস্টে আরও বলা হয়, 'সভা দৃঢ়ভাবে মনে করে, কৃষি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির উৎপাদকদের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং আমদানিকৃত পণ্যাদির বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগী আওয়ামী সিন্ডিকেট ভাঙতে সরকারি ব্যর্থতার কারণে ক্রমবর্ধমান জনদুর্ভোগ দ্রুত দূর করা না হলে তা দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।'

এতে আরও বলা হয়, 'ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার সংগঠনকে আস্থায় নিয়ে সম্মিলিতভাবে পতিত সরকারের সৃষ্ট ও সুবিধাভোগী ব্যবসায়ী ও সিন্ডিকেটের পাশাপাশি, অযৌক্তিক কারণে আন্দোলনের নামে জনজীবন বিপর্যস্ত করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। চাঁদাবাজি, দখলদারিত্ব ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারি ব্যর্থতা গ্রহণযোগ্য নয়।'

'ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে দীর্ঘদিন ধরে গুম, খুন, গায়েবি মামলাসহ সীমাহীন গণবিরোধী ও মানবতাবিরোধী অপরাধের মূলহোতা অবৈধ সরকারপ্রধানসহ [শেখ হাসিনা] তার চিহ্নিত সহযোগীরা কীভাবে নির্বিঘ্নে দেশ থেকে বেরিয়ে গেলেন এবং এখনও অসংখ্য অপরাধী [কীভাবে] অবাধে বিচরণ করছে' — তার একটি সুস্পষ্ট ব্যাখ্যা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেছে বিএনপি।

একই সঙ্গে বিএনপি এ সব অপরাধীদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য অভিযোগ থাকার পরও তাদের বিচার ও শাস্তি দানে বিলম্বে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে।

বিএনপি আরও বলেছে, 'যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি-শৃঙ্খলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অপপ্রচার চালাচ্ছে, তাদের এবং তাদের দেশীয় সহযোগীদের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।'

এছাড়া, ১/১১-এর সময়কার সরকার ও তার সহযোগীদের দায়ের করা সব 'মিথ্যা ও গায়েবি মামলা' অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

Related Topics

টপ নিউজ

বিএনপি / বর্ধিত সভা / নিত্যপণ্যের দাম বৃদ্ধি / আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, দ্বিমতের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  • রামিসা হত্যার বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net