Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
আর্থিক অপরাধের প্রমাণ পেলে অবসরে পাঠানো কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে দুদক: জনপ্রশাসন সচিব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2025, 04:40 pm
Last modified: 23 February, 2025, 04:44 pm

Related News

  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: হাসিনাসহ ২৮৬ জনের মামলার চার্জগঠন শুনানি ১৫ এপ্রিল

আর্থিক অপরাধের প্রমাণ পেলে অবসরে পাঠানো কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে দুদক: জনপ্রশাসন সচিব 

গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ সরকারের আমলের অনুষ্ঠিত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের(ডিসি) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
টিবিএস রিপোর্ট
23 February, 2025, 04:40 pm
Last modified: 23 February, 2025, 04:44 pm
ছবি: সংগৃহীত

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে যে কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের আর্থিক অপরাধের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এ কথা জানান।

গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ সরকারের আমলের অনুষ্ঠিত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের(ডিসি) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ২১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। পাশাপাশি ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে ৪৫ জনকে।

মোখলেস উর রহমান বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন- ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, তাদের অর্থ সংক্রান্ত অপরাধের অভিযোগ বিভিন্নভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে সেই কেসগুলো দুদকে পাঠানো হবে।  

তিনি বলেন, "আমাদের কলিগদের সম্পর্কে অনেক কথা বাজারে আছে। চার কোটি, পাঁচ কোটি, ৩০ কোটি টাকার অভিযোগ আছে এমন আছে। আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে তদন্ত করছি। যদি দেখি সত্যি সত্যি ঘটনা আছে, শুধু সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো।"

মোখলেস উর রহমান আরও বলেন, "২০২৪ সালের সংসদ ভোটের দায়িত্ব পালনকারীদের রিটার্নিং কর্মকর্তাদের তথ্য গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন পাওয়া গেলে সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা জানেন চারজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি আছে। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে। বায়াসড কিংবা কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। সব সিদ্ধান্ত হবে নিয়মনীতির মাধ্যমে।"

Related Topics

টপ নিউজ

জনপ্রশাসন সচিব / বাধ্যতামূলক / বাধ্যতামূলক অবসর / আর্থিক অপরাধ / মামলা / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: হাসিনাসহ ২৮৬ জনের মামলার চার্জগঠন শুনানি ১৫ এপ্রিল

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net