Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
কুয়েটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবির দায়ী: ছাত্রদল

বাংলাদেশ

ইউএনবি
19 February, 2025, 10:25 pm
Last modified: 19 February, 2025, 10:35 pm

Related News

  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ

কুয়েটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবির দায়ী: ছাত্রদল

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয় ছোটখাটো শর্টসার্কিট থেকে। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন এ ধরনের একটি ঘটনা ঘটিয়েছে।’
ইউএনবি
19 February, 2025, 10:25 pm
Last modified: 19 February, 2025, 10:35 pm
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রদল। পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়। 

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করে বলেন, 'বাংলাদেশে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয় ছোটখাটো শর্টসার্কিট থেকে। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন এ ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। তাদের হামলার নেতৃত্বে ছিলেন আহ্বায়ক ওমর ফারুক এবং কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করেছিলেন হাসনাত আবদুল্লাহ।'

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভুক্তভোগীদের সাক্ষ্য, গণমাধ্যমের প্রতিবেদন, ছবি এবং ভিডিও দেখে আমরা জানতে পেরেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই প্রথমে হামলা চালায়। পরে আহতরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে আবারও তাদের হামলা করা হয়। 

ঘটনার নেপথ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লেখ করে তিনি দাবি করেন, মোহাম্মদ ওমর ফারুকের (কুয়েটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক) নেতৃত্বে প্রথমে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে এলাকাবাসীও সংঘর্ষে অংশ নেয়।

ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি দল কুয়েটে পাঠানো হয়েছে বলে জানায় ছাত্রদল।

সংগঠনটি এও দাবি করেছে যে কুয়েটে তাদের কোনো সক্রিয় কমিটি নেই এবং যে তিন ছাত্রের ওপর হামলা হয়েছে, তারা নিয়মিত ছাত্র।

Related Topics

টপ নিউজ

কুয়েট / ছাত্রদল / ছাত্রশিবির / হামলা / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net