Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
বান্দরবানে রাবারবাগান থেকে ২০ শ্রমিককে অপহরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 February, 2025, 08:00 pm
Last modified: 16 February, 2025, 08:12 pm

Related News

  • বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা দিল গ্রামীণফোন
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত

বান্দরবানে রাবারবাগান থেকে ২০ শ্রমিককে অপহরণ

স্থানীয় ইউপি সদস্য মংমে মার্মা ও জিয়াবুল হক বলেন, ঘটনাস্থলটি দুই উপজেলার সীমানায়। দাবি করা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে থাকতে পারে। 
টিবিএস রিপোর্ট
16 February, 2025, 08:00 pm
Last modified: 16 February, 2025, 08:12 pm
ফাইল ছবি/সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় রাবারবাগানের ২০ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের দুর্গম মুরুংঝিড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫),  মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)।

তারা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গয়ালমারা মুরুংঝিড়ি রাবারবাগান এলাকায় বাগানের কাজ করতে যান ২০ শ্রমিক। সেখান থেকে গতকাল রাতে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

স্থানীয় ইউপি সদস্য মংমে মার্মা ও জিয়াবুল হক বলেন, ঘটনাস্থলটি দুই উপজেলার সীমানায়। দাবি করা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে থাকতে পারে। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা ও  লামা উপজেলার সীমান্তে দুর্গম এলাকা ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গয়ালমারা মুরুংঝিড়ি রাবারবাগান এলাকা থেকে ২০ শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করেছে। তাদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। 

এর আগে গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারিতে একই উপজেলার সরই ইউনিয়ন থেকে দুই দফায় ১৪ জন শ্রমিক অপহরণের শিকার হয়েছিলেন। পরে যৌথ বাহিনী তাদের উদ্ধার করে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বান্দরবান / অপহরণ / শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা দিল গ্রামীণফোন
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net