Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
চাপের তোয়াক্কা না করে নির্বাচনে আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ ডিসিদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2025, 10:00 pm
Last modified: 18 February, 2025, 10:05 pm

Related News

  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামী মঙ্গলবার

চাপের তোয়াক্কা না করে নির্বাচনে আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ ডিসিদের

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান সিইসি।
টিবিএস রিপোর্ট
18 February, 2025, 10:00 pm
Last modified: 18 February, 2025, 10:05 pm
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী উদ্যানে তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে সিইসি এ. এম. এম. নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 'উপরের কোনো চাপের তোয়াক্কা না করে জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আগে নানা রকম চাপ এসেছে। আমি তাদের (ডিসিদের) নিশ্চিত করেছি উপর থেকে অন্যায় কোন চাপ দেবো না, আমাদের যত ক্ষমতা আছে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। আপনারা আপনাদের ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবেন।'

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান সিইসি।

এসময় সিইসি বলেন, 'উপর থেকে কোনো চাপ আসলে সেটা আমরা সহ্য করব, আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না। আপনারা শুধু আইন অনুযায়ী আপনাদের ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবেন। অতীতে দেখেছি ক্ষমতা সঠিক ভাবে প্রয়োগ করতে পারেনি, তবে এবার আমরা চাই আইনের সঠিক প্রয়োগ হোক।'

তিনি বলেন, 'জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইনের প্রয়োগ থেকে শুরু করে পুরো প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সম্পৃক্ততা থাকে। এজন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে আগামী নির্বাচনে নিজ উদ্যোগে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে। নির্বাচন কমিশন থেকে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।'

তিনি আরও বলেন, 'ডিসিদের বলা হয়েছে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন। আমরা চাই ডিসিরা প্রো-অ্যাক্টিভলি কাজ করবেন।'

সিইসি বলেন, 'আমি সিইসি হিসেবে সহযোগিতা চেয়েছি। রিটার্নিং অফিসারা কি কি করতে পারেন আমাদের কমিশনার সেই আইন পড়ে শুনিয়েছেন। আমরা এই আইনের সর্বোচ্চ প্রয়োগ এবং তার মাধ্যমে মুক্ত, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে চাই।'

তিনি বলেন, 'আমরা যে ওয়াদা করেছি তা পালন করতে চাই। আমরা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনাদের নিজেদের ভূমিকা পুরোপুরি পালন করতে বলেছি।'

এখন থেকেই নির্বাচনের কাজে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, 'ডিসিদের বলা হয়েছে এখন থেকে নির্বাচনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হোন। আপনারা যেখানে যাবেন, বিভিন্ন সভা-সমাবেশে দেওয়া আপনাদের বক্তব্যে নির্বাচনের কথা বলবেন। কারণ মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, আস্থার সংকট আছে। আপনারা মানুষের ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য দিলে এর প্রভাব পড়বে।'

সিইসি বলেন, 'আমরা ছেলেবেলায় পড়েছি জেলা প্রশাসকরা হলেন সরকারের চোখ, হাত ও মুখ৷ এই ডিসিদের চোখ দিয়ে সরকার দেখে, মুখ দিয়ে সরকার বলে এবং হাত দিয়ে সরকার কাজ করে৷ কিন্তু এই চোখ, মুখ ও হাত আজ নষ্ট হয়ে গেছে৷'

তিনি বলেন, 'ডিসিরা কিছু অসুবিধার কথা বলেছেন। সুনির্দিষ্টভাবে স্টোরেজ প্রবলেম নিয়ে বলেছেন। আর এনআইডি নিয়ে মানুষের হয়রানির কিছু কথা বলেছেন। নির্বাচন কমিশন এগুলো এড্রেস করার জন্য পদক্ষেপ নিচ্ছে।'

Related Topics

টপ নিউজ

সিইসি / জাতীয় নির্বাচন / জেলা প্রশাসক / আইন / এ এম এম নাসির উদ্দিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামী মঙ্গলবার

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net